• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

যুবদলের নেতাদের জন্মদিন পালনের মহোৎসবে তীব্র সমালোচনা

Thursday, 11 June 2020, 1:53 am
যুবদলের নেতাদের জন্মদিন পালনের মহোৎসবে তীব্র সমালোচনা
20
SHARES
64
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জ প্রতিনিধি    :

গ্রাম্য প্রবাদে আছে, “কারো সর্বনাশ কারো পৌষ মাস।”

তেমনটাই দেখা গেল এবার নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীদের মাঝে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন রূপগঞ্জের স্বেচ্ছাসেবক দলের বেশকজন নেতাকর্মীরাও। কেন্দ্রীয় বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া ও জেলা যুবদলের সেক্রেটারি গোলাম ফারুক খোকনের জন্মদিন পালনের মহাৎসব চলছে নারায়ণগঞ্জে।

যা নিয়ে তুমুল সমালোচনাও করছেন অনেকে। করোনা মহামারিতে যখন বিপদগ্রস্থ সকল শ্রেণির মানুষ তখন প্রায় সপ্তাহব্যাপী যুবদলের নেতাকর্মীদের মাঝে এমন উৎসব বিবেকহীনদের কাজ বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।

এখানে উল্লেখ্য যে, আড়াই বছরের বেশি সময় ধরে কারাগারে ছিলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত একটি কর্মসূচিতেও জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত শহরের কর্মসূচিতে ছিলেন না দিপু ভূঁইয়া। রূপগঞ্জেও দু’একবার দেখা যায়। অথচ তিনি কেন্দ্রীয় বিএনপির সদস্য রয়েছেন ও জেলা বিএনপির সদস্য পদেও ছিলেন।

অথচ গত ৩০ মে তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালনেও তাদের এতটা কর্মকান্ড চোখে পড়েনি। বনে জঙ্গলে যে যেখানে পারছেন জন্মদিনের  কেক কেটে তা ফেসবুকে ছড়িয়ে দিচ্ছেন।

একই সঙ্গে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টীকার বানিয়ে পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছার ঝড় তুফান। দলের প্রতিষ্ঠাতার শাহাদাত বার্ষিকীর চেয়েও যুবদলের নেতাকর্মীদের কাছে এখন স্থানীয় নেতাই হয়ে ওঠেছেন সর্বেসেরা।

বিএনপিরই বিভিন্ন স্তরের নেতাকর্মীরাই বলছেন- করোনা মহামারিতে বিপর্যস্ত জনজীবন। এ অবস্থায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই বিএনপি নেতা জন্মদিন পালনের উল্লাসে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সচেতন মহলে। প্রতি বছরের মত এবার এই দূর্যোগের মুহুর্তে জন্মদিনের উৎসব পালন করা কতটা যুক্তিযুক্ত হয়েছে সে প্রশ্ন খোদ বিএনপি নেতাকর্মীদের কন্ঠে।

জানা যায়, গত ৬ জুন ছিল রূপগঞ্জ বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর জন্মদিন আর গত ৯ জুন ছিল দিপুরই শিষ্য জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের জন্মদিন। দেশের এই চরম ক্রান্তিকালে এ দুই বিএনপি নেতার জন্মদিনকে কেন্দ্র করে উল্লাসে মেতে উঠে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে কেক কেটে আনন্দ উৎসব করে তারা পালন করে এ দুই নেতার জন্মদিন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও জন্মদিনের শুভেচ্ছা ও পালনের ছবি আপলোডের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। যুবদলের নেতাকর্মীদের সঙ্গে রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগেও এমন উৎসব পালন করা হচ্ছে।

এদিকে ১০ জুন বুধবার থেকে নতুন করে সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া ও জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দীন চৌধুরী সালামতের জন্মদিন পালন আপাতত ফেসবুকে শুরু হয়েছে।

অনেকের দাবি- গোটা মানব জাতির জন্যে মহামারি আকারে দেখা দেওয়া করোনা ভাইরাসের প্রকোপ বাংলাদেশে দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। দেশের আপামার জনসাধারণের পাশাপাশি অনেক বিএনপি নেতাকর্মীও আক্রান্ত হচ্ছে এই করোনা ভাইরাসে, মারাও যাচ্ছেন অনেকে। এই যেমন কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসান। বিএনপির এই নেতার মৃত্যুতে কারো শোক পালনও দেখা যায়নি। এমন দু:সময়ে সকল প্রকার আনন্দ উল্লাস বাদ দিয়ে সবাই যেখানে সৃষ্টিকর্তার রহমত কামনা করছে সেখানে রূপগঞ্জের দুই নেতার জন্মদিন উদযাপনের দৃশ্য পরিস্থিতির সাথে অনেকটাই বেমানান লেগেছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্দ প্রতিক্রিয়াও জানিয়েছেন বেশকজন বিএনপির নেতাকর্মী ৷

Previous Post

টাকায় কি না হয় ? ভুয়া কাগজে ডিসি অফিসে চাকরী !

Next Post

শেখ হাসিনা’র কারামুক্তি দিবস আজ

Related Posts

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

Next Post
শেখ হাসিনা’র কারামুক্তি দিবস আজ

শেখ হাসিনা’র কারামুক্তি দিবস আজ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য