• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘কি বিচিত্র নারায়ণগঞ্জের প্রশাসন !’ মেয়র আইভী

খুনিদের পৃষ্টপোষকতা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন প্রশাসনের প্রতি

Tuesday, 9 March 2021, 12:36 am
‘কি বিচিত্র নারায়ণগঞ্জের প্রশাসন !’ মেয়র আইভী
21
SHARES
69
VIEWS
Share on FacebookShare on Twitter

‘আমি নারায়ণগঞ্জের প্রশাসনকে অনুরোধ করছি খুনীদের পৃষ্ঠপোশকতা বন্ধ করুন। একপেষে বক্তব্য দিবেন না। এ শহরের চরিত্র এখনো জানেন না। নিত্য নতুন প্রশাসনের লোকজন আসেন তাদের গরম গরম বক্তব্য শুনে মনে করে তারা কাউকে অভিভাবক বানিয়ে ফেলেন। তাদের ইতিহাস জানুন। তাদের অভিভাবকত্ব লুটপাটের। সাধারণ মানুষ কি বলে শুনেন। জনগণের ট্যাক্সের পয়সায় বেতন নিয়ে খুনীদের পক্ষ নিবেন না। ‘খুনিরা প্রশাসনের মদদে যা খুশি করছে।

সেটা হতে নিশ্চয়ই আমরা দেবো না। পালাবো আমরা না, পালাতে হবে আপনাকে, আপনার ফ্যামিলিকে। যারা মানুষ মারেন, হত্যা করেন, মিথ্যাচার করেন, বড় বড় কথা বলেন। প্রশাসন, পুলিশ ছেড়ে নেমে আসুন রাস্তায় দেখি আপনার কত বড় আপনার ক্ষমতা।’

এভাবে কঠোর ভাষায় শামীম ওসমান ও তার পরিবারের সমালোচনা করে বক্তব্য দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী

সোমবার (৮ মার্চ) সন্ধ্যায় শহরের ৫ নম্বর খেয়াঘাট এলাকায় ত্বকী হত্যা ও বিচারহীনতার ৮ বছর উপলক্ষে আয়োজিত ‘আলোর ভাসান’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ৯ মিনিট ৩৫ সেকেন্ডে নারায়ণগঞ্জ মহানগরীর নানা দিক তুলে ধরেন ।

তিনি আরও বলেন, ‘আমরা সবাই মনে হয় একটু চুপসে গেছি। কথা বলি না। কথা বলুন, ত্বকী তো আমাদের কথা বলা শিখিয়েছে, সাহস দেখিয়েছে। ত্বকী আমাদের সন্তান হয়ে শিখিয়ে গেছে কীভাবে বাঁচতে হবে। অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না।’

আইভী বলেন, ‘আজকে নারায়ণগঞ্জে তারা যেভাবে মিথ্যা কথা বলছে, মুক্তিযোদ্ধাকে রাজাকার বানায়, রাজাকারকে মুক্তিযোদ্ধা বানায়। যা চাচ্ছে তাই করছে। কাদের শক্তির উপর নির্ভর করে? প্রশাসনের? প্রশাসন ছাড়া তারা জিরো। তারা মানুষ ছাড়া, প্রশাসন ছাড়া রাস্তায় হাঁটতে পারে না। প্রশাসনের ছত্রছায়ায় বসে, ডিসি অফিসে, এসপি অফিসে, উপজেলায় গিয়ে অনেক বড় বড় কথা বলেন। কইলজা খুলে নিবে, পিষে মারবে, মুরগীকে খাওয়াবে, মাছকে খাওয়াবে। কত কথা যে বলতে পারে। ইদানিং আবার বলতাসে, ইউনিফর্ম পড়া মানুষই থাকতে পারে না আর বারো হাত শাড়ি পড়া নারী কী ক্ষমতা রাখবে। তাহলে প্রধানমন্ত্রী কি বারো হাত শাড়ি পড়েন না? উনি কি রাষ্ট্র চালাচ্ছেন না?

তিনি বলেন, ‘ওসমান পরিবার প্রধানমন্ত্রীর নাম বেঁচে নারায়ণগঞ্জ শহরে চলছে। নাম বেচা বন্ধ করেন। প্রশাসন নিয়ে ঘোরা বন্ধ করে দেখেন আপনারা কোথায় যান? রিকশাওয়ালা থেকে শুরু করে কুলি, মজুর, শ্রমিক আপনাদের পিটিয়ে মারবে এ শহরে। একের পর এক নাটক সাজাচ্ছেন। কখনো হিন্দু সম্পত্তি, কখনো মসজিদের কথা, কখনো হেফাজতকে নামান, আবার পৃষ্ঠপোষকতা দিয়ে অন্য কাউকে নামান। প্রধানমন্ত্রী মুজিববর্ষের উপহার হিসেবে মন্ডলপাড়ায় একটি মডেল মসজিদ করবেন। সেটার কাজ বন্ধ করে রেখেছে। ডিসি সাহেব ইঞ্জিনিয়ারকে বলেছেন, কাজ বন্ধ রাখুন। কারণ কী? শামীম ওসমান মন্ডলপাড়াতে মসজিদ করতে দিবে না। কারণ আইভী সেখানে গিয়েছে বলে। কী বিচিত্র হয়ে গেছে নারায়ণগঞ্জের প্রশাসন।’

নাসিক মেয়র আরও বলেন, ‘আবার শুনি, উনার (শামীম ওসমান) ওয়াইফ লিপি ভাবী নাকি বলে, পালাবার পথ খুঁজে পাবে না। উনি হয়তো ভুলে গেছেন, ২০০১ সালে কীভাবে পালিয়েছিলেন। উনি মনে হয় ভুলে গেছেন, ওনার স্বামী কীভাবে বোরকা পরে পালিয়েছিল। ৭৫ এর পরে আলী আহম্মদ চুনকা এই শহরে ছিল। আওয়ামী লীগের লোকজনকে রক্ষা করেছে, নারায়ণগঞ্জবাসীকে রক্ষা করেছে।’

নারায়ণগঞ্জের প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘খুনিদের পৃষ্ঠপোষকতা বন্ধ করুন। একপেশে বক্তব্য দিবেন না। এই শহরের চরিত্র এখনো আপনারা জানেন না। নিত্যনতুন প্রশাসনের লোক আসেন, তাদের গরম গরম কথা শুনিয়ে মনে করেন, নারায়ণগঞ্জের অভিভাবক তারাই। অভিভাবক কিসের? ফুটপাতের, সন্ত্রাসের, খুনের অভিভাবক তারা। সাধারণ মানুষ কী বলে শুনেন। রাষ্ট্রীয় ট্যাক্সের পয়সায় আপনারা বেতন নেন। সুতরাং নারায়ণগঞ্জের মানুষের পাশে থাকেন। কোনো খুনির পৃষ্ঠপোষকতা করবেন না।’

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী, নিহত ত্বকীর পিতা শিল্পী রফিউর রাব্বি, ঊদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, জেলা সভাপতি জাহিদুল হক দিপু প্রমুখ। উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Previous Post

‘সমাজ আমাকে রূপান্তরিত নারী হতে বাধ্য করেছে’- তাসনুভা

Next Post

‘কাজলের রাজাকার বাবাকে মুক্তিযোদ্ধা বানানো হচ্ছে !’ রফিউর রাব্বি

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 4

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
‘কাজলের রাজাকার বাবাকে মুক্তিযোদ্ধা বানানো হচ্ছে !’ রফিউর রাব্বি

‘কাজলের রাজাকার বাবাকে মুক্তিযোদ্ধা বানানো হচ্ছে !’ রফিউর রাব্বি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য