• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রূপগঞ্জ স্টিল মিলে বিস্ফোরণ : নিহত ৪, গ্রেফতার ৪

Saturday, 24 October 2020, 8:48 pm
রূপগঞ্জ স্টিল মিলে বিস্ফোরণ : নিহত ৪, গ্রেফতার ৪
5
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

নানা আলোচনা ও ব্যাপক পর্যালোচনার পর রূপগঞ্জ উপজেলার প্রিমিয়ার স্টিল এন্ড রি-রোলিং মিলের লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণের ঘটনায় নিহত এক শ্রমিকের ভাই থানায় মামলা দায়েরের পর পুলিশ ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার ও দুই সুপারভাইজার গ্রেফতার করেছে।

কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগে মামলার পর কারখানার দুই ম্যানেজারসহ চার কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়েছে রূপগঞ্জ পুলিশ ।

শনিবার (২৪ অক্টোবর) বিস্ফোরণে নিহত ফাহিমের ভাই মাহিম বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করেন।

পরে পুলিশ প্রিমিয়ার স্টিল এন্ড রি-রোলিং মিলের জেনারেল ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার ও দুই সুপারভাইজারকে গ্রেফতার করে। এই কর্মকর্তাদের শুক্রবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে এনে গ্রেফতার দেখায়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, নিহত ফাহিমের ভাই মাহিম অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় প্রিমিয়ার স্টিল মিলের জেনারেল ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার ও দুই সুপারভাইজারকে গ্রেফতার করা হয়েছে।

বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মাহিন ফরাজী ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। অব্যবস্থাপনার কারণে ঘটনাটি ঘটেছে। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন নিহত এক শ্রমিকের ভাই। অজ্ঞাত আসামি করা হলেও এই মামলায় কারখানার জেনারেল ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার ও দুই সুপারভাইজারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’

গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় অবস্থিত লোহা প্রস্তুতকারক কারখানা প্রিমিয়ার স্টিল এন্ড রি-রোলিং মিলের (পিএসআরএম) লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। গলিত লোহা গায়ে পড়ে গুরুতর দগ্ধ হন ছয় শ্রমিক। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে ও রাতে আরও তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন: চুয়াডাঙ্গা সদরের আলোদিয়ার বাজার এলাকার শাহজাহান মিয়ার ছেলে মিজানুর রহমান (৪২), ফাহিম (২৫), লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার আব্দুস সোবহানের ছেলে মো. শাকিল (২০) ও কুড়িগ্রামের নাগেশ্বরী এলাকার টিপু শেখের ছেলে আবু সিদ্দিক (৩০)। এদের মধ্যে মিজানুর রহমান ঘটনাস্থলে, ফাহিম পরদিন বিকেলে এবং শাকিল ও আবু সিদ্দিক রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দগ্ধ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার বাউরা এলাকার সুন্দর আলীর ছেলে রফিক মিয়া (৪৫), রহমতপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে মো. রাজু (৪০) রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।

Previous Post

লালমনিরহাটে ‘দলবদ্ধ ধর্ষণ : না.গঞ্জ থেকে প্রধান আসামি গ্রেপ্তার

Next Post

বন্দরে ভাড়ার জন্য হত্যা, রিমান্ডে ৩ বাড়িওয়ালা

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
বন্দরে ভাড়ার জন্য হত্যা, রিমান্ডে ৩ বাড়িওয়ালা

বন্দরে ভাড়ার জন্য হত্যা, রিমান্ডে ৩ বাড়িওয়ালা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য