• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

লিটন সাহা ধর্মের দোহাই : রকি-বিন্নির পক্ষে ভোট প্রার্থনা

Thursday, 13 January 2022, 8:37 pm
লিটন সাহা ধর্মের দোহাই : রকি-বিন্নির পক্ষে ভোট প্রার্থনা
21
SHARES
68
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা হিন্দু সম্প্রদায়ের ভোটারদের কাছে গিয়ে ধর্মের দোহাই দিয়ে ভোট প্রার্থনা করে বেড়াচ্ছেন। তিনি ভোট চাচ্ছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাকসুদ হাসান রকি (ঠেলাগাড়ি) ও ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী শারমিন হাবীব বিন্নির (বই) পক্ষে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

অভিযোগ রয়েছে, তিনি মেয়র পদে হাতি প্রতীকের প্রার্থী তৈমুর আলম খন্দকারের পক্ষেও ভোট চেয়ে বেড়াচ্ছেন। ভোট পেতে ভোটারদের টাকাও দিচ্ছেন লিটন সাহা।

গত ২-৩ দিন ধরেই এই কার্যক্রম চালাচ্ছেন তিনি। তবে এই বিষয়ে কথা বলতে সুতা ব্যবসায়ীদের সংগঠন নারায়ণগঞ্জ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কোনো সাড়া দেননি।

লিটন সাহা নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠজন বলে পরিচিত। গত ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়শেন নির্বাচনে তাকে সমর্থন দিয়েছিলেন শামীম ওসমান।

এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের সুতারপাড়া বংশাল রোডে কার্তিক নামে এক ব্যক্তির কাছে ভোট প্রার্থনা করছেন ব্যবসায়ী নেতা লিটন সাহা। এই সময় কাউন্সিলর প্রার্থী মাকসুদ হাসান রকি ও শারমিন হাবীব বিন্নিও সেখানে উপস্থিত ছিলেন। কার্তিক নামে ওই ব্যক্তিকে হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা ‘মহাদেব’ এর শপথ করিয়ে রকি ও বিন্নিকে ভোট দিতে বলেন। ভিডিওতে দেখা যায়, লিটন সাহার গলায় থাকা ‘মহাদেব’ এর ছবি সম্বলিত লকেট কার্তিক নামে ওই ব্যক্তির মাথাও ছোয়ান। লিটন সাহার জোরাজুরিতে অনিচ্ছা থাকা সত্ত্বেও কার্তিক দুই প্রার্থীর মাথায় হাত দিয়ে ভোট দিবেন বলে জানান। একই সময়ে কার্তিক নামে ওই ব্যক্তিকে টাকাও দেন লিটন সাহা। জানা যায়, ভিডিওটি গত বুধবার রাতে ধারণ করা।

এই বিষয়ে রাতেই ফেসবুকে একটি স্ট্যাটাস দেন নারায়ণগঞ্জ জেলা বাসদের সমন্বয়কারী নিখিল দাস। ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাদের দলীয় নেতা অসিত বরণ বিশ্বাস। এবারও তিনি ঝুড়ি প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। নিখিল দাস স্ট্যাটাসে লেখেন, ‘নারায়ণগঞ্জ ইয়ার্ণ মার্চেন্ট এসোসিয়েশন এর সভাপতি লিটন সাহা নির্বাচনের আচরণবিধি লংঘন করে ১৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নগদ টাকা দিয়ে ঠেলাগাড়ি ও বই মার্কার পক্ষে ভোট কিনছেন।

শুধু তাই নয়, হিন্দুদের পবিত্র গ্রন্থ ‘গীতা’ ছুঁয়ে ভোট নিশ্চিত করছেন। এছাড়াও লিটন সাহা প্রতিনিয়ত হিন্দু সম্প্রদায়ের ভোটারদের হুমকি দিয়ে যাচ্ছে। আমরা তার দ্রুত গ্রেফতার দাবি করছি।’

নিখিল দাস বলেন, হিন্দু ভোটারদের ভোট আদায় করতে ধর্মের দোহাই দিচ্ছেন লিটন সাহা। গীতা ছুঁইয়ে শপথ করানো হচ্ছ। একই সাথে টাকাও দিচ্ছেন লিটন সাহা। এইভাবে কেউ ভোট চাইতে পারেন না। লিটন সাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এমন ঘটনায় ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও বাসদ নেতা অসিত বরণ বিশ্বাস বলেন, এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আশা করি নির্বাচন কমিশন এই বিষয়ে ব্যবস্থা নিবে।

এই বিষয়ে জানতে চাইলে সিটি নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান বলেন, এই বিষয়ে কেউ অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Previous Post

“আমি সহিংসতা করি না”- আইভী

Next Post

অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

Related Posts

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

Next Post
অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য