• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

যত বড় নেতা হোন পার পাবেন না: রাষ্ট্রপতি

Tuesday, 8 October 2019, 12:50 am
যত বড় নেতা হোন পার পাবেন না: রাষ্ট্রপতি
11
SHARES
37
VIEWS
Share on FacebookShare on Twitter

অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের চলমান অভিযান ‘ইতিবাচক উন্নয়ন রাখবে’ আশা প্রকাশ করে দুর্নীতিবাজদের হুঁশিয়ার করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

বিশ্ব বসতি দিবস উপলক্ষে সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, “আপনি যত বড় নেতা, কর্মকর্তা, প্রকৌশলী, ব্যবসায়ী বা ঠিকাদার হোন না কেন, অনিয়ম-দুর্নীতি করে পার পাবেন না।”

তিনি বলেন, “সরকার ইতোমধ্যে সমাজ থেকে অনিয়ম-দুর্নীতি দূর করতে অভিযান শুরু করেছে। আমি আশা করি এ অভিযান দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে এবং অবকাঠামোসহ উন্নয়নের সকল ক্ষেত্রে গুণগতমান নিশ্চিতে ভূমিকা রাখবে।”

১৯৮৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব বসতি দিবস উদযাপনের সিদ্ধান্ত হয়। এরপর থেকে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার এ দিবস পালিত হয়ে আসছে।

বাংলাদেশের সক্ষমতার কথা তুলে ধরে আবদুল হামিদ বলেন, “বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে মধ্য আয়ের দেশে পা রেখেছে। আমরা ২০ তলা ভবন মাত্র ১৩ মাসের মধ্যে নির্মাণ করার সক্ষমতা অর্জন করেছি। কিছু অসাধু লোকের জন্য জাতির এ অর্জন ম্লান হতে পারে না।”

গণপূর্ত মন্ত্রণালয়ের কাজে কঠোর তদারকির তাগিদ দিয়ে রাষ্ট্রপতি বলে, বসতি নির্মাণের ক্ষেত্রে গণপূর্ত মন্ত্রণালয় এককভাবে সবচেয়ে বড় প্রতিষ্ঠান।  প্রতিবছর এ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার হাজার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

ছবি: পিআইড

ছবি: পিআইড

“এসব প্রকল্পের গুণগত মান কতটুকু নিশ্চিত হচ্ছে, প্রকল্পের টাকা কতটুকু সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে- তা কঠোরভাবে মনিটরিং করা জরুরি।”

রাষ্ট্রপতি বলেন, “বিভিন্ন প্রকল্পের অপকীর্তি ও অনিয়ম গণমাধ্যমে প্রায়ই সংবাদ শিরোনাম হচ্ছে। কোনো কোনো সময় এসব সংবাদ ‘টক অব দ্য সিটি’ বা ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়।

“অনেক সময় ভবনের কাজ শেষ না হতেই ভবনে ফাটল দেখা দেয় বা পলেস্তারা খসে পড়ে। এতে সরকারি কাজের মান নিয়ে জনমনে প্রশ্ন দেখা দেয় এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দায় সরকার নেবে না বরং তাদেরকেই তাদের দায় নিতে হবে।”

প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব নিতে হবে মন্তব্য করে আবদুল হামিদ বলেন, “প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কাজের জন্য কর্মকর্তা, প্রকৌশলী ও সংশ্লিষ্ট সকলের দায়িত্ব সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে, যাতে প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হলে তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা যায় এবং দায়ী ব্যক্তিকে শাস্তির আওতায় আনা যায়।

“কাজের প্রতিটি স্তরে সঠিকভাবে তদারকি হলে রডের পরিবর্তে বাঁশ আর সিমেন্টের বদলে বালি ব্যবহারের গল্প শুনতে হবে না। ছোটখাট ক্রয় ছাড়া সরকারি সব কেনাকাটাই ঠিকাদারের মাধ্যমে হয়।”

ছবি: পিআইড

ছবি: পিআইড

‘প্রতারক’ ব্যবসায়ীদের সতর্ক করে রাষ্ট্রপতি বলেন, “আমরা জানি, ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো দাতব্য প্রতিষ্ঠান নয়। তবে ব্যবসার নামে প্রতারণা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কাজ না করে বা আংশিক কাজ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে অশুভ আঁতাত করে বিল নেওয়ার চেষ্টা করবেন না। অহেতুক বিলম্ব করে প্রকল্প ব্যয় বাড়িয়ে ফায়দা লুটবেন- এ ধরনের মনমানসিকতা পরিহার করতে হবে।”

জনগণের টাকায় বাস্তবায়িত প্রকল্পে কোনো ধরনের আপস ‘বরদাশত করা হবে না’ মন্তব্য করে রাষ্ট্রপ্রধান বলেন, “সৎভাবে ব্যবসা করবেন, সরকার আপনাদের পাশে থাকবে এবং সবধরনের সহযোগিতা দেবে।”

অবকাঠামো নির্মাণের সময় পরিবেশগত প্রভাব বিবেচনায় রাখারও পরামর্শ দেন আবদুল হামিদ।

তিনি বলেন, “… দ্রুত নগরায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন প্রকৃতির শিল্প-কলকারখানা এবং অন্যান্য আনুষঙ্গিক প্রয়োজনীয় প্রতিষ্ঠান। ফলে উন্নয়নের সাথে সাথে মানুষের ব্যবহারজনিত কারণে উন্নয়নের বাইপ্রডাক্ট হিসেবে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন ধরনের তরল ও কঠিন বর্জ্য; যা এ পৃথিবী, আমাদের পরিবেশ এবং পারিপার্শ্বিকতাকে করে তুলছে দূষিত। এ কারণে শুধু মানুষ নয়, পৃথিবীর জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে।”

এর ফলে মানুষ যেমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, তেমনিভাবে অনেক জীবপ্রজাতিও যে এর প্রভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে সে কথাও মনে করিয়ে দেন রাষ্ট্রপতি হামিদ।

ছবি: পিআইড

ছবি: পিআইড

তিনি বলেন, বিশ্বের শহরগুলো প্রতিবছর ৭ থেকে ১০ বিলিয়ন টন বর্জ্য সৃষ্টি করছে। এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য তাদের বাজেটের একটি বড় অংশ ব্যয় করতে হচ্ছে। বিশ্বের তিনভাগের এক ভাগ কঠিন বর্জ্য খোলা আকাশের নিচে স্তূপ করা হচ্ছে। এর এক পঞ্চমাংশ রিসাইক্লিং এবং কম্পোস্টিং এর আওতায় আসছে। ৮০ শতাংশ তরল বর্জ্য সরাসরি জলাধারে ফেলা হচ্ছে। বর্জ্য অব্যবস্থাপনার কারণে প্রতি বছর এক লক্ষ সামুদ্রিক প্রাণি মারা যাচ্ছে এবং প্রতি ৩০ সেকেন্ডে একজন মানুষের মৃত্যুর কারণ হচ্ছে দূষণ।

“তাছাড়া ডায়রিয়া, ম্যালেরিয়া, হৃদরোগ এবং ক্যান্সারে প্রতি বছর চার থেকে দশ লাখ মানুষের মৃত্যু হচ্ছে। এজন্য বর্জ্যের নেতিবাচক প্রভাব থেকে মানবজাতি ও প্রাণিসম্পদকে রক্ষা করতে আমাদেরকে থ্রি আর নয়, ফাইভ আর, অর্থাৎ রিথিংক, রিফিউজিং, রিইউজিং, রিডিউসিং এবং রিসাইক্লিং এর মাধ্যমে সুষ্ঠুভাবে বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে।”

এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ‘বর্জ্যকে সম্পদে পরিণত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার’কে  অত্যন্ত ‘সময়োপযোগী এবং মানব সভ্যতা ও মানব অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ’ হিসেবে বর্ণনা করেন রাষ্ট্রপতি।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো, গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদ উল্লা খন্দকার বক্তব্য দেন।

(বিডি নিউজ)

Previous Post

শামীম-মাহবুব-কাজল-সালাউদ্দিন ও মাসুদ রানার টাকার গাছ না.গঞ্জ গণপূর্ত !

Next Post

বিতর্ক সৃষ্টিতে এসপি অফিসে নির্লজ্জ জুয়ারু তাপু ও তেলচোরা দেলু !

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

Next Post
বিতর্ক সৃষ্টিতে এসপি অফিসে নির্লজ্জ জুয়ারু তাপু ও তেলচোরা দেলু !

বিতর্ক সৃষ্টিতে এসপি অফিসে নির্লজ্জ জুয়ারু তাপু ও তেলচোরা দেলু !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য