• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

তেলচোর আশরাফ এখন ওসির ক্যাশিয়ার !

Wednesday, 11 August 2021, 4:37 pm
তেলচোর আশরাফ এখন ওসির ক্যাশিয়ার !
77
SHARES
249
VIEWS
Share on FacebookShare on Twitter
এতো অঘটনের পর এখন এই নানা অপরাধের হোতা আশরাফ বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মশিউর রহমানের নাম ব্যবহার করে নিজেকে ওসির ক্যাশিয়ার পরিচয় দিয়ে পুরো সিদ্ধিরগঞ্জের অপরাধ সাম্রাজ্যের ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মোটা অংকের চাঁদাবাজি করছে বলে জোড়ালো অভিযোগ তুলেছে খোদ চোরাই তেলের ব্যবসায়ীরা ।
এমন অভিযোগের বিষয়ে আশরাফ নিজের পক্ষে সাফাই করে সকল অভিযোগ অস্বীকার করেন । তবে তেল চোরদের অনেকেই নাম প্রকাশ না করার অনুরোধে বলেছেন, “নিয়মিত আশরাফ চাঁদা নেন ওসির নাম ব্যবহার করে।”
জ্বালানী তেল চোরাই ব্যবসায়ী বলেন, “আমাদের নাম যদি প্রকাশ করেন, তবে আমার অস্তিত্ব বিলিন করে দিবেন পুলিশকে ব্যবহার করে । কারণ আমরা অনেকেই তো করি চোরাই তেলের ব্যবসা ।” (এমন অভিযোগের রেকর্ড সংরক্ষনে রয়েছে )
এখন তিনি আওয়ামীলীগ নেতা। ছিলেন বিএনপি নেতা। দৃশ্যতঃ ব্যবসা ট্যাংকলরী। যা প্রত্যেক তেলচোরের টেকনিক। রাজধানীর যাত্রবাড়ি ও নিজের এলাকা সিদ্ধিরগঞ্জ থানায় রয়েছে তার বিরুদ্ধে নাশকতা, তেলচুরিসহ একাধিক মামলা। এখনো তেলচুরি তার মূল পেশা। তেলচুরি করেই অর্থবিত্তের মালিক। গোদনাইল ডিপো’র তেলচুরির নেটওয়ার্ক তার হাতে। চোরের পেছনে সমর্থন রয়েছে এক সময়ের আদমজীর শীর্ষ সন্ত্রাসীর। ওই সন্ত্রাসী ও রগকাটা জাফর ছিলেন মানিক জোড়। ক্রসফায়ারে রগকাটা জাফরের নাম মুছে গেছে চিরতরে। রয়ে গেছে তৎকালীন স্মার্টবয় ! এক সময়ের পুলিশের সোর্স তেলচোর আশরাফসহ সিদ্ধিরগঞ্জের একাধিক ঘৃন্য অপরাধীকে নিয়ে গড়ে তুলেছেন শক্তিশালী নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের পাশা তেলচোর আশরাফ। সম্প্রতি সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিতর্ক তৈরী হয়েছিল। আশরাফ নামে কোন তেলচোর নাকি নিজেকে ওসি’র খাস লোক পরিচয় দিয়ে বেড়াচ্ছেন। এ নিয়ে খোঁজ-খবর নেয়া হয়। তবে ফলাফল জানা যায়নি।

একাধিক সূত্র জানিয়েছে, তেলচোর আশরাফ সন্ত্রাসী জগতে দীর্ঘদিন যাবত মেলামেশা করে। রগকাটা জাফরের স্মার্টবন্ধুটির ঠিকুজি তার হাতে। তেলচোর আশরাফ ডিপোসহ পুরো সিদ্ধিরগঞ্জ এলাকায় চাঁদাবাজিতে লিপ্ত। করোনা মহামারীতেও চাঁদাবাজি চলছে। মতি মিয়ার গতি বুঝেই তিনি জায়গা মত চাঁদার টোপ ফেলে। চাঁদা না পেলে মতি মিয়া নিজের নেটওয়ার্ক দিয়ে ওই লোকের জীবনের গতি বদলে দেয়। সিদ্ধিরগঞ্জের অনেকেই থানার ওসিকে তেলচোর আশরাফের চাঁদাবাজির প্রসঙ্গ বলেছেন। যদিও ওসি সাহেব আশরাফ নামে কাউকে চিনেন না বলে জানিয়েছেন।

এদিকে, তেলচোর আশরাফের বিরুদ্ধে অনেক লোকের নালিশ। তাদের অভিযোগ আশরাফ দৃশ্যত কোন অকারেন্স করে না। সে যা করে লোকচক্ষুর অন্তরালে করে। বিএনপি নেতা থেকে আওয়ামীলীগে নাম লিখিয়েছেন। সেটা দোষের কিছু নয়। তবে কুঅভ্যাস অর্থাৎ তেলচুরি ছাড়তে পারেনি। এর সাথে যোগ হয়েছে চাঁদাবাজি।

জানা গেছে, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা শাখার সভাপতি আশরাফ উদ্দিনের বিরুদ্ধে হেফাজতের নাশকতার মামলায় গ্রেফতারী পরোয়ানা (ওয়ারেন্ট) জারি হয়েছিল। ঢাকার যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলায় এই ওয়ারেন্ট ইস্যু হয়। যাত্রাবাড়ি থানার এফআইআর নং-১১৭/৩৮০। গত ২৮ মার্চ হেফাজতের হরতাল চলাকালে ওইদিন দিবাগত রাতে বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। ওই মামলায় আশরাফ পিতা-বাচ্চু মিয়া, এসওরোড বায়রা বাড়ী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জকে আসামী করা হয়। যাত্রবাড়ি থানা থেকে ওয়ারেন্টটি তামিল করার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় পাঠানো হয় । কিন্তু ওয়ারেন্ট ইস্যু হলেও থানা পুলিশ নিরব।

এলাকাবাসী জানায়, আশরাফ বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে পরিচিত থাকলেও ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নিজেকে যুবলীগ নেতা হিসেবে জাহির করে। বর্তমানে সে মতির শেল্টারে রয়েছে।

তারা আরও জানায়, এক সময় আশরাফ, মোহাম্মদ আলী, রনি, মহিউদ্দিন একসাথে বিএনপি’র নেতা সামসু পুলিশের সহযোগি ( সোর্স ) হিসেবে কাজ করতেন। আর এই থানা পুলিশের ছত্রছায়ায় তারা বিভিন্ন কাজ ক্ষমতার বলে করতো। বর্তমানে তাদের মধ্যে মোহাম্মদ আলী নেই কারণ তিনি মৃত্যুবরণ করেছেন। বর্তমান সরকার ক্ষমতায় ২০১৪ সালের পর মেঘনা ডিপোর দায়িত্ব নিয়েই ডিপো কর্মকর্তা নিজামুল এর সাথে যোগসাজশে অনিয়ম করে তেল পাচার করে মোটা অংকের টাকার মালিক হয়েছে আশরাফ।

এলাকাবাসী আরও জানায়, আশরাফসহ তার সহযোগীরা শীতলক্ষ্যা নদীর পাড়ে তেলবাহি জাহাজ থেকে রাতের আধাঁরে তেল পাচার করে আসছে দীর্ঘদিন থেকে। প্রচুর টাকার মালিক বনে গেছে সে। অথচ গত ১০ বছর আগে সে কত টাকা মালিক ছিল তা তদন্ত করলেই বের হয়ে আসবে। তাই অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর প্রতি আহ্বান জানিয়েছে এলাকাবাসী। পাশাপাশি তার এই তেল চোরাই কারবারি বন্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করছেন এলাকাবাসী। (সূত্র, বাংলার শিরোনাম, অফিস; ৯ কারওয়ানবাজার, ৪র্থ তলা, আজাদ ভবন।)

জানাগেছে, গত বছর জালিয়াতির মাধ্যমে রিফিউজিদের নামে বরাদ্দ দেওয়া জমি বিপুল টাকায় বিক্রিতে সম্পৃক্ত থাকার ঘটনায় মতির পাশাপাশি তার সহযোগী শাহ আলম, আশরাফ ও আক্তার হোসেন ওরফে পানি আশরাফসহ আরও কয়েকজনের বিষয়েও খোঁজখবর নিচ্ছে দুদক। তাদেরও কমিশনে তলব করা হবে। কমিশনের একাধিক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।

মতির বিরুদ্ধে দুদকে জমা পড়া অভিযোগে বলা হয়, নাসিকের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি ২০১৭ সালে প্যানেল মেয়র নির্বাচিত হন। এরপর থেকে তিনি আরও বেপরোয়া হয়ে পড়েন। মতি তার সহযোগী আশরাফউদ্দিন, শাহ আলম ও পানি আক্তারের সহযোগিতায় আদমজী ইপিজেড এলাকায় রিফিউজিদের জন্য বরাদ্দ কয়েক বিঘা জমি জালিয়াতির মাধ্যমে বিক্রি করে দিয়েছেন।

এছাড়া নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে এলাকায় বেপরোয়া চাঁদাবাজি ও মাদক কারবার নিয়ন্ত্রণ করছেন। কেউ তার অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করলে সহযোগী শাহ আলমকে বাদী করে মামলা দিয়ে হয়রানি করেন। রিফিউজিদের নামে বরাদ্দ করা জমির ভুয়া দলিল তৈরি ও একটি ব্যবসায়ী গ্রুপের কাছে তা বিক্রিতে মধ্যস্থতা করেন সহযোগী আশরাফ। জমি বিক্রি বাবদ মতির কাছ থেকে মোটা অঙ্কের কমিশন নেন আশরাফ।

অভিযোগে আরও বলা হয়, একসময় নূর হোসেনের সহযোগী মতি ১৯৯৮ সালে জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগ দেন। তিনি আদমজীতে ত্রাসের রাজত্ব কায়েম করেন। গড়ে তোলেন নতুন বাহিনী। অব্যাহত সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে মতিকে ২০০৫ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। ওই সময় এক বিএনপি নেতার মধ্যস্থতায় বেঁচে যান তিনি। মুচলেকা দেন যে তিনি বা তার বাহিনী কোনো সন্ত্রাসী কর্মকান্ডে অংশ নেবে না। পরে কিছুদিন এলাকাছাড়া ছিলেন। কিন্তু বছর তিনেক বাদে এলাকায় ফিরেই সুমিলপাড়া, আমদজী ইপিজেড, সোনামিয়ার বাজার, বাগপাড়া, মন্ডলপাড়া, সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্র, বাড়ৈপাড়া এবং শীতলক্ষ্যার তীর ও এর আশপাশের এলাকায় বেপরোয়া চাঁদাবাজি শুরু করে মতি ও তার সহযোগীরা। মতির সঙ্গে যোগ দেয় আশরাফ উদ্দিন, পেটকাটা মানিক, বোমা ওহাব, ফেন্সি শামীম, পানি আক্তারসহ বিশাল এক বাহিনী।

আশরাফ এলাকায় মতির ডান হাত হিসেবে পরিচিত। এ ছাড়া আরও দলে ভেড়ে শীতলক্ষ্যা নদীকেন্দ্রিক চোরাই তেলের কারবারের নিয়ন্ত্রক পেটকাটা মানিক। এরশাদের আমলে আদমজীতে রেহান ও মতি বাহিনীর মধ্যে প্রতিনিয়ত দাঙ্গা-হাঙ্গামা লেগে থাকত। মতি ও আশরাফ বাহিনীর ক্যাডারদের বিরুদ্ধে হত্যা, দাঙ্গা, বিস্ফোরক, অস্ত্র, মারামারি, চুরি, ছিনতাইসহ মামলা রয়েছে প্রায় ২৪টি। বেশ কটি মামলা থেকে খালাস পেলেও বর্তমানে চলমান আছে কয়েকটি মামলা।

আশরাফের সহযোগিতায় মতি মেঘনা তেল ডিপো এলাকার নিয়ন্ত্রণ নেওয়া ও রাতের আঁধারে জাহাজ থেকে তেল চুরির চক্র গঠন করেন। তেল চুরি, মাদক কারবার, চাঁদাবাজি ও খাসজমি দখল করে বিক্রির মাধ্যমে নাসিকের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতি ও তার কয়েক সহযোগী কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছে। অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে বলে দুদক কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন।

এমন অভিযোগের বিষয়ে নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে আশরাফ উদ্দিন জানান, আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মিথ্যে । চক্রান্তকারীরা আমার বিরুদ্ধে এমন চক্রান্ত করতেছে । ৪ মিনিট ২৯ সেকেন্ডের মুঠোপোনের আলোচনায় আশরাফ নিজেকে নির্দোষ দাবী করে মন্তব্য করেন ।

এমন অভিযোগের বিষয়ে জানতে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাবেদ পারভেজ চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি একটা ট্রেনিংয়ে আছি । অভিযোগটি ম্যাসেঞ্জারে দিয়ে রাখেন আমি দেখবো ।

 

Previous Post

‘সম্প্রীতি নষ্ট করতেই শ্মশানের মাটি কবরস্থানে’ শামীম ওসমান

Next Post

হোন্ডার সিটের নিচে ৮০ বোতল ফেনসিডিল

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 4

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
হোন্ডার সিটের নিচে ৮০ বোতল ফেনসিডিল

হোন্ডার সিটের নিচে ৮০ বোতল ফেনসিডিল

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য