• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

যুবদলের নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধ্বস্তি

Sunday, 27 October 2019, 9:24 pm
যুবদলের নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধ্বস্তি
6
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, আজকে পুলিশ দিয়ে আমাদের সাংবিধানিক অধিকার পন্ড করে দেয়া হয়েছে। এ দেশে পুলিশী রাজত্ব চলছে। জনগণ এখন অসহায়। জনগণকে প্রতিবাদ করতে হবে। আইন আদালতও বন্দি। যার প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখনও কারাগারে।

জাতীয়তাবাদী যুবদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের নেতা-কর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে ।

অপরদিকে পুরিশ  দাবী করেছে কোন ধরনের অনুমতি ছাড়াই রাজনৈতিক সমাবেশ করতে এসে উল্টো পুলিশকে উদ্দেশ্য করে ইট নিক্ষেপের পর পরিস্থিতি ঘোলাটে করে ।

রোববার (২৭ অক্টোবর) সকাল দশটায় নগরীর মন্ডলপাড়া ও চাষাঢ়া এলাকায় প্রেসক্লাবের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মন্ডলপাড়া এলাকায় মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট শাখাওয়াৎ হোসেন খানের নের্তৃত্বে জেলা ও মহানগর যুবদলের একাংশের নেতা-কর্মীরা একটি র‌্যালী বের করে। র‌্যালিটি বঙ্গবন্ধু সড়কের ডিআইট এলাকায় এলে পুলিশ তাদের বাধা দেয়। তবে পুলিশের বাধা উপেক্ষা করে র‌্যালিটি চাষাঢ়ার দিকে এগুতে থাকলে পুলিশ লাঠিচার্জ করে।

এসময় যুবদলের নেতা-কর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ চলতে থাকে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

একই সময়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ও মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নের্তৃত্বে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মহানগর যুবদলের আরেকটি র‌্যালি বের করতে চাইলে পুলিশ সেখানেও বাধা দেয় দিয়ে তাদের ব্যানার ছিনিয়ে নেয়। এসময় নেতা-কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তিও হয়। পরে পুলিশের ব্যারিকেডের ভেতরে মহানগর যুবদলের নেতা-কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করে পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করেন।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, পুলিশ আমাদের রাজনৈতিক কর্মসূচী পালন করার অধিকার হরণ করেছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচী পালন করতে চেয়েছিলাম। পুলিশ আমাদের বাধা দিয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, পুলিশ আমাদের ব্যানার কেড়ে নিয়েছে। আমাদের যুবদলের প্রতষ্ঠিা বার্ষিকী পালন করতে বাধা দিয়েছে। পুলিশের লাঠিচার্জে ১০ জন নেতা-কর্মী আহত হয়েছে দাবি করে খোরশেদ বলেন, আমরা কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে চাই।

Previous Post

আবারো জিকে শামীম রিমান্ডে ॥ নারায়ণগঞ্জের ১০% গ্রহণকারী চক্র আতংকে !

Next Post

দূর্ণীতি বন্ধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে দুদকের চিঠি

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
দূর্ণীতি বন্ধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে দুদকের চিঠি

দূর্ণীতি বন্ধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে দুদকের চিঠি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য