• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আম-ছালা সবই গেলো মুফতি মনির হোসেন কাশেমীর !

শামীম ওসমানের সেই প্রতিদ্বন্ধি এবার মাদ্রাসা থেকেও বহিষ্কার

Wednesday, 9 June 2021, 8:59 pm
আম-ছালা সবই গেলো মুফতি মনির হোসেন কাশেমীর !
8
SHARES
27
VIEWS
Share on FacebookShare on Twitter

দূর্দান্ত প্রতাপের সাথে ২০১৮ সালের জাতীয় নির্বাচানে আওয়ামী লীগ প্রার্থী নৌকার মাঝি প্রভাবশালী নেতা শামীম ওসমানের সাথে একেবারেই অচেনা প্রার্থী মনির হোসেন কাশেমী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে মাঠে নামেন। তৎকালীন সময়ে নারায়ণগঞ্জ ৪ আসনের (ফতুল্লা সিদ্ধিরগঞ্জের) অনেকেই  ধারণা ই করতে পারেন নাই এই কাশেমী চক্র কতটা ভয়ংকর ক্ষমতালিপ্সু। ভোটের মাঠের রাজনীতিতে টিকতে না পারলেও পরবর্তীতে এই কাশেমী চক্র নানাভাবে কোমলমতি এতিম শিশুদের সামনের কাতারে দাঁড় করিয়ে লাশের রাজনীতি ছক এঁটে ফাঁয়দা হাসিলের চেষ্টা চালিয়ে শেষ পর্যত পরাস্ত হয়ে এখন কারাগারে ঠাঁই নিয়েছে ।

এতোদিন ক্ষমতালিপ্সু এই কাশিমী চক্র মাদ্রাসা কেন্দ্রীক অপরাজনীতি করলেও এবার সেই মাদ্রাসা থেকেও বহিস্কার হয়েছেন লেবাসধারী এই চক্রের অনেকেই  

 

রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী ও মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীকে প্রতিষ্ঠানটি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রতিষ্ঠানটির মজলিসে শুরার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বুধবার বারিধারা মাদ্রাসা সূত্রে এ তথ্য জানা গেছে।

শুরার বৈঠকে তাদেরকে বহিষ্কারের কারণ হিসেবে ‘রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, হেফাজত ইস্যুতে বিতর্কিত হওয়া ও কারাদণ্ডপ্রাপ্ত হওয়া’ উল্লেখ করা হয়েছে। ওই দুজনের পদে বর্তমান নায়েবে মুহতামিম মাওলানা মাসউদ আহমদ ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করবেন।

জানা যায়, গত সোমবার মাদানি সোসাইটি বাংলাদেশের পরিচালনা কমিটির সভাপতি বদিউর রহমানের সভাপাতিত্বে আছরের পর মাদ্রাসা কার্যালয়ে শুরা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বারিধারার মাদ্রাসার বর্তমান মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী ও মুহাদ্দিস মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমীকে প্রতিষ্ঠানটির সকল পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়।

মজলিসে শুরার রেজুলেশনে উল্লেখ করা হয়, ‘জামিয়ার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী সাম্প্রতিককালে বিভিন্ন অনুষ্ঠানে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, হেফাজতে ইসলাম ইস্যুতে বিতর্কিত হয়ে যাওয়া এবং বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামি হয়ে কারাবন্দি থাকায় মজলিসে শুরা কর্তৃক সর্বসম্মতিক্রমে জামিয়ার মুহতামিম পদসহ অন্যান্য সকল পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হলো।’

মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীকে অব্যাহতিদানের কারণ প্রসঙ্গে বলা হয়, ‘তিনি সম্প্রতিকালে বিভিন্ন বিতর্কিত বক্তব্য প্রদান করেছেন৷ বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি হয়ে কারাবন্দি হওয়ায় মজলিসে শুরা কর্তৃক সর্বসম্মতিক্রমে তাকেও স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।’

শুরা কমিটির অন্যতম সদস্য ও বারিধারা মাদ্রাসার শিক্ষাসচিব মুফতি মকবুল হোসাইন কাসেমী বলেন, ‘তারা দুই জন এমন কিছু রাজনৈতিক বক্তব্য ও কাজের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলেছেন, যাতে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও নিরাপত্তা এবং প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রাখতে শুরা কমিটিকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’

হেফাজত নেতা মনির হোসেন কাশিমীকে গ্রেফতার, রিমান্ডে জিজ্ঞাসাবাদ, দল থেকে পদচুতি এবং সবশেষ মাদ্রাসা থেকে বহিস্কারের ঘটনায় ফতুল্লার মুসলিম নগরে কোন প্রভাব পরে নাই এলাকবাসীর মাঝে । কেউ কোন ভাবেই খোজও রাখে নাই কোথাকার কোন মনির হোসেন কাশেমী গ্রেফতার থেকে বহিস্কার পর্যন্ত হয়েছেন তার টু শব্দটিও কেউ করে নাই। তরে মনির হোসেন কাশিমীর দুই ভাই দৌড়ঝাপ চালাচ্ছেন আদালতের বারান্দায় বারান্দায়। পুত্রের এমন কান্ডে শুধু হতাশ হয়ে অসুস্থ হয়ে পরেছেন গর্ভধারীনী মা ।

তবে সবশেষ বারিধারা মাদ্রাসা থেকে বহিস্কারের খবরে নারায়ণগঞ্জ মহানগরীর অনেকেই সমালোচনা করে অনেকেই বরেছেন, রাজনীতি করা এতই সোজা নাকি ! অনেক কঠিন রাজনীতি । এর উপরে আবার ক্ষমতালিপ্সু আচরণ কতটা ভয়ংকর আকার ধারণ করেছিলো হেফাজত নেতাদের। এতা লোভের কারণে কাশেমীদের আম ছালা সবই গেলো ।

Previous Post

এলাকার নাম বলতে পারছে না শিশুটি

Next Post

বন্দরে দুই বান্ধবীকে প্রেমিকদের ধর্ষণ

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
বন্দরে দুই বান্ধবীকে প্রেমিকদের ধর্ষণ

বন্দরে দুই বান্ধবীকে প্রেমিকদের ধর্ষণ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য