• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

এসপির সুণাম নষ্টে এক নূরু ই যথেষ্ট ! আস্কারা দিচ্ছে কারা ?

Saturday, 25 September 2021, 8:31 pm
এসপির সুণাম নষ্টে এক নূরু ই যথেষ্ট ! আস্কারা দিচ্ছে কারা ?
16
SHARES
50
VIEWS
Share on FacebookShare on Twitter

একবারেই চিহ্নিত চাঁদাবাজ নূরু ক্যাশিয়ারের প্রকাশ্যে চাঁদাবাজির ঘটনায় নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকারী একাধিক পুলিশ কর্মকর্তা নূরুর অপরাধের ফিরিস্তি উল্লেখ করে বলেন, “মহা ধুরন্ধর এক নূরুর কারণেই পুলিশ সুপার জায়েদুল আলম স্যারের সূণাম নষ্ট হাচ্ছে । একদিকে নূরু পরিচয় দিচ্ছে তার দেশী (কালকিনি) এলাকার মানুষ হচ্ছেন এসপি জায়েদুল আলম । এই প্রচার চালিয়ে অপরাধ করেই যাচ্ছে নূরু ক্যাশিয়ার । নূরু সর্বত্র এমন পরিচয় দেয়ায় হাতেনাতে এমন চাঁদাবাজির খবর জানার পরও তার (নূরুর ) বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না কেউ । নারায়ণগঞ্জে যোগদানের পর এসপি জায়েদুল আলম বিশাল বিশাল তদ্বিরবাজদের জোড়ালো তদ্বির থাকার পরও কোন পুলিশ সদস্যদের কাজ করার ক্ষেত্রে স্বচ্ছতার অভাব দেখামাত্রই ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে কর্পন্য করেন নাই । জোড়ালো তদ্বিরও উপেক্ষা করে সূণাম বৃদ্ধি করে চলেছেন জায়েদুল আলম । সেই সাথে বিশাল এই চাঁদমারী বস্তির প্রকাশ্য মাদকের আস্তানা গুটিয়ে দিয়েছেন । যা গত কয়েক দশকেও কোন পুলিশ সুপার সাহস করেন নাই উচ্ছেদ করতে । সেই সাহসিক পদক্ষেপের জন্য প্রশংসিত পুলিশ সুপারের দূর্ণাম করছে এক নূরু 

 

কথায় আছে, এক ড্রাম দুধ নষ্ট করতে এক ফোটা চনাই যথেষ্ট । নারায়ণগঞ্জ পুলিশের সুনাম নষ্টে এই এক ফোটা চনার ভূমিকা পালন করছে পুলিশের সাবেক কনস্টেবল নূরু মিয়া। সর্বমহলে তিনি ক্যাশিয়ার নূরু নামে পরিচিত। এই নূরু মিয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরেই চাঁদাবাজি করছেন বলে অভিযোগ রয়েছে।

সূত্র জানায়, কয়েক মাস পূর্বে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের নির্দেশে তাকে আটকও করা হয়েছিলো। জেলও খেটেছিলেন তিনি। বর্তমানে ওই মামলায় জামিনে বেরিয়ে এসে আবারও লিপ্ত হয়েছেন চাঁদাবাজিতে। পুরো নারায়ণগঞ্জজুড়েই চলে তার চাঁদাবাজি। যত অবৈধ ব্যবসা আছে তা থেকে তিনি ডিবি পুলিশের নামে মাসোয়ারা আদায় করে থাকেন। যার পরিমাণ মাসে ২০/২৫ (বিশ/পঁচিশ) লাখ টাকারও অধিক।

সম্প্রতি এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানিয়েছিলেন, নূরু মিয়ার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে তাকে আমরা গ্রেফতারও করেছিলাম। এবারও যদি তার বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব।

এদিকে সূত্র জানায়, কাশিপুর এলাকায় অবস্থিত একটি নাট বল্টুর কারখানা থেকে প্রতি মাসে ২৫ হাজার, একই ইউনিয়নের একটি অবৈধ তারের কারখানা থেকে প্রায় চল্লিশ হাজার টাকা, ফতুল্লার যমুনা ও মেঘনা ডিপো এলাকায় ছোট বড় ১০টি চোরাই তেলের দোকান থেকে অন্তত দেড় লক্ষাধিক টাকা ডিবি পুলিশের নামে তিনি আদায় করে থাকেন।

এছাড়া শীতলক্ষ্যা নদীর আকিজের ঘাট এলাকার চোরাই তেল কারবারি বারেক মাঝির কাছ থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকা, রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার চোরাই তেল কারবারি (সোয়াবিন) আক্তারের কাছ থেকেও ৫০ হাজার টাকা এবং শহরের সেন ও কেরো এন্ড কোম্পানি (মদের দোকান) থেকে কমপক্ষে আড়াই লাখ টাকা আদায় করে থাকে নূরু মিয়া।

শুধু তাই নয়, সীমা ডাইংয়ের মাসুমের চোরাই তেল কারবার থেকে প্রতি মাসে ২২ হাজার টাকা, সিদ্ধিরগঞ্জের বার্মাশীল, এসও এলাকা থেকে সব থেকে বেশি অংকের মাসোয়ারা আদায় করে থাকে নূরু মিয়া। এখান থেকে কম করে হলেও চার থেকে পাঁচ লাখ টাকা আদায় করা হয়। বুড়িগঙ্গা নদীর চোরাই তেল ব্যবসায়ী পাবেলের চারটি দোকান থেকে প্রতি মাসে অর্ধলক্ষ টাকারও অধিক আদায় করে থানে এই ক্যাশিয়ার নূরু। এসব টাকাই তিনি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নাম করে তুলে থাকেন বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এসব বিষয়ে কয়েকটি স্থানের কথপোকথনের রেকর্ডও পাওয়া গেছে। এসব রেকর্ড পর্যালোচনা করে এর সত্যতাও মিলেছে।

সূত্র আরও জানায়, নূরু মিয়ার একাধিক বাড়ির মধ্যে যমুনা ডিপো এলাকার উল্টো দিকে রুসেন হাউজিং এলাকায় রয়েছে একটি ষষ্ঠতলা বাড়ি। এই বাড়ির মূল গেটের কাছেই আছে একটি বিকাশ এজেন্টের নম্বর। মাসোহারার অনেক টাকাই এই এজেন্টের কাছে পাঠানো হয়। এই দোকানির নম্বরে ফোন করের নূরুর কথা বলার সাথে সাথেই চেনা হোক বা অচেনা, ভাতিজা সাইফুল নামক একজন বলে উঠেন, ‘এটা নুরু কাকার বিকাশ নাম্বার, এই নাম্বারে পাঠান।’

এদিকে অপর একটি সূত্র জানিয়েছে, গেল কয়েক মাস আগে নূরু নারায়ণগঞ্জ ক্লাবের সামনে দুর্ঘটনার শিকার হোন। হাসপাতালেও ভর্তি ছিলেন বেশ কিছুদিন। কিন্তু হাসপাতালের বিছানায় থাকলেও চাঁদাবাজি থেমে ছিল না। স্বপন নামক এক যুবকের মাধ্যমে মাসোয়ারা তিনি আদায় করেছেন। স্বপনকে তিনি এবং স্বপন নিজেও নূরু মিয়ার নাতি হিসেবে পরিচয় দিয়ে থাকেন। দুর্ঘটনার পর থেকে নূরু মিয়া স্বাভাবিক হাঁটাচলা করতে না পারলেও চাঁদাবাজি তার বন্ধ হয়নি। বিকাশ ও স্বপনসহ নিজেও প্রতি মাসে নির্দিষ্ট সময়ে গিয়ে টাকা উঠিয়ে আসেন।

সীমা ডাইংয়ের মাসুমের সাথে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, ‘আমরা নিয়মিতই টাকা দিচ্ছি। প্রতি মাসে ২২ হাজার টাকা করে দিই। নূরু কাকা ফোন করে একজনকে পাঠায় তার কাছে দিয়ে দিই।’ ফতুল্লার যমুনা গেটের তেল চোরাকারবারি কালাম জানিয়েছেন, প্রতি মাসেই তিনি পাঁচ হাজার টাকা করে নূরু মিয়াকে দেন। সর্বশেষ তিনি জুলাই মাস পর্যন্ত টাকা (আগস্টে জানতে চাইলে) দিয়েছি। সিদ্ধিরগঞ্জের একটি ছোট্ট চোরাই তেল দোকানি আশিক। তিনি জানান, গেল সপ্তাহেই নুরু কাকা স্বপন নামে একজন লোক পাঠিয়েছিল। খাতা স্বাক্ষর করে টাকা নিয়ে গেছে। তিনি প্রতি মাসে দুই হাজার টাকা করে দেন বলে জানান।

একটি রেকর্ডে ক্যাশিয়ার নূরু মিয়া ও অপর একজনের কথপোকথন থেকে জানা গেছে, এসব কাজের নেপথ্যে ইমরান, বাবু নামে আরও দুজনের সম্পৃক্ততা রয়েছে। সূত্র জানায়, এই দুজন প্রতি মাসেই নুরুর কাছ থেকে লক্ষাধিক টাকার মত পেয়ে থাকেন। তারা নিজেদেরকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তবে, এই ইমরান ও বাবু ঠিক কোন এলাকার এবং কোন পত্রিকায় কাজ করেন তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ জায়েদুল আলম যোগদানের পর পুলিশের সুনাম রক্ষার্থে কঠোর পরিশ্রম করে আসছেন। এ ক্ষেত্রে তিনি পুলিশ কর্মকর্তা ও সদস্যদেরকেও ছাড় দেননি। পুলিশের সুনাম অক্ষুন্ন রাখার জন্য তিনি বেশ কজন পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করেছিলেন। অর্থাৎ কোনো প্রকার বিতর্কিত ব্যক্তিকে তিনি আশ্রয় ও প্রশ্রয় দেন না। কিন্তু তার এত কড়াকড়ির মধ্যেও নুরু মিয়া কীভাবে ডিবি পুলিশের নাম ভাঙ্গিয়ে প্রতি মাসেই মোটা অঙ্কের চাঁদাবাজি করছে সে নিয়ে বিস্মিয় প্রকাশ করেছেন অনেকেই। তারা বলছেন, পুলিশের কোনো অসাধু কর্মকর্তা নুরুর সাথে সম্পৃক্ত কিনা, সে বিষয়টি খতিয়ে দেখা দরকার। কেননা, ডিবি পুলিশের নাম ভাঙ্গিয়ে এভাবে চাঁদাবাজি করা কারো পক্ষেই সম্ভব নয়। কেউ না কেউ তার সাথে অবশ্যই সম্পৃক্ত রয়েছে। ফলে, পুলিশ সুপারকে সতর্কভাবে সেই কেউ বা কারা নুরুকে উৎসাহিত করেন, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন তারা। অন্যথায় একদিকে যেমন অবৈধ কারবারির সংখ্যা বৃদ্ধি পাবে অন্যদিকে পুলিশের ভাবমূর্তিও নষ্ট হবে বলে মনে করছেন সচেতন মহল।

এমন চাঁদাবাজির ঘটনায় নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকারী একাধিক পুলিশ কর্মকর্তা নূরুর অপরাধের ফিরিস্তি উল্লেখ করে বলেন, “এক নূরুর কারণেই পুলিশ সুপার জায়েদুল আলম স্যারের সূণাম নষ্ট হাচ্ছে । একদিকে নূরু পরিচয় দিচ্ছে তার দেশী (কালকিনি) এলাকার মানুষ হচ্ছেন এসপি জায়েদুল আলম । এই প্রচার চালিয়ে অপরাধ করেই যাচ্ছে নূরু ক্যাশিয়ার । নূরু সর্বত্র এমন পরিচয় দেয়ায় হাতেনাতে এমন চাঁদাবাজির খবর জানার পরও তার (নূরুর ) বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না কেউ । নারায়ণগঞ্জে যোগদানের পর এসপি জায়েদুল আলম বিশাল বিশাল তদ্বিরবাজদের জোড়ালো তদ্বির থাকার পরও কোন পুলিশ সদস্যদের কাজ করার ক্ষেত্রে স্বচ্ছতার অভাব দেখামাত্রই ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে কর্পন্য করেন নাই । জোড়ালো তদ্বিরও উপেক্ষা করে সূণাম বৃদ্ধি করেছেন । সেই সাথে বিশাল এই চাঁদমারী বস্তির প্রকাশ্য মাদকের আস্তানা গুটিয়ে দিয়েছেন । যা গত কয়েক দশকেও কোন পুলিশ সুপার সাহস করেন নাই উচ্ছেদ করতে । সেই সাহসিক পদক্ষেপের জন্য প্রশংসিত পুলিশ সুপারের দূর্ণাম করছে এক নূরু ।

প্রসঙ্গত, নূরু মিয়া পুলিশের কনস্টেবল পদে চাকরি করলেও বর্তমানে তিনি অবসরে আছেন। কনস্টেবল থাকা অবস্থায়ই তিনি থানা ও ডিবি পুলিশের নামে মাসোয়ারা উঠাতেন তিনি। সেই ধারা এখনও অব্যাহত রেখেছেন। আর এসব কর্ম করে বর্তমানে তিনি অঢেল ধন সম্পদের মালিকও বনেছেন এই নুরু মিয়া।

Previous Post

জাতিসংঘে বঙ্গবন্ধুর ঐতিহাসিক দিন আজ

Next Post

আবর্জনা থেকে কাটা হাতকড়া উদ্ধার

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
আবর্জনা থেকে কাটা হাতকড়া উদ্ধার

আবর্জনা থেকে কাটা হাতকড়া উদ্ধার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য