• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আ’লীগে যোগ দিয়েই বেপরোয়া ফতুল্লার বরিশাইল্যা টিপু ! গ্রেফতারের দাবী

Friday, 4 October 2019, 9:03 pm
আ’লীগে যোগ দিয়েই বেপরোয়া ফতুল্লার বরিশাইল্যা টিপু ! গ্রেফতারের দাবী
14
SHARES
44
VIEWS
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার (ফতুল্লা) :

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নব্য এক গডফাদারের আর্বিভাব ঘটেছে। সিনেমা হলের টিকিট চেকার থেকে জাল দলিল তৈরীর মাধ্যমে সরকারী-ব্যক্তি মালিকানাধীন সহ ধর্মীয় প্রতিষ্ঠানের জমি আত্মসাতের মধ্য দিয়ে একাধিক বাড়ী,ডাইং কারখানার মালক বনে যাওয়া ফতুল্লার দাপা পোস্ট অফিস রোড এলাকার রফিকুল ইসলাম টিপু ওরফে বরিশাইল্লা টিপু স্থানীয় মহলে হয়ে উঠেছে মূর্তিমান আতংক।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নাম লিখিয়েছে সরকার দলীয় আওয়ামী লীগের রাজনীতিতে। জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন পূর্বে আওয়ামী লীগের রাজনীতিতে নাম লেখানো বরিশাইল্লা টিপু হয়ে উঠেছে অতি মাত্রায় বেপোরোয়া। স্থানীয় মহল জুড়ে জন্ম দিচ্ছে একর পর অপরাধমূলক কর্মকান্ড। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতে বরিশাইল্লা টিপু ও তার পালিত সন্ত্রাসী বাহিনী প্রথমে নির্মম ভাবে কুপিয়ে ও পরে এসিড দিয়ে জ্বলসে দিয়ে হত্যার চেস্টা চালায় ছাত্রলীগ নেতা সৈয়দ মুন্না কে।

এ ঘটনায় আহত ছাত্রলীগ নেতা মুন্নার ভাই বাদী হয়ে রফিকুল ইসলাম টিপু ওরফে বরিশাইল্লা টিপুকে প্রধান আসামী সহ ছয় জনের নাম উল্লেখ্য করে মঙ্গলবার দুপুরে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার রাতেই ফতুল্লা মডেল থানা পুলিশ বরিশাইল্লা টিপুর অফিসের বাইরের রাস্তা থেকে সাইফুল নামক এজাহার নামীয় এক আসামী কে গ্রেফতার করে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বরিশ্যইল্যা টিপু দীর্ঘদিন ধরে পোষ্ট অফিস রোডস্থ তার দিপ্তি ডাইংয়ে বসেই স্থানীয় সন্ত্রাসীদের সাথে সখ্যতা গড়ে তুলেন। এখান থেকেই আওয়ামী লীগ,বিএনপি ও জামাতের ক্যাডার নানা সুবিধা নিয়ে থাকেন। তার বিরুদ্ধে জামাতের পৃষ্টপোষকতার পাশাপাশি শীর্ষ সন্ত্রাসীদের মাসোহারার মাধ্যমে আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ। এদের মধ্যে উল্লেখযোগ্য সুবিধাভোগী সন্ত্রাসী হচ্ছে বিএনপি ক্যাডর তোতলা মুসলিম,জামাই সেন্টু, ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী টুন্ডা মাসুদ, রিফুজি বাড়ির ডাকাত মাসুম ওরুফে ল্যাংড়া মাসুম, শাহজাহান রোলিংমিল এলাকার জিতু, ভূমি জালিয়াতি চক্রের হোতা রোসেন হাউজিং এলাকার মোস্তাক ও লালপুর পৌষা পুকুরপাড় এলাকার আইয়ুব অন্যতম ।

আর এসব সন্ত্রাসী ভূমিদস্যুদের সহযোগীতা নিয়েই বরিশাইল্যা টিপু বেপরোয়া হয়ে উঠেছে। তার অত্যাচারের হাত থেকে তার নিজ ফ্যাক্টরীর শ্রমিক,প্রতিবেশী এমনকি তার আপন ভাতিজাও রক্ষা পায়নি। চলতি বছরের ৯ জানুয়ারী বরিশাইল্যা টিপুর নির্মমতার শিকার হয়েছে তার আপন ভাতিজা আকাইদ। তুচ্ছ ঘটনার জের ধরে বরিশাইল্যা টিপুর নিদের্শে তার সন্ত্রাসী ভাগ্নে রায়হান, রাজিবসহ একাধিক সন্ত্রাসী রিফুজিপাড়া এলাকায় টিপু ছোট ভাই আওলাদ হোসেন লাকুর বাড়িতে হামলা চালিয়ে তারপুত্র আকাইদের হাত-পায়ের রক কেটে হত্যার চেষ্টা চেলায়। এ ঘটনায় আওলাদ হোসেন লাক্কু ফতুল্লা মডেল থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর (সোমবার) রাতে ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা মুন্নাকে হত্যা চেষ্টা চালাই এই নব্য গডফাদার। অভিযোগ রয়েছে ছাত্রলীগ নেতা মুন্না হত্যা চেষ্টার আগে এই বরিশাইল্যা টিপুর মালিকানধীন দিপ্ত ডাইং থেকেই এসিড নিয়ে ওৎ পেতে থাকে সন্ত্রাসীরা। মুন্নাকে কুপিয়ে শরীর এসিড নিক্ষেপ করে এমন অভিযোগ আহত মুন্নার স্বজনদের।

এর আগে ২০১৮ সালের ১০ জানুয়ারী জয়নগর ও দিপ্তি ডাইংয়ের মধ্যে অবস্থিত সরকারী রাস্তাটি দীর্ঘ ২ বছর ধরে বন্ধ করে দিয়ে মানুষ চলাচলে প্রতিবন্ধকতা করেন দিপ্তি ডাইংয়ের মালিক রফিকুল ইসলাম টিপু। এ নিয়ে এলাকাবাসী একাধিক বার প্রতিবাদ জানালেও টিপু প্রতিবাদকারীদের নানা ভাবে ভয়ভিতি দেখিয়ে আসছিলো। ওই বছরের ৮ জানুয়ারী এলাকারা দেলোয়ার হোসেন রাস্তা বন্ধ রাখার প্রতিবাদ জানালে নব্য গডফাদার টিপু তার ভাই সাপ্পু, ভাগ্নে রায়হান,রাজিবসহ বেশ কিছু ভাড়াটে সন্ত্রাসী দেলোয়ারের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। দেলোয়ারের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এসময় স্থানীয়রা দেলোয়ার গুরুতর আহত অবস্থায় প্রথমে খানপুর ৩শ শয্যা হাসপাতালে ভর্তি করে পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। টিপুর বিরুদ্ধে ভূমিদস্যুতা, চেকজালিয়াতি, সন্ত্রাসী লালনসহ নানা অভিযোগ রয়েছে। এছাড়া তার সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে এলাকাবাসী ঝাড়– মিছিলও করেছিলো। উল্লেখ্য, বরিশাইল্যা টিপু সাবেক এমপি কবরীর সময়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমানের ফ্যাক্টরীতে হামলা চালিয়েছিলো বলেও অভিযোগ রয়েছে।

ফতুল্লায় বরিশাইল্যা টিপুকে গ্রেফতারের দাবিতে
বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী

ফতুল্লায় ছাত্রলীগ নেতা মুন্না হত্যা চেষ্টার ঘটনার মূল হোতা বরিশাইল্যা টিপুকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।

শুক্রবার বিকেলে পোষ্ট অফিস রোড থেকে একটি মিছিল বের হয়ে ফতুল্লার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফতুল্লা প্রেস ক্লাবের সামনে এসে প্রতিবাদ সভা করেন । এসময় প্রতিবাদ সভায় অংশ গ্রহনকারীরা কিছু সময় ফতুল্লার থানার সামনে গিয়েও বিক্ষোভ করে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফতুল্লার নব্যগডফাদার বরিশাইল্যা টিপু দীর্ঘদিন ধরে নানা ধরনের অপরাধ মূলক কর্মকান্ড করে আসছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দিয়ে আরো বেশী বেপরোয়া হয়ে ওঠে।

বরিশাইল্যা টিপুর এসব অপকর্ম থেকে কেউ রেহাই পাচ্ছে না। টিপু ও তার সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার দাবি জানিয়ে বক্তারা বলেন, ২৪ ঘন্টার মধ্যে টিপুকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দিবে। বক্তাদের দাবি, বরিশাইল্যা টিপু অর্থের জোড়ে দীর্ঘদিন ধরে অপরাধ করে যাচ্ছে। কিন্তু রহস্যজনক কারনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিপু এবং তার বাহিনীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।

নব্য গডফাদার বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বর্তমান পুলিশ সুপারের হস্তক্ষেপ দাবি করেছে। প্রতিবাদ সভা শেষে পূনরায় মিছিল নিয়ে পোষ্ট অফিস রোডে প্রবেশ করে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা শওন,তামিম, জুয়েল,সোহেল, লিটন প্রমুখ।

Previous Post

না.গঞ্জের সাবেক এসপি আনিসুর ও তার পরিবারের ব্যাংক হিসাবের তদন্ত চলছে

Next Post

জিকে শামীম-মাহবুব-কাজল-সালাউদ্দিনের ১০% চাঁদাবাজি !

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
জিকে শামীম-মাহবুব-কাজল-সালাউদ্দিনের ১০% চাঁদাবাজি !

জিকে শামীম-মাহবুব-কাজল-সালাউদ্দিনের ১০% চাঁদাবাজি !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য