• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারী পাচার : নারায়ণগঞ্জের গৌতম সাহাকে নিয়ে তোলপাড়

Friday, 18 September 2020, 1:23 am
নারী পাচার : নারায়ণগঞ্জের গৌতম সাহাকে নিয়ে তোলপাড়
73
SHARES
234
VIEWS
Share on FacebookShare on Twitter

দুবাইয়ে নারী পাচারের ঘটনায় চিত্র নায়িকা অপু বিশ্বাসের ম্যানেজার হিসেবে নাম প্রচার হওয়ার সংবাদ নিয়ে নারায়ণগঞ্জ জেলায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হলেও গা-ঢাকা দিয়েছে সেই গৌতম সাহা ।

কে এই কোরিওগ্রাফার গৌতম সাহা ?   

খোজ নিয়ে জানা যায়,  নারায়ণগঞ্জ শহরের এক সময়ের প্রভাবশালী ব্যবসায়ী প্রয়াত  মধু সাহার চার পুত্র  কোকা,  উত্তম,  গৌতম ও সুমন। পৈতৃক সম্পত্তি বিক্রি করে  গৌতম সাহা শহরের নয়ন সুপার মার্কেটে ৭ তলায় ফ্লাট কিনে এখানেই বসবাস করেন।  গৌতম সাহার জীবন যাপন ভিন্নধর্মী হওয়ায় নারায়ণগঞ্জের সনাতন ধর্মাবলম্বী সকলেই গৌতম সাহাকে এড়িয়ে চলেন । 

দুবাইয়ে নারী পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে দেশের জনপ্রিয় কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগকে।

রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর অনেকের নাম প্রকাশ করছেন তিনি। সেখানে উঠে এসেছে অন্য এক কোরিওগ্রাফার গৌতম সাহার নাম।

কে এই কোরিওগ্রাফার গৌতম সাহা ?   

এরপর বেশকিছু গণমাধ্যম গৌতমকে চিত্রনায়িকা অপু বিশ্বাসের ম্যানেজার দাবি করে সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে বেশ বিব্রত অপু বিশ্বাস। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি গৌতম সাহা তার ম্যানেজার নন বলে দাবি করেছেন।

অপরদিকে, গৌতম সাহাও এনিয়ে নিজের অবস্থান পরিস্কার করেছেন। তিনিও বলেন, তিনি কারও ম্যানেজার নন।

১৩ সেপ্টেম্বর রোববার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন অপু বিশ্বাস।

দীর্ঘ স্ট্যাটাসে তিনি লিখেছেন, [আমি একজন অভিনেত্রী হিসেবে মিডিয়াতে কমবেশি সবার সঙ্গে কাজের জন্য যোগাযোগ করতে হয়।

আরেকটা কথা ক্লিয়ার ভাবে বলতে চাই আমার কোন ব্যক্তিগত মিডিয়া ম্যানেজার নেই, পরিচিতজনের মাধ্যমে বিভিন্ন কাজের মিটিং বা কাজের প্রপোজাল পাই।
আজকে কিছু নিউজে দেখছি যে ‘অপু বিশ্বাসের ম্যানেজার’ এভাবে কিছু নিউজ এর শিরোনাম দেয়া হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ এইসব নিউজে আমার নাম জড়িয়ে আমাকে বিব্রত করবেন না।

আমি আবারও ক্লিয়ার করে বলতে চাই- আমার ব্যক্তিগত কোনো মিডিয়া ম্যানেজার নেই।

যে নিউজটি আপনারা অলরেডি করেছেন আমার নাম জড়িয়ে, তারা দয়া করে কারেকশন করুন নতুবা আমি সাইবার ক্রাইম ডিভিশনে লিখিত অভিযোগ দিব। ধন্যবাদ।
– অপু বিশ্বাস]

অপরদিকে, গৌতম সাহা লেখেন- [সকালে একটা খবর দেখে অবাক হয়েছি। আমি বাংলাদেশের সব আর্টিস্টদের সাথে কাজ করছি।কাজের ক্ষেত্রে ইভান শাহরিয়ার সোহাগকে চিনি। কাজের সূত্র ধরে কয়েকবার দেখাও হয়েছে। কাজের বাইরে কখনো দেখা বা কথা হয়নি। আর একটি গণমাধ্যমে যে সংবাদ এসেছে সেটি একেবারে ভিত্তিহীন। আমি দুবাইয়ে কোনো নৃত্যশিল্পীকে পাঠায়নি। আমি কোনো নৃত্য কোরিওগ্রাফারও নই। আমি যতবার বিদেশ গেছি, তা রেকর্ড রয়েছে। দুবাইয়ে আমি কোনো শো করিও নাই কখনও। আরেকটি কথা, আমি কারো ম্যানেজার নই। সবার কাছে অনুরোধ থাকবে আমার নাম জড়িয়ে আমাকে বিব্রত করবেন না।
– গৌতম সাহা]

উল্লেখ্য, বিদেশে অনুষ্ঠানের নামে নারী পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নৃত্য শিক্ষক ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর নিকেতনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডির এক কর্মকর্তা জানান, দুবাই পুলিশের তথ্যের ভিত্তিতে গত মাসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আজম খানসহ তার নারী পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে। তাদের মধ্যে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহাগের তথ্য বেরিয়ে আসে।

কয়েকজন নৃত্য সংগঠক ও শিল্পী এই সিন্ডিকেটে জড়িত উল্লেখ করে ঐ পুলিশ কর্মকর্তা জানান, এই চক্র মূলত নৃত্য শিল্পীদের টার্গেট করতো। পাড়া-মহল্লার বিভিন্ন ক্লাব ও ডান্সগ্রুপের লোকজনও এই চক্রের সঙ্গে জড়িত।

এখানে আরও উল্লেখ্য যে, সোহাগ ও গৌতমের সঙ্গে অপু বিশ্বাসের একটি গভীর সম্পর্ক রয়েছে। যেটি অনেকটা বন্ধুত্বের। বিভিন্ন সময় তাদের এক সঙ্গে দেখা গেছে। বিশেষ করে জন্মদিন, বিভিন্ন অনুষ্ঠান, পারিবারিক আয়োজন এবং আড্ডাসহ প্রায় সময়ই তারা এক সঙ্গে মিলিত হতেন ।

নাম প্রকাশ না করার  অনুরোধে শহরের অনেকেই বলেছেন,  গৌতম সাহার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ কঠোরভাবে যাচাই বাছাই করা উচিৎ । গৌতম সাহার দাবী করা বক্তব্য যদি সঠিক হয় তবে কোন নিরপরাধ ব্যক্তি যেন হয়রানীর শিকার না হন।  আবার গৌতম সাহার চালচলন ও মধ্যরাতে নারীদের নিয়ে যে দেখেছে শহরবাসী তা সন্দেহজনক।

গৌতম সাহার অত্যান্ত ঘনিষ্ঠ স্বজনদের অনেকেই এমন সন্দেহ পোষণ করে বলেছেন,  নয়ন সুপার মার্কেটে খোজ নিলেই বহু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে । আইনশৃঙ্খলা বাহিনীর উচিত হবে গৌতম সাহার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ যাচাই-বাছাই করা।

Previous Post

তল্লা ট্রাজেডি : জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন প্রকাশ

Next Post

দুর্গা দেবী আসবে দোলায়, যাবে গজে

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
দুর্গা দেবী আসবে দোলায়, যাবে গজে

দুর্গা দেবী আসবে দোলায়, যাবে গজে

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য