• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘আমি কিন্তু সব বলে দেব, প্রজেক্ট নিয়ে নেমেছি’-খোকন সাহা

Friday, 19 March 2021, 11:10 pm
‘আমি কিন্তু সব বলে দেব, প্রজেক্ট নিয়ে নেমেছি’-খোকন সাহা
19
SHARES
62
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা আবারো একই ভংগিমায় রাজনৈতিক বক্তব্যে বলেছেন, ‘আমি কিন্তু সব জানি সব বলে দেবো ! আমি সেই প্রজেক্ট নিয়ে নেমেছি সেই বিষয়ে বলবো ।’

শুক্রবার (১৯ মার্চ) বিকেলে চাষাঢ়ায় কৃষি ব্যাংকের সামনে বঙ্গবন্ধুর জন্মদিন ও তাঁতী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি একথা জানান।

ওই অনুষ্ঠানে প্রায় বিশ মিনিটের মতো সময় বক্তব্য রাখেন খোকন সাহা। বক্ত্যবের এক পর্যায়ে এসে তিনি বলেন, ‘বক্তব্য দীর্ঘায়িত করবো না। সর্বশেষ আমি যেই প্রজেক্ট নিয়ে নেমেছিলাম সেই বিষয়ে বলবো। আমি নারায়ণগঞ্জ শহরের ৫০ বছরের ইতিহাস আমি জানি। একাত্তর সাল পরবর্তী সমস্ত ইতিহাস আমি জানি। বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু সব বলে দেবো। ’৭২ সাল থেকে ’৭৫ সাল পর্যন্ত কারা কারা মুক্তিযোদ্ধার লেবাস ধরে নারায়ণগঞ্জে লুটপাট করেছেন, জায়গা সম্পত্তি দখল করেছেন, কোন নামে কিনেছেন তা কিন্তু সব জানি। সব বলে দিবো, বললে কিন্তু মুখ দেখাতে পারবেন না। এখনও বলছি ভালো হয়ে যান, আমাদেরও ভালো থাকতে দেন।’

তিনি সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে উদ্দেশ্য করে বলেন, ‘অনেক আগেই আমাকে এই অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। এই অনুষ্ঠান শহীদ মিনারে হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে গণসংহতি আন্দোলন নামে ভূঁইফোড় একটি সংগঠনকে পারমিশন দেওয়া হয়েছে। আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি ভাবতে লাগলাম তিনি তাঁতী লীগকে অনুমতি না দিয়ে গণসংহতির মতো একটি সংগঠন যারা আমার নেত্রীর সমালোচনা করছে, আমার সরকারকে ডোবানোর চেষ্টা করছে তাদের পারমিশন দিলেন। আমার লজ্জা লাগে। উনি কী আওয়ামী লীগ করে ? আমি কিন্তু ওনাকে আওয়ামী লীগার হিসেবে ধরি না। মনে হয় না উনি আওয়ামী লীগ করেন। বঙ্গবন্ধুর জন্মদিন ও তাতীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করতে দিলেন না তিনি। কী বিচিত্র এই নারায়ণগঞ্জ !’

তিনি আও বলেন, ‘আমি তো জানি কাদের ভোটে আপনি নির্বাচিত। চিনবেন না আওয়ামী লীগের নেতা-কর্মীদের আর নির্বাচনের পরে বলবেন, আমি এই যোগ্যতায় সেই যোগ্যতায় পাস করেছি। সেটা কিন্তু আর হবে না। দেবোত্তর সম্পত্তি, মসজিদের জায়গা খাওয়া হবে না। দায়মুক্ত হন। দায়মুক্ত হয়ে ভালোভাবে চলেন, এইটাই চাই।’

আওয়ামী লীগ থেকে শেখ হাসিনার কাছে অব্যাহতি চেয়েছিলেন বলেও জানান মহানগর আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘নেত্রীর কাছে অব্যাহতি চেয়েছিলাম। নেত্রী সংগঠন করতে বললেন। আমি দুই যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।’

খোকন সাহা বলেন, ‘সুনামগঞ্জে হামলা ও কুড়িগ্রামে মূর্তি ভাঙা হয়েছে সরকারকে বেকায়দায় ফেলার জন্য। তথাকথিত মৌলবাদীরা উসকানি দিচ্ছে। কারা কেন করছেন তা আমরা জানি। সেনাবাহিনীকে, পুলিশ বাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। তাদের বিতর্কিত করা যাবে না। কেননা তারা জাতির দুর্দিনে তারা পাশে দাঁড়ায়।’

মহানগর তাঁতী লীগের আহ্বায়ক ফারুক সাহেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহতাব উদ্দিন বাবুল, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক অনুকূল চন্দ্র মন্ডল, জেলা তাঁতী লীগের সদস্যসচিব আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন রাসেল প্রমুখ। বক্তব্য শেষে কেক কাটা হয়।

Previous Post

'একসাথে বসলে হকার, মশা, যানজট থাকবে না'-সেলিম ওসমান

Next Post

আলদীর মাঠা খাওয়া হলো না সাগরের

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
আলদীর মাঠা খাওয়া হলো না সাগরের

আলদীর মাঠা খাওয়া হলো না সাগরের

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য