• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বড় ভাইদের ভয়ের দিন আর নাই : এসপি হারুন

Sunday, 25 August 2019, 2:06 pm
বড় ভাইদের ভয়ের দিন আর নাই  :  এসপি হারুন
11
SHARES
34
VIEWS
Share on FacebookShare on Twitter

আপনারা নিশ্চিত থাকতে পারেন এখন পুলিশ ঘুরে দাঁড়িয়েছে । বড় ভাইদের ভয়ে কারো কাছে যেতে পারেন না৷ সেই দিন আর নাই ৷ আপনারা ভাববেন পুলিশ আছে ৷ পুলিশ চলে যাবে তারপর তো আমাদের উপর নির্যাতন শুরু হবে। সেই দিন আর নেই ৷ – নারায়ণগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশিদ

এনএনইউ রিপোর্ট :

শনিবার (২৪ আগস্ট) রাত ৮টায় শহরের দেওভোগে কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) উদ্যোগে আয়োজিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসপি বলেন, ‘আর আপনারা যদি অসহায় থাকেন, আপনারা যদি বিচার দিতে না পারেন কিংবা বড় ভাইদের ভয়ে কারো কাছে যেতে না পারেন তাহলে আপনাদের চাহিদা মতো আমরা কাজ করে যেতে পারবো না। আজকে প্রত্যেকটি পুলিশ কাজ করছে সাধারণ মানুষকে সেবা দেয়ার জন্য। আমি চলে গেলাম বলে আপনাকে অত্যাচার করবে সেই সুযোগ কেউ পাবে না।

তিনি আরো বলেন, ‘আজকে আপনারা সাহায্য করছেন বলেই ওই সকল মাদক ব্যবসায়ীরা, ভূমিদস্যু যারা অন্যের জমি দখল করে, ফ্লাট দখল করে, ইয়াবার ব্যবসা করে, ভাইদের ছত্রছায়ায় জমি দখল করে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে।’

তিনি বলেন, যারা সমাজে দুর্নীতি করছেন, মানুষদের বিভিন্ন ফায়দায় লুটছেন তাদের বিরুদ্ধে আমরা কাজ করছি। যেই লোকটি কোথাও গেলে বিচার পায় না। কোন কাউন্সিলরের কাছে গেলে বিচার পায় না। তাকে সেখানে ট্যাক্স দিতে হয়। তাকে সেখানে ভাগাভাগি করতে হয়। আমাদের কাজ হচ্ছে অসহায় মানুষদের সহযোগিতা করা। আজকে সাধারণ মানুষ প্রশাসনের কাছে গিয়ে বিচার দিতে পারছে, আগে সেই সুযোগ ছিল না। আজকে পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। প্রতিটি সাধারণ মানুষের জন্য পুলিশ কাজ করছে।

হারুন অর রশীদ বলেন, আগস্ট মাসের একদিকে জন্মাষ্টমী অন্যদিকে আগস্ট মাস। এই আগস্ট মাসে হত্যা করা হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধুকে। তিনি সম্প্রীতির একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। যারা অন্য ধর্মের মানুষদের দেখতে পারে না তারাই এই হত্যাকান্ড ঘটিয়েছিল। বর্তমানে তারাই আবার উগ্রবাদী কায়দায় মসজিদ, মন্দির, মাদ্রাসা, ঈদগাহে হামলা করে দেশের পরিবেশ নষ্ট করতে চাইছে।

সাম্প্রদায়িকতার উর্ধ্বে গিয়ে দেশ পরিচালনার মনোভাব বঙ্গবন্ধুর ছিল। তা সেই উগ্রবাদীরা চায় নাই। চায় নাই বলেই ৭৫ এর ১৫ই আগস্ট তারা হত্যাকান্ড ঘটিয়েছিল।

শ্রী রাধাগোবিন্দ মন্দিরের অধ্যক্ষ শ্রীপদ হংসকৃষ্ণ দাস ব্রক্ষ্মাচারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার সুবাস সাহা ও জেল সুপার সুভাষ ঘোষ। আরও উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, তোলারাম কলেজের সাবেক উপাধ্যক্ষ নৃপেন্দ্র নাথ ভদ্র, নারায়ণগঞ্জ জেলা ইসকনের সাবেক সভাপতি রঞ্জিত কুমার দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন দাস, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা প্রমুখ।

অনুষ্ঠানে পুলিশ সুপারের এমন বক্তব্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জ  শহরজুড়ে ।

Previous Post

ফেঁসে যাচ্ছেন নারায়ণগঞ্জ টুরিষ্ট পুলিশের ওসি শাহজাহান ও তার স্ত্রী

Next Post

নারী কেলেংকারীতে ডিসিকে প্রত্যাহার ॥ নারায়ণগঞ্জেও তোলপাড়

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
নারী কেলেংকারীতে ডিসিকে প্রত্যাহার ॥ নারায়ণগঞ্জেও তোলপাড়

নারী কেলেংকারীতে ডিসিকে প্রত্যাহার ॥ নারায়ণগঞ্জেও তোলপাড়

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য