• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বাসাবাড়িতে নতুন গ্যাস দেবে না সরকার, অথচ !

Sunday, 12 July 2020, 11:43 pm
বাসাবাড়িতে নতুন গ্যাস দেবে না সরকার, অথচ !
59
SHARES
191
VIEWS
Share on FacebookShare on Twitter

রাজধানী ছাড়াও পাশ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে অনেক দালাল এবং  তিতাস গ্যাসের কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশে নানাভাবে জেলা শহরের বিভিন্ন এপার্টমেন্টের ফ্ল্যাটে ফ্ল্যাটে তিতাস গ্যাসের সংযোগ দিতে লাখ লাখ টাকার ঘুষ লেনদেন করে যাচ্ছে । শহরের চাষাড়া এলাকার একটি এপার্টমেন্টে গত বৃহস্পতিবার (৯ জুলাই ) সন্ধ্যার পর তিতাস গ্যাসের সংযোগ পেতে তিতাস কর্মকর্তা ও কয়েকজন দালালের সাথে বৈঠক করে। এছাড়াও নারায়ণগঞ্জ তিতাসের কয়েকজন কর্মচারীদের সাথে যোগসাজশে কর্মকর্তাদের কেউ কেউ অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ার পায়তারা করছে। অত্যন্ত গোপনীয়তার সাথে চালিয়ে যাচ্ছে অবৈধ কর্মকাণ্ড              

সরকার বাসাবাড়িতে গ্যাস–সংযোগ দেবে না। গ্যাস–সংযোগ দেওয়ার কোনো পরিকল্পনাও সরকারের নেই। তবে গ্যাস চুরি ও অপচয় ঠেকাতে ঢাকা শহরের তিতাস গ্যাসের পাইপলাইন ঢেলে সাজানো হবে।

ইতিমধ্যে এ বিষয়ে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

কয়েক দিন ধরে বাসাবাড়িতে গ্যাস–সংযোগ চালু হবে, এমন খবর ছড়িয়ে পড়ার পর তিতাস গ্যাসসহ বিভিন্ন গ্যাস বিতরণ সংস্থাগুলোতে নতুন সংযোগ পেতে গ্রাহকেরা ভিড় জমিয়েছেন। এ সময় রাজধানীর ঢাকার বিভিন্ন এলাকায় নতুন গ্যাস–সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বড় একটি দালাল সিন্ডিকেট কাজ করছে। এই দালাল চক্রটি ভবনভেদে নতুন গ্যাস–সংযোগ দিতে তিন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঘুষ দাবি করছে।

বাসাবাড়িতে গ্যাস–সংযোগ বিষয়ে সরকারের পরিকল্পনা কী, জানতে চাইলে রোববার দুপুরে সচিবালয় নিজের কার্যালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, ‘আগে থেকেই সিদ্ধান্ত ছিল বাসাবাড়িতে গ্যাস–সংযোগ দেওয়া হবে না। এ সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি। নতুন করে বাসাবাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই সরকারের। ভবিষ্যতে বাসাবাড়িতে গ্যাস–সংযোগ দেওয়া হবে—সেটিও অনিশ্চিত।

মন্ত্রী বলেন, ‘বাসাবাড়িতে গ্যাস–সংযোগ দেওয়া হবে, এমন একটি কথা একটি সিন্ডিকেট প্রচার করছে বলে আমাদের নজরে এসেছে। এতে করে একটি দালাল সিন্ডিকেট সক্রিয় হয়েছে। আমরা এ ব্যাপারে কঠোর অবস্থায় রয়েছি। বাসাবাড়িতে গ্যাস–সংযোগ দেওয়া হবে না।’ তিনি প্রতারকদের ফাঁদে পাড়া না দিতে গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের গ্যাসের পাইপলাইন অনেক পুরোনো। এতে অনেক পাইপলাইন থেকে গ্যাসের অপচয় হয়, কোথাও পাইপলাইন কাটা পড়লে বা ক্ষতিগ্রস্ত হলে সেটি মেরামত করাও কঠিন হয়ে পড়ে। কারণ, গ্যাসের গোটা বিতরণব্যবস্থা সেকেলে হওয়ায় কোনো ত্রিমাত্রিক ম্যাপও নেই। গ্যাসের অপচয় ও চুরি ঠেকাতে পাইপলাইনের আধুনিকায়ন করা হবে প্রথমে রাজধানীতে।

এ জন্য জাপানের জাইকার একটি প্রস্তাবও রয়েছে। এ বিষয়ে একটি প্রকল্প নিয়েছে সরকার। এ প্রকল্প বাস্তবায়িত হলে গ্যাসের অপচয় ও চুরি ঠেকানো সম্ভব হবে। সবখানে প্রিপেইড মিটার স্থাপন করা হবে বলেও নসরুল হামিদ জানান।

গ্যাস-সংকটের কারণে ২০০৯ সালের ২১ এপ্রিল থেকে সারা দেশে নতুন আবাসিক গ্যাস-সংযোগ বন্ধের নির্দেশ দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ। ২০১১ সালের ৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টার নেতৃত্বে নতুন গ্যাস–সংযোগের জন্য একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে যাচাই-বাছাই করে নতুন সংযোগ দেওয়া হতো। তবে ২০১৩ সালের শেষ দিকে সংযোগ দেওয়া হয়েছিল। এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর জ্বালানি বিভাগ থেকে মৌখিকভাবে আবাসিকে গ্যাস-সংযোগ না দিতে বলা হয়। গত বছর ২১ মে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করে তিতাসের আবাসিক, বাণিজ্যিক এবং সিএনজি–সংযোগ দেওয়া বন্ধ করে দেয় জ্বালানি বিভাগ।

তবে গ্যাস–সংযোগ বন্ধ থাকার পরও তিতাস গ্যাস এলাকায় প্রায় পৌনে তিন লাখ গ্রাহককে আবাসিক সংযোগ দিয়েছে। এসব গ্রাহক ব্যাংকে মাসের বিলও জমা দিচ্ছেন।

গত ডিসেম্বরে প্রকাশিত তিতাসের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে প্রতিষ্ঠানটির গ্রাহক ছিল ২৮ লাখ ৪৬ হাজার ৪১৯, যা ২০১৪-২০১৫ অর্থবছরে ছিল ১৮ লাখ ৮০ হাজার ৩৫৩। অর্থাৎ চার বছরে সংযোগ বেড়েছে ৯ লাখ ৬৬ হাজার ৬৬। এর মধ্যে ২০১৮ সালের প্রথম দিকে সাত লাখ সংযোগ বৈধ করা হয়। এর বাইরেও ২ লাখ ৬৬ হাজার সংযোগ রয়েছে বলে তিতাস সূত্র জানিয়েছে।
অবৈধ গ্রাহককে কোনোভাবেই বৈধ করা হবে না বলে জানিয়ে দিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী মো. আল-মামুন।

তিনি গণমাধ্যমকে  বলেন, ‘গ্যাস–সংযোগ বন্ধ রয়েছে। এ অবস্থায় কোনো পক্ষ যেন সুবিধা নিতে না পারে, সে জন্য আমরা কাজ করছি।

Previous Post

না.গঞ্জের সেই জেকিজি'র ডা. সাবরিনার ছবি গুলো কী বলে !

Next Post

সোনারগাঁয়ে ৮২ মসজিদে ডাবল চেক ইস্যু ! তোলপাড়

Related Posts

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

Next Post
সোনারগাঁয়ে ৮২ মসজিদে ডাবল চেক ইস্যু ! তোলপাড়

সোনারগাঁয়ে ৮২ মসজিদে ডাবল চেক ইস্যু ! তোলপাড়

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য