• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মসজিদ সংলগ্ন মদের আস্তানা ! ঈমাম-মুসুল্লীসহ সর্বত্র ক্ষোভ

Friday, 17 January 2020, 8:21 pm
মসজিদ সংলগ্ন মদের আস্তানা ! ঈমাম-মুসুল্লীসহ সর্বত্র ক্ষোভ
38
SHARES
124
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অসাধূ কর্মকর্তা নানা অপরাধের হোতা সমছুল আলম মোটা অংকের ঘুষের বিনিময়ে কোন ধরণের তদন্ত ছাড়াই নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ নূর মসজিদের পাশেই মদের আস্তানার ( বার ) অনুমোদন দিয়ে বিতর্ক সৃষ্টি করেছে নগরবাসীর মাঝে । দীর্ঘদিন যাবৎ শহরের চাষাড়া বালুর মাঠ এলাকার প্যারাডাইস ক্যাবলস টাওয়ারে মদের বার স্থাপন করতে ভাড়া দেয়ার খবরে ফুসে উঠে নগরবাসী । এমন ঘটনায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র ।

নারায়ণগঞ্জ জেলার কিছু অসাধু চক্র, রাজনীতিবিদ,  জেলায় কর্মরত সরকারী কর্মকর্তা এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা বিশাল তদ্বির ও লাবিং করে ব্লু পিয়ার রেস্টুরেন্টের অন্তরালে মদের আস্তানার (বার) অনুমোদন নেয় গাজী মুক্তারে শ্যালক রাশেদ খান।

নূর মসজিদ লাগোয়া এমন মদের কারবারের খবরে নগরবাসী ফুসে উঠলেও পুরো জেলাবাসীকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মদের বারের কর্মকান্ড অব্যাহত রাখে মদের আস্তানার মালিক কথিত আওয়ামী লীগ নেতা গাজী মুক্তার । গেলে বছর ১৪ জুলাই মদ/ বিয়ার বেচাকেনার অনুমতি পেলেও এই বারের আস্তানা মেরামত ও সাজসজ্জার কাজ শুরু করে উদ্ভোধনের দিনক্ষনও নির্ধারণ করে গাজী মুক্তার । গেলো বছর নভেম্বর-ডিসেম্বরের মধ্যে চাষাড়ায় কয়েকজন মন্ত্রীকে আমন্ত্রণ করে এই মদের আস্তানা উদ্ভোধন করার ঘোষনা দিলেও রাজধানীতে ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে যুবলীগের কয়েকজন রাঘরবোয়াল ধরা পরে তোলপাড় সৃষ্টি হলে পিছ পা হয় গাজী মুক্তার । এরপর মুক্তারের কয়েকজন শেল্টারদাতা রাতারাতি গ্রেফতার হলে নারায়ণগঞ্জে মদের আস্তানা উদ্ভোধন প্রক্রিয়া আটকে যায় । এরপরও থেমে থাকে নাই মদের আস্তানার কার্যক্রম ।

সম্প্রতি রেষ্টুরেন্টের কর্মকান্ড পরীক্ষামূলক চালু করেছে বলে শহরে চাউর রয়েছে । অচিরেই অতি গোপনে শহরের টানবাজারের দুটি মদের দোকান /নারায়ণগঞ্জ ক্লাবের মদের লাইসেন্সধারীদের ইতিমধ্যেই ম্যানেজ করেছে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে । নারায়ণগঞ্জ ও রাজধানীর কয়েক হাজার মদের লাইসেন্সধারীদের সকল তথ্য সরবরাহ এবং বার চালু করতে যা যা করতে হবে তার সকল দিক নির্দেশনা দিয়ে সার্বিক সহযোগিতা করছে নারায়ণগঞ্জ জেরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সামছুল আলম । মাদক ব্যবসায়ীদের দমনের পরিবর্তে মাদক ব্যবসায়ী/সেবীদের লালন-পালনকারী সামছুল আলমের এমন কর্মকান্ডে এবার চাষাড়ায় গড়ে উঠা মদের আস্তানা ( বার ) বন্ধের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন নূর মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম।

শুক্রবার (১৭ জানুয়ারি) জুম’আ নামাজের খুতবায় বয়ানকালে তিনি এই অনুরোধ জানান।

জুম্মার নামাজের খুতবায় নূর মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম জানিয়েছেন, একটি মসজিদের পাশে মদের আস্তানা (বার) কোনো ভাবেই কাম্য নয়। আমরা সরকার, প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ রাখছি, এই মদের বার এখান থেকে তুলে দিন। সরকার মুসল্লিদের এই অনুরোধে সাড়া দিবেন বলেই আমি বিশ্বাস করি।

এদিকে ইতোমধ্যেই চাষাড়ায় নূর মসজিদের পার্শ্ববর্তী প্যারাডাইজ ক্যাসেলের ৯-১১ তলায় স্থাপিত ব্লু পেয়ার নামক বার চালু করা হয়েছে। উদ্বোধনপূর্বক প্রাথমিক পরীক্ষামূলকভাবে এটি শুরু হয়েছে বলে জানা গেছে। কোনো রকম আপত্তিতেও দমছে না এর মালিক আওয়ামী লীগ নেতা গাজী মুক্তার। বরং তিনি সাংবাদিকদের শায়েস্তা করারও হুমকি দিয়েছেন বলে সম্প্রতি পুলিশ সুপারের উপস্থিতিতে এই কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান মাসুম।

সূত্র জানায়, একজন সাংবাদিক নেতা ইতোপূর্বেই বার মালিকের কাছ থেকে বেশ কিছু টাকাও হাতিয়ে নিয়েছেন সাংবাদিক ম্যানেজ করার নামে। এ ব্যাপারে স্থানীয় গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়েছিলো। অন্যদিকে একটি মানবাধিকার সংগঠনের তথা কথিত নেতা নারকোটিকসকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে বলেও খবর শোনা যাচ্ছে। এই ব্যক্তি গণমাধ্যমকে তুচ্ছতাচ্ছিল্য করেই নারকোটিকসের সহকারি পরিচালক সামসুল হায়দারকে সাহস যোগাচ্ছেন বলে খবর রয়েছে।

এদিকে মসজিদের পাশে একটি মদের বার কী করে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়ে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (নারকোটিকস) সমালোচনা করেছেন নগরবাসী। তারা বলছেন, এখানে বিপুল অঙ্কের টাকার খেলামেলা হয়েছে। যার কারণে, বারের লাইসেন্স প্রদানের শর্তাবলি ভঙ্গ করেই চাষাড়ায় মসজিদের পাশে ব্লু পেয়ার নামে মদের বারের অনুমোদনের জন্য নারকোটিকস সদর দফতরে এনওসি দিয়েছে নারায়ণগঞ্জ নারকোটিকস।

এদিকে চাষাড়ায় কোনো ভাবেই মদের বার হতে দিবে না, এমন হুঙ্কার ছেড়ে জ্বালাময়ী বক্তব্য রেখেছিলেন শহরের ধর্মীয় নেতা মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা তামিম বিল্লাহসহ আরও অনেকেই। কিন্তু তারা বর্তমানে সকলেই চুপসে গেছেন। বলা হচ্ছে, বার মালিক ওই আওয়ামী লীগ নেতার সাথে তাদের গোপন আঁতাত হয়েছে। যার কারণে তারা এ নিয়ে আর কোনো কথা বলছেন না।

এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম ১৫ জানুয়ারি বিকেলের দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে আসলে ক্লাব সভাপতি মাহবুবুর রহমান মাসুম বার প্রসঙ্গে তীব্র আপত্তি তুলেন এবং এই বার বন্ধের জন্য জোড় দাবি করেন। অন্যথায় সকল সাংবাদিককে সাথে নিয়ে বার গুঁড়িয়ে দিয়ে আসবেন বলেও পুলিশ সুপারকে জানান তিনি।

মাসুম যুক্তি তুলে ধরে বলেছেন, ছোট্ট একটা শহর নারায়ণগঞ্জ। বিভিন্ন জেলা থেকেই লোকজন এসে থাকছে এখানে। নানা অঘটনও ঘটে এই শহরে। এরমধ্যে এমন একটি বার যদি শহরের উপর চালু হয় তাহলে শহরের পরিস্থিতি আরও ঘোলাটে হবে। সব থেকে বড় কথা হচ্ছে বারের সামনেই একটি ঐতিহ্যবাহী মসজিদ, সাথেই রয়েছে প্রেস ক্লাব। বার চালু হলে মুসল্লিরা যাবে কোথায়, আর আমরা সাংবাদিকেরাইবা যাবো কোথায় ? তাই জনস্বার্থে এই বার বন্ধ করতে হবে, এখানে বার চালু করতে দিতে পারি না।

 

Previous Post

বাদীর হলফে জামিন পেলো বিতর্কিত আলাউদ্দিন

Next Post

ফতুল্লায় যুবক রহিম খুন

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
ফতুল্লায় যুবক রহিম খুন

ফতুল্লায় যুবক রহিম খুন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য