• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

কাঁচপুরে চোরাই তেলসহ গ্রেফতার ৩

Wednesday, 9 September 2020, 7:27 pm
কাঁচপুরে চোরাই তেলসহ গ্রেফতার ৩
6
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রেস বিজ্ঞপ্তি

সোনারগাঁ থানাধীন কাঁচপুর শেনপাড়া লেগুনা স্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তিন তেল চোরকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১ ।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ তুষার সাউদ (২০), মোঃ জাহাঙ্গীর আলম (৪২) , মোঃ শাহেদ শরিফ (৪০)। বুধবার ( ৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১ (সিপিএসসি ,নারায়ণগঞ্জ) এর একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে।

এসময় বিশেষ কায়দায় চুরি করা ০২টি ড্রামে ২৫০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চোরাই কাজে ব্যবহৃত ১টি নীল রংয়ের ছোট পিকআপ ভ্যান, ২টি প্লাষ্টিকের ট্যাঙ্কি ও মোটর সংযুক্ত ৪২ ফুট প্লাষ্টিকের পাইপ জব্দ করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার ( সিপিএসসি আদমজীনগর) মোঃ জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, কয়েকটি সংঘবদ্ধ সক্রিয় চোরচক্র দীর্ঘদিন যাবৎ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক কাভার্ড ভ্যান হতে জ্বালানি তেল চুরি করে আসছে। দূরপাল্লার ভারী যানবাহনগুলো রাত্রীকালীন চলাচলের সময় চালকরা ক্লান্ত হয়ে রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিলে বা ঘুমিয়ে গেলে সেই সুযোগ কাজে লাগিয়ে চালক ও সহযোগীদের অগোচরে এই চোরচক্র গাড়ী হতে তেল চুরি করতো। তেল চুরি হয়ে যাওয়ার কারনে ভারী যানবাহনগুলো পরবর্তীতে কিছুদূর অগ্রসর না হতেই জ্বালানি তেলের অভাবে রাস্তার মধ্যে বন্ধ হয়ে যায় এবং চালকরা রাস্তার মধ্যে ফিলিং স্টেশন না পেয়ে প্রায়শঃ বিপদের সম্মুখীন হয়। ভূক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল উক্ত ঘটনার সত্যতা পেয়ে একটি চোর চক্রের উপর বেশ কয়েকদিন নজরদারি করে ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় কাঁচপুর শেনপাড়া লেগুনা স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়।

উক্ত অভিযানে তেল চুরি করে বিক্রয় করা অবস্থায় মোঃ তুষার সাউদ (২০) এবং উক্ত চোরাই তেল ক্রেতা মোঃ জাহাঙ্গীর আলম (৪২) ও মোঃ শাহেদ শরিফ (৪০)’দেরকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী পিকআপ ভ্যান চালক মোঃ তুষার সাউদ’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে জনৈক রোমানের নেতৃত্বে পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ পিক আপ ভ্যানের উপরে বিশেষ কায়দায় তেলের ড্রাম ও মোটর সেট করে মোটরের সাথে পাইপ দ্বারা ভারী যানবাহনের তেলের ট্যাঙ্কি হতে গোপনে তেল চুরি করে আসছিল।

চোরাই চক্রটি এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে এই তেল বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Previous Post

নারায়ণগঞ্জের ঘটনায় কাউকে না কাউকে দায় নিতেই হবে : হাইকোর্ট

Next Post

বন্দরের ইউপি চেয়ারম্যান মাসুমসহ ৮জনের বিরুদ্ধে মামলা

Related Posts

ইফতারের টেবিলে ‘সুন্দর নারায়ণগঞ্জ’—মাসুদের বেল্কিবাজি নিয়ে প্রশ্ন
Lead 1

ইফতারের টেবিলে ‘সুন্দর নারায়ণগঞ্জ’—মাসুদের বেল্কিবাজি নিয়ে প্রশ্ন

ইটভাটায় অভিযান নাকি ‘ঈদ হান্টিং’? বারবার অভিযান ও জরিমানা ঘিরে প্রশ্ন
Lead 1

ইটভাটায় অভিযান নাকি ‘ঈদ হান্টিং’? বারবার অভিযান ও জরিমানা ঘিরে প্রশ্ন

দুধের স্বাদ ঘোলে : সংসদে ‘উপস্থিত’ কাসেমী !
Lead 1

দুধের স্বাদ ঘোলে : সংসদে ‘উপস্থিত’ কাসেমী !

সিদ্ধিরগঞ্জে দুই লাশ : শনাক্ত এক, অজ্ঞাত আরেক
Lead 5

সিদ্ধিরগঞ্জে দুই লাশ : শনাক্ত এক, অজ্ঞাত আরেক

পিস্তল ও বিপুল মাদকসহ আবু হানি গ্রেফতার
Lead 4

পিস্তল ও বিপুল মাদকসহ আবু হানি গ্রেফতার

‘লজ্জা পেয়েছেন নির্লজ্জ হাতেম !’
Lead 1

‘লজ্জা পেয়েছেন নির্লজ্জ হাতেম !’

Next Post
বন্দরের ইউপি চেয়ারম্যান মাসুমসহ ৮জনের বিরুদ্ধে মামলা

বন্দরের ইউপি চেয়ারম্যান মাসুমসহ ৮জনের বিরুদ্ধে মামলা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • ইফতারের টেবিলে ‘সুন্দর নারায়ণগঞ্জ’—মাসুদের বেল্কিবাজি নিয়ে প্রশ্ন no comments   13 Mar, 2026
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • ইফতারের টেবিলে ‘সুন্দর নারায়ণগঞ্জ’—মাসুদের বেল্কিবাজি নিয়ে প্রশ্ন 13 Mar, 2026
  • ইটভাটায় অভিযান নাকি ‘ঈদ হান্টিং’? বারবার অভিযান ও জরিমানা ঘিরে প্রশ্ন 12 Mar, 2026
  • দুধের স্বাদ ঘোলে : সংসদে ‘উপস্থিত’ কাসেমী ! 12 Mar, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই লাশ : শনাক্ত এক, অজ্ঞাত আরেক 12 Mar, 2026
  • পিস্তল ও বিপুল মাদকসহ আবু হানি গ্রেফতার 12 Mar, 2026
  • ‘লজ্জা পেয়েছেন নির্লজ্জ হাতেম !’ 11 Mar, 2026
  • অভিযোগ চাপা, অভিযুক্ত দারোগা মিলন নির্বিঘ্নে বিদায়—ক্ষুব্ধ জনমত 11 Mar, 2026
  • বন্দরে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী ১৮ মামলার আসামী দিপু গ্রেফতার 11 Mar, 2026
  • ২৪ ঘন্টার পূর্বেই পুলিশের লুন্ঠিত অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ ছিনতাইকারী 10 Mar, 2026
  • নাসিক ভবনের সামনে পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আটক ২ 10 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য