• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মেঘনা নদীর আষাঢ়িয়ারচর গ্রাম এখন মোস্তফার পেটে, প্রশাসন নিরব

Sunday, 6 October 2019, 7:22 pm
মেঘনা নদীর আষাঢ়িয়ারচর গ্রাম এখন মোস্তফার পেটে, প্রশাসন নিরব
9
SHARES
30
VIEWS
Share on FacebookShare on Twitter

মেঘনা নদীর আষাঢ়িয়ারচর গ্রাম আল মোস্তফার পেটে প্রশাসন নিরব ভুমিকায়। এলাকাবাসী নিরুপায় জেলা প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।

সোনারগাঁ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনার শাখা নদী ও আষাঢ়িয়ার চর এলাকায় কৃষকের ফসলি ও সরকারী খাস জমিতে জোর পূর্বক বালু ভরাটের অভিযোগ উঠছে স্থানীয় একটি শিল্প-প্রতিষ্ঠানের বিরুদ্ধে। জোর পূর্বক বালু ভরাটের প্রতিবাদে স্থানীয় কৃষকরা বিক্ষোভ মিছিল করে প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।

জানাগেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর গ্রামের আষাঢ়িয়ারচর মৌজার প্রায় ৭শত বিঘা জমিতে গত কয়েকদিন ধরে তিন চারটি ড্রেজার বসিয়ে স্থানীয় জাতীয় পার্টির নেতা মোক্তার হোসেন, মনির হোসেন ও সারোয়ারসহ তাদের সহযোগীরা আল-মোস্তফা গ্রুপের পক্ষে মেঘনার শাখা আষাঢ়িয়ার চর নদী, কৃষকের ফসলি জমি ও সরকারী খাস জমিতে বালু ভরাট করছে। স্থানীয় জমির মালিক ও কৃষকরা তাদের জমি ভরাটে বাঁধা দিতে গেলে আল-মোস্তফা গ্রুপের লোকজন তাদের মারধর ও মামলা হামলা হুমকি দিচ্ছে।

আষাঢ়িয়ারচর এলাকায় গিয়ে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশ থেকে মেঘনা নদী পর্যন্ত কয়েকটি শক্তিশালী ড্রেজার বসিয়ে বালু ভরাট করছে। কৃষকের লাগানো ফসলের উপর ড্রেজার পাইপ দিয়ে ৮/১০ ফুট উচু করে বালু ফেলেছে। শুধু ফসলি জমিই নয় মেঘনা শাখা আষাঢ়িয়ারচর নদীও ভরাট করে ফেলছে। ড্রেজারের পাশেই কোম্পানীর পক্ষে কয়েকজন সন্ত্রাসী পালাক্রমে দিনে রাতদিন পাহারা দিচ্ছে।

রবিবার সকালে গণমাধ্যম কর্মীরা আষাঢ়িয়ারচর মৌজায় গেলে কোম্পানীর পক্ষে বালু সন্ত্রাসীরা দৌড়ে এসে গণমাধ্যম কর্মীদের ছবি তুলতে নিষেধ করেন। এসময় কৃষকরা গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করলে বালু সন্ত্রাসীরা গণমাধ্যম কর্মীদের সামনেই তাদের মারতে তেড়ে যান।

আষাঢ়িয়ারচর গ্রামের কৃষক মতিউর রহমান বলেন, আমার এক বিঘা জমিতে আলু চাষ করেছিলাম। তারা জোর করে আমার ফসলের উপর বালু ভরাট করে ফেলেছে। আমি বাঁধা দিলে তারা মামলা হামলার হুমকি দেয়।

এছাড়া স্থানীয় কৃষক নূর হোসেন, রুহুল আমিন, আলাউদ্দিন মুন্সি ও শরীফ হোসেন বলেন, তাদের জমি না কিনেই কোম্পানীর হয়ে স্থানীয় নেতারা জোর করে ভরাট করে ফেলছে। আষাঢ়িয়ার চর গ্রামের কামিনা বেগম, নূরুননেছা ও কামরুননেছা বলেন, আমাদের শেষ সম্বল ভিটেমাটি জোর করে আল মোস্তফা কোম্পানীর লোকজন বালু ফেলে ভরাট করে ফেলছে। বালু ভরাটে বাধাঁ দিতে গেলে কোম্পানীর পক্ষ হয়ে লাঠিয়াল বাহিনী মারধর করতে আসে।

আল মোস্তফা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, আমি বালু ভরাটের কাজটি স্থানীয় নেতাদের দিয়েছি । তারা আমার কাছ থেকে বালু ভরাটের কন্ট্রাক নিয়ে বালু ভরাট করে দিবে। যদি কারো জমি না কিনে ভরাট করা হয়ে থাকে তাহলে আমার কাছে আসলে তাদের জমির ন্যায্যমূল্য দিয়ে কিনে নেয়া হবে।

বালু ভরাটের কাজে জড়িত স্থানীয় জাতীয়পার্টির নেতা মোক্তার হোসেন বলেন, কারো জমি জোড় করে ভরাট করা হচ্ছে না। তারপরও কৃষকের অভিযোগের প্রেক্ষিতে বর্তমানে আমি ভরাট কাজ বন্ধ রেখেছি। আল মোস্তফা গ্রুপের চেয়ারম্যান তার ক্রয়কৃত জমি কাগজে কলমে আমাকে বুঝিয়ে দিলে ভরাট কাজ পূনরায় শুরু করবো। জোড় করে কারো জমি ভরাট করবো না।

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ নাজমুল হুসাইন জানান, আমি বালু ভরাটের বিষয়ে অবগত নই। আল মোস্তফা গ্রুপ যদি জোর পূর্বক জমি ভরাট, সরকারী খাল ও খাস জমি দখল করে থাকে তাহলে তাদের আইনের আওতায় আনা হবে।

Previous Post

সিদ্ধিরগঞ্জের নকল কারখানার গ্রেপ্তারকৃত ৮ জন রিমাণ্ডে

Next Post

বিতর্কিত কর্মকান্ডে ডিবির পরিদর্শক এনামুলের ষ্ট্যান্ড রিলিজ

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
বিতর্কিত কর্মকান্ডে ডিবির পরিদর্শক এনামুলের ষ্ট্যান্ড রিলিজ

বিতর্কিত কর্মকান্ডে ডিবির পরিদর্শক এনামুলের ষ্ট্যান্ড রিলিজ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য