• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আতংকের জনপদ কাঞ্চনে সংঘর্ষ : পরিস্থিতি থমথমে

Friday, 14 January 2022, 10:17 am
আতংকের জনপদ কাঞ্চনে সংঘর্ষ : পরিস্থিতি থমথমে
8
SHARES
26
VIEWS
Share on FacebookShare on Twitter

এক সময়ের নারায়ণগঞ্জের প্রত্যান্ত অঞ্চলের অজোপাড়াগাঁ কাঞ্চন এলাকা ছিলো একেবারেই শান্ত ও শান্তির জনপথ । কালের বিবর্তনে সেই কাঞ্চনের ব্যাপক উন্নয়নের পাশাপাশি বর্তমানে সবচাইতে আতংকের জনপথে পরিণত হয়েছে এই কাঞ্চন ।

সেই কাঞ্চন এলাকার বর্তমান মেয়র রফিকুল ইসলামরের পরিবার নিয়ে রয়েছে নানা চাঞ্চল্যকর তথ্য। যাদেরকে এলাকার লোকজন রিফিউজি রফিক বলেই ডাকেন। মাথা গোজার ঠাঁই না থাকায় রফিকের পিতা উত্তরবঙ্গ থেকে কাঞ্চনে এসে চাকরী নেন একটি জুট মিলে । আর থাকার কোন জায়গা না থাকায় সরকারী জমিতে পাটের খড়ি দিয়ে ঘর তুলে ছোট ছোট কয়েকজন সন্তানদের নিয়ে বসবাস শুরু করেন এলাকার লোকজনের সাহায্য সহযোগিতায় । একেবারেই নিঃস্ব থেকে কোটি কোটি টাকার মালিক এই পরিবার টি কে এলাকার লোকজন ভালোবেসে ভোট দিয়ে জনপ্রতিনিধির আসনে অধিষ্ঠিত করার পর এখন অর্থ বিত্তের লোভে প্রতিনিয়তঃ আতংক সৃষ্টি করে পুরো এলাকবাসীকে জিম্মি করে রেখেছে রফিক-মোগল পরিবার । সমানতালে অপর পক্ষও থেমে নেই রফিক – মোঘল বাহিনীদের প্রতিহত করতে ।

প্রতিনিয়তঃ এমন দ্বন্ধের জের ধরে বৃহস্পতিবার হামলা পাল্টা হামলার পর কয়েকজনকে গ্রেফতার করা হলেও শুক্রবার সকালে থেকে কাঞ্চন বাজারে ছুটির দিনে হাজার হাজার এলাকাবাসীর উপস্থিতি ঘটলেও সকলের চোখেমেুখে ছিলো আতংকের ছাপ

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ অন্তত আট জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ১০ হামলাকারীকে গ্রেফতার করেছে ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজনৈতিক ও স্থানীয় বিভিন্ন কাজের আধিপত্য নিয়ে কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিকসহ তার সমর্থকদের সঙ্গে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলিসহ তার সমর্থকদের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিলো। এরই জের ধরে এর আগেও বেশ কয়েকবার সংঘর্ষ, হামলা-মামলা ও অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুরে কাঞ্চন বাজার এলাকায় কলি বাহিনীর সদস্য আনোয়ার, খায়ের, টুটুল, লোহা শাহিন, মামুন, আব্দুল রাজ্জাক, শান্ত, আলামিন, রিফাত, উজ্জল, আমিন, ইকবাল, মনজু, রোবের, মতিউর, মাসুমসহ প্রায় ৩০ থেকে ৩৫ জনের একদল দেশীয় ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয়। এক পর্যায়ে কলি বাহিনীর সদস্যরা কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিকের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় কাঞ্চন পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান, আল-আমিন, আরিফ, হারেজ, রওশন আলী, সোহেলসহ অন্তত আটজন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আল-আমিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক বলেন, সম্পূর্ণ অন্যায় ও পরিকল্পিতভাবে কলি বাহিনীর সন্ত্রাসীরা আমার নিরীহ লোকদের ওপর হামলা চালিয়েছে। আমি পৌরসভা এলাকায় কোনো প্রকার বিশৃঙ্খলা চাই না। আমার পৌরবাসী যেভাবে শান্তিতে থাকতে চায়, আমি সেভাবেই চালিয়ে আসছি।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি বলেন, আমার গাড়ির চালককে মারধর করার পর তর্কবিতর্ক ও বাকবিতণ্ডার এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, হামলার ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Previous Post

নারায়ণগঞ্জ শহরে যুবক খুন

Next Post

প্রভাব বিস্তারে ডিসি-এসপির-নানকের বৈঠক : তৈমুরের অভিযোগ

Related Posts

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

Next Post
প্রভাব বিস্তারে ডিসি-এসপির-নানকের বৈঠক :  তৈমুরের অভিযোগ

প্রভাব বিস্তারে ডিসি-এসপির-নানকের বৈঠক : তৈমুরের অভিযোগ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য