• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

না.গঞ্জে জামায়াত নেতার বাড়িতে রহস্যজনক বিস্ফোরণ ! আহত ২

অনুরূপ বিস্ফেরণের ঘটনা আগেও ঘটেছিলো এই বাড়িতে !

Saturday, 28 September 2019, 7:46 pm
না.গঞ্জে জামায়াত নেতার বাড়িতে রহস্যজনক বিস্ফোরণ ! আহত ২
30
SHARES
98
VIEWS
Share on FacebookShare on Twitter

শহরের আমলাপাড়ার জামায়াত শিবিরের পৃষ্টপোষক  মৃত খবির উদ্দিনের ৪তলা বাড়ির তৃতীয় তলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত কেউ এমন বিস্ফোরণের কারণ জানাতে পারে নাই । ঠিক তেমনি এই ঘটনার পূর্বে  একই পন্থায় রহস্যজনক বিস্ফোরণ ঘটেছিলো । ওই সময় এই বাড়ির একজন ভাড়াটিয়া চিকিৎসক আহত হলেও তা ধামাচাপা পরে যায় আরেক রহস্যজনক কারণে । 

কয়েক বছর পূর্বে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রয়াত পুলিশ নাড়ুর চিনির গোডাউনে রহস্যজনক বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছিলো । এই বিস্ফোরণের রহস্য আজো কেউ উদঘাটন করতে পারে নাই । কি কারণে এই বিস্ফোরণ হলো সেই রহস্য উদঘাটনে সিআইডিসহ প্রশাসনের বিভিন্ন সংস্থা কাজ করলেও কেউ হদিস দিতে পারে নাই এমন ভয়াবহ বিস্ফোরণের নেপথ্যে কি ছিলো।

নারায়ণগঞ্জ নিউজ আপডেট  :

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে আমলাপাড়া ৩১নং এইচকে ব্যানার্জি রোডের মৃত খবির উদ্দিনের ৪তলা বাড়ির তৃতীয় তলায় এঘটনা ঘটে।

এমন বিষ্ফোরণে ২ জন আহত হয়েছেন। আহতরা হলেন, মাসদাইর এলাকার শামীম ও সোহেল। বিষ্ফোরনে বাড়ির দুটি ফ্ল্যাটের জানালার সবকটি গ্লাস ভেঙে যায়। এছাড়া পাশের একটি ফ্ল্যাটের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়। বিষ্ফোরনের শব্দের মাত্রা খুব তীব্র হওয়ায় আশেপাশের বাড়ি এবং রাস্তায় চলাচলকারী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া নিচতলায় থাকা আছনা ডায়াগনোষ্টিক কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরাও আতঙ্কিত হয়ে হাসপাতাল থেকে বেড়িয়ে আসে।

বাড়ির ম্যানেজারের দায়িত্বে থাকা রকিব উদ্দিন সোহাগ গণমাধ্যমকে বিভ্রাুিন্তকর তথ্য প্রদানের এক পর্যায়ে বলেন,   তৃতীয় তলার ওই ফ্ল্যাটে ইলেক্ট্রনিক মিস্ত্রিরা কাজ করছিলো। আমি তখন নিচতলায় ছিলাম। বিকট আওয়াজ শোনার পর দৌড়ে সেখানে যাই। গিয়ে দেখি ওই ফ্ল্যাটের চারিদিকের জানালার কাচ ভেঙে গেছে। দুটি দরজাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত দুইজনকে তাড়াতাড়ি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে বিষ্ফোরন হলো তা বলতে পারছিনা।

প্রত্যাক্ষদর্শী অনেকেই বলেন, হঠাৎ করে এমন বিকট শব্দে বিষ্ফোরণের পর পথচারী ও ফ্লাটের অনেকেই ছুটোছুটি শুরু করে । কিছুক্ষন পর পুলিশ আসলেও তারা কোন কিছু বলতে পারে নাই । তবে পুলিশের কেউ কেউ বাড়ীর ভিতরে প্রবেশ করলেও কেউ সেখানে প্রবেশ করতে দেয় নাই বাড়ির দাড়োয়ান ও ম্যানেজারের দায়িত্বে থাকা রকিব উদ্দিন সোহাগ । পুলিশের সাথে সোহাগের এমন আচরণ আরো রহস্যের সৃষ্টি হয়েছে ।

বাড়ির মালিকের মেয়ে খোরশেদা হোসেনের ছেলে মো.হোসেন উপস্থিত সকলের সাথে আলোচনা কালে জানায় , দুইমাস ধরে ফ্ল্যাটটিতে কাজ চলছিলো। তবে কিভাবে এই বিষ্ফোরন হলো তা বলতে পারছিনা।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, বিষ্ফোরনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম ।  আহতদের সাথে কথা বলা যায়নি । আহত দুজনের হাত ও পায়ে ঝলসে গেছে বলে শুনেছি। তবে বাইরে থেকে কোন বিস্ফোরক দ্রব্য নিক্ষেপ করলে আমরা ঘটনাস্থলে সে ধরণের আলামত পেতাম।  ধারণা করছি, হয়তো অবৈধভাবে সেই তার থেকে লাইন নিয়ে তারা কাজ করতে গিয়ে তাদের যন্ত্রপাতি থেকে এই বিষ্ফোরণ ঘটেছে। বিকট আওয়াজসহ বড় ধরণের বিস্ফোরনে বাড়ির জানালা দরজা ভেঙে যাওয়ার চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে আরো তদন্ত চলছে ।

নাম, প্রকাশ না করার শর্তে, আমলাপাড়ার অনেকেই বলেন বিকট বিস্ফোরণের ঘটনায় এলাকাবাসী আতংকিত হয়ে পরেছে। এই বাড়িটি রহস্যে ঘেরা । এই বাড়িটি সহ আমলাপাড়ার আরো কয়েকটি বাড়িতে জামায়াত শিবিরের নেতাকর্মীদের গোপন বৈঠকের গুঞ্জন রয়েছে । ঘটনার পর পর ডিবি পুলিশ বাড়ির দাড়োয়ান ও ম্যানেজারকে আটক করে নিয়ে যাওয়া হয়েছিলো বলে সকলেই দেখেছে । আবার তাকে কয়েক ঘন্টার মধ্যে ছেড়েও দেয়া হয়েছে ।  এর আগেও একবার একই ধরণের বিস্ফোরণে একজন চিকিৎসক (যিনি এই বাড়ির ভাড়াটিয়া ছিলেন) বিষ্ফোরণে আহত হলেও তার হদিস আর কেউ পায় নাই।  আরো অনেক আলোচনা সমালোচনা রয়েছে এই বাড়িটি ঘিরে ।

Previous Post

অস্ত্র কারখানা উদ্ধার, পিতা-পুত্রসহ আটক ৩

Next Post

ছাত্রলীগ তোলারাম কলেজকে টর্চার সেলে পরিণত করেছে : ছাত্র ফেডারেশন

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
ছাত্রলীগ তোলারাম কলেজকে টর্চার সেলে পরিণত করেছে  : ছাত্র ফেডারেশন

ছাত্রলীগ তোলারাম কলেজকে টর্চার সেলে পরিণত করেছে : ছাত্র ফেডারেশন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য