• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মন্ত্রী পরিষদে চমক॥ থাকছে কি নারায়ণঞ্জের কেউ ?

Friday, 4 January 2019, 6:20 pm
মন্ত্রী পরিষদে চমক॥ থাকছে কি নারায়ণঞ্জের কেউ ?
9
SHARES
30
VIEWS
Share on FacebookShare on Twitter

এনএনইউ রিপোর্ট :

কি চমক থাকছে নতুন করে গঠিত হতে যাওয়া মন্ত্রী পরিষদে ? দীর্ঘদিন পর নারায়ণগঞ্জে এবার থাকছে কি কোন মন্ত্রী ? প্রথম বারের মতো এবার কি নারায়ণগঞ্জের কোন নেতা মন্ত্রীত্ব পেতে পারেন ?  আওয়ামীলীগের শাসনামলে সংসদ সদস্যগণ বারবার বিভিন্ন আসনে নির্বাচিত হলেও এখনো পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় কোন মন্ত্রীত্ব পায় নাই কোন আওয়ামীলীগ নেতা । দ্বাদশ সংসদে বারবার নারায়ণগঞ্জ থেকে মন্ত্রীত্ব দেয়ার গুঞ্জন শোনা গেলেও নারায়ণগঞ্জবাসীর ভাগ্যে ছিলো না কোন মন্ত্রী । এবার কি এমন আশা পূরণ হতে পারে ? এমন গুঞ্জন রয়েছে জেলা জুড়ে ।

কেমন হতে পারে নতুন মন্ত্রী পরিষদ এমন প্রশ্ন ছিলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে । তিনি গণমাধ্যমকে জানিয়েছেন এবারের নির্বাচনে যেহেতু আমরা বড় বিজয় পেয়েছি, সে হিসেবে মন্ত্রিপরিষদেও বড় চমক থাকবে । সুস্পষ্ট করে ওবায়দুল কাদের বলতে না পারলেও বিষয়টি সম্পূর্ণ আওয়ামীলীগের প্রধান সভানেত্রী শেখ হাসিনা নিজেই সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন গণমাধ্যমে ।

শুক্রবার (৪ জানুয়ারী) সকালে  ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের নতুন মন্ত্রি পরিষদেও বড় চমক থাকবে বলে মন্তব্য করেন। এর আগে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নব নির্বাচিত সংসদ সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের নব নির্বাচিত সংসদ সদস্যগণ ।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ বিশাল ভোটে নির্বাচিত হলে এবার নারায়ণগঞ্জ থেকে কোন সংসদ সদস্যকে মন্ত্রীত্ব দিতে জোড়ালো দাবী উঠে সর্ব মহল থেকে । নেতাকর্মীদের দাবী আওয়ামীলীগের শাসনামলে নারায়ণগঞ্জের কোন নেতা এখনো পর্যন্ত মন্ত্রী পরিষদে ঠাঁই পান নাই । এবার মন্ত্রীত্ব পেতে নেতাকর্মীদের মধ্য থেকে জোড়ালো দাবী উঠেছে । কেউ কেউ নজরুল ইসলাম বাবু, আবার কেউ কেউ শামীম ওসমান একই সাথে রূপগঞ্জ থেকে গোলাম দস্তগীর গাজীকে মন্ত্রী পাবার দাবী নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে ।

নারায়ণগঞ্জের অভিজ্ঞ রাজনীতিবিদদের ভাষ্য থেকে জানা যায়, স্বাধীনতার মুক্তিযুদ্ধের ইতিহাস ছাড়াও ৫২ এর ভাষা আন্দোলন, ৬৬ সালে ৬ দফা, ৬৯ এর গণঅভুত্থান, ৭১ এ মুক্তিযুদ্ধে নারায়ণগঞ্জের মুহম্মদ আলমাস, শামসুজ্জোহাসহ অনেকের অবদান আওয়ামীলগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ । স্বাধীনতার পর মাত্র কয়েক বছরের মধ্যেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে স্বাধীনতা যুদ্ধের পরাজিত চক্র । এরপর দীর্ঘদিন আওয়ামীলীগের নাম কেউ প্রকাশ্যে নিতে সাহস পেতো না । দীর্ঘ সংগ্রামের পর আবার দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামীলীগ চতুর্থবারের মতো এবার সরকার গঠন করতে যাচ্ছে ।  আওয়ামীলীগের রাজনীতির সূতিকাগার নারায়ণগঞ্জে আওয়ামীলীগের শাসনামলের কোন সময়ই কোন মন্ত্রী পাওয়া যায় নাই । নারায়ণগঞ্জের উন্নয়নে আরো ভুমিকা রাখতে এবার নারায়ণগঞ্জে কোন নেতাকে মন্ত্রীত্ব প্রদানের দাবী উঠেছে জেলাবাসীর পক্ষ থেকে ।

Previous Post

সেলিম ওসমান ও খোকা সংসদে বিরোধী দলের এমপি

Next Post

আড়াইহাজারে লাশ ফেলে পালানোর সময় স্বামী আটক

Related Posts

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড়
Lead 1

আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড়

দুর্নীতির বরপুত্র সেই ‘ব্রাজিল বাড়ির টুটুল’ অবশেষে বরখাস্ত
Lead 1

দুর্নীতির বরপুত্র সেই ‘ব্রাজিল বাড়ির টুটুল’ অবশেষে বরখাস্ত

Next Post
আড়াইহাজারে লাশ ফেলে পালানোর সময় স্বামী আটক

আড়াইহাজারে লাশ ফেলে পালানোর সময় স্বামী আটক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
  • আইভী ‘ক্লিন’, শামীম ‘সন্ত্রাসী’? পাপিয়ার বক্তব্যে তোলপাড় 26 Feb, 2026
  • তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে ! 26 Feb, 2026
  • দুর্নীতির বরপুত্র সেই ‘ব্রাজিল বাড়ির টুটুল’ অবশেষে বরখাস্ত 26 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য