• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লায় ভাগাড় না থাকায় বর্জ্য ফেলা হচ্ছে ডিএনডি খালে

বাধাগ্রস্ত হচ্ছে দুটি অগ্রাধিকার প্রকল্পের কাজ, নির্বিকার প্রশাসন

Friday, 5 November 2021, 6:54 pm
ফতুল্লায় ভাগাড় না থাকায় বর্জ্য ফেলা হচ্ছে ডিএনডি খালে
5
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

ফতুল্লায় ৩ লক্ষাধিক মানুষের বসবাস। বিশাল এই এলাকার মানুষের জন্য নেই ময়লা ফেলার ভাগাড় বা ল্যান্ডফিল।

বছরের পর বছর গৃহস্থালি থেকে শুরু করে এ অঞ্চলের সব ধরনের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে ডিএনডির খাল এবং ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুই পাশে।

এতে এলাকার পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হওয়ার পাশাপাশি জেলার দুটি বৃহৎ উন্নয়ন প্রকল্প (ডিএনডি প্রকল্প এবং চাষাঢ়া-সাইনবোর্ড ছয় লেন প্রকল্প) ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

নির্দিষ্ট কোনো ময়লার ভাগাড় বা ল্যান্ডফিল না থাকায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা বা ডিএনডি প্রকল্পের খালগুলোয় প্রতিদিন ফেলা হচ্ছে টনে টনে গৃহস্থালি বর্জ্য।

নিষ্কাশন খালের পাশে বসবাসকারী অধিকাংশ বাসিন্দাই সরাসরি খালে ময়লা ফেলছে। ফলে খালের বেশ কয়েকটি স্থান ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এসব বর্জ্য খালের তলানিতে জমা হওয়ার পাশাপাশি পাম্পিং স্টেশনের সামনে গিয়ে সেচযন্ত্রের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

বর্জ্যরে পচা পানিতে দূষিত হচ্ছে খালের পানি। এ ব্যাপারে এলাকাবাসী বেশ কয়েকবার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে ল্যান্ডফিলের জন্য খাশজমি বরাদ্দ চেয়ে মানববন্ধন করেছেন।

প্রতিবারই আশ্বাস দেওয়া হয়েছে, ফতুল্লায় ময়লা ফেলার জন্য একটি নির্দিষ্ট জায়গা বরাদ্দ দেওয়া হবে; কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।

নারায়ণগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ যুগান্তরকে বলেছেন, তিনি এখানে যোগ দেওয়ার পরই বুঝতে পেরেছেন জরুরি ভিত্তিতে ফতুল্লায় একটি ল্যান্ডফিলের জন্য জমি বরাদ্দ দেওয়া প্রয়োজন।

এই উপলব্ধি থেকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরাকে একটি খাসজমি দেখতে বলেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা বলেন, ফতুল্লা এলাকার ময়লা ফেলার জন্য সহকারী কমিশনার (ভূমি) আবু বকরকে আমি একটি সরকারি খাসজমি খুঁজে বের করতে বলেছি ।

কিন্তু সহকারী কমিশনার (ভূমি) আবু বকর জানান, এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়ার নাকি সময়ই নেই তার। অথচ তার এই খামখেয়ালিপনায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন ফতুল্লার কয়েক লাখ মানুষ।

বাধাগ্রস্ত হচ্ছে সরকারের দুটি অগ্রাধিকার প্রকল্প। লিংক রোড ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের উপপ্রকল্প ব্যবস্থাপক ও উপ বিভাগীয় প্রকৌশলী শাখাওয়াত হোসেন শামীম বলেন, রাস্তার দুই পাশে ফেলা আবর্জনা সরানোর জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গেও যোগাযোগ করেছি। আবর্জনা সরাতে সিটি করপোরেশন ট্রাকপ্রতি ৪ হাজার টাকা করে চেয়েছে ।

ফতুল্লার শিবু মার্কেট এলাকার বাজারের আবর্জনা ফেলার কোনো ডাস্টবিন না থাকায় সরাসরি ডিএনডির নিষ্কাশন খালে ফেলা হচ্ছে সব ধরনের বর্জ্য। ডিএনডির জলাবব্ধতা নিরসন প্রকল্পের দায়িত্বে থাকা সেনা সদস্যদের বেশির ভাগ সময় ও অর্থ ব্যয় হচ্ছে এসব বর্জ্য অপসারণ করে খাল পরিষ্কারের কাজে।

এক সপ্তাহ যেতে না যেতেই খালের ওপর এক থেকে দুই ফুট পুরুত্বের আবর্জনার স্তর জমে যাচ্ছে। একই চিত্র খালের পাশে থাকা সব বাজারের।

 

স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৬ সালের আগস্টে একনেকে ৫৫৮ কোটি ১৯ লাখ ৭৮ হাজার টাকার এ প্রকল্প পাশ হয়। ওই বছর প্রথম দফা অনুমোদনের সময় এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৫৫৮ কোটি টাকা।

সংশোধনের পর ব্যয়ের পরিমাণ বেড়ে হয় ১ হাজার ৩০০ কোটি টাকা। ডিএনডির জলাবদ্ধতা নিরসনের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সেনাবাহিনীর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর।

সেনাবাহিনীর ১৯ কনস্ট্রাকশন ব্যাটালিয়ন বর্তমানে ডিএনডির নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়ের) কাজ করছে। ২০২৩ সালে এ প্রকল্পের কাজ শেষ হবে।

সেনাবাহিনী তখন এটি পানি উন্নয়ন বোর্ডকে বুঝিয়ে দেবে। খালে বর্জ্য ফেলার কারণে এ প্রকল্পের কাজে গতি কিছুটা কমেছে। বর্জ্য ফেলার পাশাপাশি প্রভাবশালী মহল খাল দখল করে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করে রেখেছে।

বারবার এগুলো অপসারণের তাগিদ দিলেও একটি প্রভাবশালী মহল এখন পর্যন্ত এগুলো অপসারণ না করায় প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বাড়ছে ব্যয়ও। অথচ প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি, বিষয়টি নিয়ে সবাই এক প্রকার নির্বিকার। ফতুল্লাবাসীর দাবি, পরিবেশের আরও ক্ষতি হওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে এলাকায় একটি ল্যান্ডফিল প্রতিষ্ঠা করতে ।

Previous Post

'আইন ভঙ্গকারী কাউকে ছাড় দেওয়া হবে না'

Next Post

তেলচোরা দেলুর দূর্ণীতির চার্জশিট, গ্যাস চোর কাজিম ধোয়া তুলসী !

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
তেলচোরা দেলুর দূর্ণীতির চার্জশিট, গ্যাস চোর কাজিম ধোয়া তুলসী !

তেলচোরা দেলুর দূর্ণীতির চার্জশিট, গ্যাস চোর কাজিম ধোয়া তুলসী !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য