• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

এবার নারায়ণগঞ্জে পি কে হালদারের গোপন সম্পদ !

Friday, 26 February 2021, 1:16 am
এবার নারায়ণগঞ্জে পি কে হালদারের গোপন সম্পদ !
28
SHARES
89
VIEWS
Share on FacebookShare on Twitter

ব্যাপকভাবে সমালোচনা কেন্দ্রবিন্দুতে অবিস্থান করা নানা অপকর্মের হোতা পি কে হালদার কে নিয়ে তোলপাড় চলছে দীর্ঘদিন যাবৎ । এতোদিন এমন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকার পর পি কে হালদারের সাথে নারায়ণগঞ্জে কোন সম্পৃক্ততার সংবাদ পাওয়া যাচ্ছিলো না । অর্থনীতিবিদ অনেকেই এতোদিন প্রশ্ন তুলেছেন বিশাল এই অর্থনৈতিক কেলেংকারী হোতা পি কে হালদার দেশের অন্যতম অর্থনৈতিক অঞ্চল নারায়ণগঞ্জে কিছু থাকবে না তা কি করে হয় ?  নিশ্চয় নারায়ণগঞ্জের কোথাও না কোথাও পি কে হালদারের সম্পদ লুকিয়ে আছে । এমন আশংকা থেকেই দুদকের চৌকস দল শেষ পর্যন্ত নারায়ণগঞ্জে ই খুজে পেয়েছে গোপন আস্তানা ও গোপন বিশাল সম্পদের তথ্য 

ব্যাপক তদন্ত ও অনুসন্ধান শেষে, শেষ পর্যন্ত  নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভূলতা এলাকায় গাউছিয়া মার্কেট-২ এ পিকে হালদারের গোপন গুদামে অভিযান চালিয়ে কিছু দলিল দস্তাবেজ উদ্ধার করা হয়। সেই দলিলের ভিত্তিতে পিকে হালদারের এই জমির সন্ধান মেলে।’

সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠা ব্যাংকার পি কে হালদারের বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান পাওয়া গেছে ঘটনাচক্রে।

রাজধানীর উত্তরা, দিয়াবাড়ি, পূর্বাচল, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও নরসিংদীর সাত হাজার শতাংশ বা ৭১ একরেরও বেশি জমির সন্ধান পাওয়ার পর রাষ্ট্রের অনুকূলে জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর মধ্যে উত্তরার একটি জমিতে ১০ তলা ভবনও রয়েছে।

দুদকের পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য গগণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুদকের উপ পরিচালক মো. সালাহউদ্দীনের আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ বৃহস্পতিবার এই আদেশ দেন।

কীভাবে এই জমির সন্ধান পাওয়া গেল, সেটিও জানিয়েছেন দুদকের কর্মকর্তা উপ পরিচালক সালাহউদ্দীন।

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভূলতা এলাকায় গাউছিয়া মার্কেট-২ এ পিকে হালদারের গোপন গুদামে অভিযান চালিয়ে কিছু দলিল দস্তাবেজ উদ্ধার করা হয়। সেই দলিলের ভিত্তিতে পিকে হালদারের এই জমির সন্ধান মেলে।’

গুদামে পিকের বিপুল জমির দলিল, পরে জব্দ
নারায়ণগঞ্জের ভুলতার গাউছিয়া মার্কেটের এই গুদামে ছিল পি কে হালদারের সাত হাজার শতাংশ জমির দলিল ।

সালাহউদ্দীন বলেন, ‘পি কে হালদারের বিষয়ে তদন্তের স্বার্থে তার অবৈধ সম্পদ জব্দের জন্য আমরা আদালতে একটি আবেদন করেছিলাম। বিষয়টি আমলে নিয়ে আদালত ওই সব সম্পত্তি জব্দের আদেশ দেন।’

আলোচিত ব্যাংকার পি কে হালদারের বিরুদ্ধে তিনটি আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে। বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন।

গত বছরের শেষ দিকে পি কে দেশে আসতে চেয়েছিলেন। তবে হাইকোর্টে আবেদন করেন যেন তাকে গ্রেপ্তার করা না হয়। তবে হাইকোর্ট আদেশ দেয় দেশে ফেরার সঙ্গে সঙ্গে যেন তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আর দেশে ফেরেননি।

পি কে দেশে না ফিরলেও তার বেশ কয়েকজন সহযোগী ও আলোচিত বান্ধবী অবন্তিকা বড়ালকে গ্রেপ্তার করা হয়েছে। তার সহযোগীদের ব্যাংকে থাকা এক হাজার ৫৭ কোটি ৮০ লাখ টাকা জব্দ করেছে দুদক।

দুদক সচিব আনোয়ার হোসেন সম্প্রতি বলেন, ‘পিকে হালদারের ইস্যুটা তো অনেক বড়। দেখা যাচ্ছে, বিভিন্ন জনের মাধ্যমে তার বিভিন্ন দিকে সূত্র আছে। ইতিমধ্যে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মোটামুটি জানা গেছে, ৬২ জনের সঙ্গে তার লিংকের সূত্র পাওয়া গেছে।’

যাদের অর্থ জব্দ করা হয়েছে তাদের তাদের মধ্যে আছেন জাহাজ মালিক সমিতির নেতা নড়াইলের লোহাগড়ার উপজেলার ইতনা গ্রামের বাসুদেব ব্যানার্জী, পাপিয়া ব্যানার্জী, একই গ্রামের বাসিন্দা ও সাবেক ব্যাংকার নওসেরুল আলম এবং মমতাজ বেগম। শেষোক্ত দুই জন ব্যবসায়িক অংশীদার।

পি কে হালদারের বিষয়ে তথ্য চেয়ে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে সাহায্য চেয়েছে দুদক। আর ইন্টারপোল তার বিষয়ে জারি করেছে রেড অ্যালার্ট।

দুদকের করা মামলায় বলা হয়েছে, রিলায়েন্স ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক থাকা অবস্থায় আত্মীয়-স্বজনকে দিয়ে ৩৯টি প্রতিষ্ঠান গড়ে তোলেন পি কে হালদার। এসব প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে থাকা ৮৩ জনের ব্যাংক হিসাবের মাধ্যমে কৌশলে তিনি ও তার সহযোগীরা অর্থ আত্মসাৎ করেন।

গত বছরের শুরুতে পি কে হালদার বিদেশে পালিয়ে যান বলে তথ্য পাওয়া যায়। এরপর তার পাসপোর্ট, সম্পত্তি জব্দ করা হয়। আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং ফাইনান্স লিমিটেড-আইএলএফএসএলের ব্যবস্থাপনা পরিচালক থেকে অপসারণও করা হয়।

Previous Post

আলীরটেকের ইব্রাহিম মৃত্যু শয্যায় ! দেশ ছাড়ছে অপরাধীরা

Next Post

আড়াইহাজারের সেই লেখক মুশতাক কারাগারে মৃত্যু

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
আড়াইহাজারের সেই লেখক মুশতাক কারাগারে মৃত্যু

আড়াইহাজারের সেই লেখক মুশতাক কারাগারে মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য