• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

শোকাবহ আশুরা আজ

Sunday, 30 August 2020, 12:11 am
শোকাবহ আশুরা আজ
9
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter

পবিত্র আশুরা আজ। বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে দিনটি ঘটনাবহুল ও শোকাবহ হিসেবে স্মরণীয়। ইসলামি চিন্তাবিদদের মতে, বিশ্বের সৃষ্টি এবং লয় এই দিনের সঙ্গে সম্পৃক্ত। এছাড়া ইসলামের অনেক ঘটনাও এই দিনে সংঘটিত হয়। তবে সব ছাড়িয়ে কারবালার শোকাবহ দিনকেই বেশি স্মরণ করা হয়। এ কারণে ত্যাগ-শোকের প্রতীক ছাড়াও বিশেষ পবিত্র হিসেবে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হবে এদিনটি।

আরবী হিজরীর (সাল) প্রথম মাস হলো মহরম। আর এই মাসের ১০ তারিখকে আশুরা হিসেবে অভিহিত করা হয়। ইসলামি চিন্তাবিদদের মতে, মহান আল্লাহ্তায়ালা এই দিনে বিশ্বব্রহ্মান্ড সৃষ্টি করেছেন। এই দিনে তা ধ্বংস বা কিয়ামত সংঘটিত হবে। এছাড়া এই দিনেই আল্লাহ নবী হযরত মুসা (আ.) জালিম বাদশা ফেরাউনের হাত থেকে রক্ষা পেতে তাঁর অনুসারীদের নিয়ে সাগর পাড়ি দিয়েছিলেন। বাদশা ফেরাউন তাকে অনুসরণ করতে গিয়ে দলবলসহ সাগরে ডুবে মরেছিল। এ বিষয়ে প্রায়  একমত পোষণ করেন। ভিন্ন মত থাকলেও অনেকেরই অভিমত, আশুরার দিনে হজরত নুহের (আ.) সময় বিশ্বে মহাপ্লাবন সৃষ্টি হয়েছিল। এই ধরনের অনেক ঘটনা এই দিনেই সৃষ্টি হয়েছিল বলে তারা উল্লেখ করেছেন।

বোখারী ও মুসলিম হাদিসের বর্ণনা অনুযায়ী মক্কার কুরাইশদের নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে মহানবী (সা.) এবং তাঁর অনুসারীদেও নিয়ে মদিনায় হিজরত করেন। এ সময় মদিনায় উল্লেখযোগ্য সংখ্যক ইয়াহুদীর বসবাস ছিল। নবদীক্ষিত মুসলিম উম্মাহ মদিনায় এসে দেখলেন আশুরার দিনে ইয়াহুদীরা রোজাব্রত পালন করছেন। ইয়াহুদীদের কাছে এই বিষয়ে প্রশ্ন করা হলে তারা জানায়, তাদের নবী মুসা (আ.) এই দিনে ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। এই ঘটনার স্মরণেই তারা রোজাব্রত পালন করেন। তখন মহানবী হজরত মুহম্মদ সা. তাঁর অনুসারীদের বললেন, ইয়াহুদীদের চেয়ে আমরা মুসা নবীর অধিক কাছের এবং প্রিয়। তাই তিনি মুসলমানদেরকে আশুরার দিনে রোজা রাখার আদেশ দিলেন। পরে রমজান মাসে রোজা ফরজ করা হলে আশুরার দিনের রোজা গুরুত্বহীন হয়ে পড়ে। তবে মুসলমানদের অনেকে আশুরার দিনে নফল এবাদত হিসেবে রোজাব্রত পালন করে থাকেন। ইয়াহুদীদের সঙ্গে যাতে ধর্ম পালনে কোন মিল না থাকে এ কারণে আশুরার দিনের সঙ্গে মিলিয়ে দুটি রোজা রাখার বিধান রয়েছে।

তবে সব ছাপিয়ে আশুরার দিনে ঘটে যাওয়া কারবালার প্রান্তরের শোকাবহ ঘটনাকেই বেশি স্মরণ করা হয়ে থাবে। মহানবী হজরত মুহম্মদ সা. এঁর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। আরবী ৬১ হিজরীর (সনের) ১০ মহরম দিনে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছিল।

এ ঘটনা স্মরণ করেই বিশ্ব মুসলিম যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকে। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে। কারবালার এ শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সকলকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা যোগায়।

এদিকে বিদ্যমান করোনা পরিস্থিতিতে এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী সংক্ষিপ্ত কর্মসূচী গ্রহণ করা হয়েছে। দিনটি যথাযথ মর্যাদায় পালনের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে কর্মসূচী নেয়া হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে থাকছে এবাদত/বন্দেগী পালনের নানা কর্মসূচী। এছাড়া রাজধানীসহ সারাদেশের মসজিদে বিশেষ কর্মসূচী নেয়া হয়েছে। ব্যক্তিগতভাবে অনেকেই এই দিনে অধিক পূর্ণ লাভের আশায় দান/খয়রাতসহ নানা ধরনের এবাদত বন্দেগী পালন করবেন।

দেশে শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে ১০ মহরম উপলক্ষে কারবালার ঘটনাবহ দিনকে স্মরণ করে নানা কর্মসূচী পালন করে। আশুরার দিনে তাজিয়া মিছিল বের করা হয় শোকের আবহে। মূলত ইমাম হোসেন (রা.) এর সমাধির প্রতিকৃতি নিয়ে এই মিছিল হয়। আরবী ‘তাজিয়া’ শব্দটি শোক ও সমবেদনা প্রকাশ করতে ব্যবহার করা হয়। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় এবার সব ধরনের তাজিয়া, শোক ও পাইক মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। স্বাস্থ্যবিধি মেনে ইমামবাড়াগুলোতে ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে। কিন্তু এসব অনুষ্ঠানস্থলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পট্কা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ।

এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছেÑ পবিত্র আশুরা উদ্যাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকায় সব ধরনের তাজিয়া, শোক ও পাইক মিছিল নিষিদ্ধ করেছে। তবে ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে ইমামবাড়াগুলোতে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন এলাকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া, শোক ও পাইক মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে।

এদিকে পবিত্র আশুরা উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ বলেছেন, কারবালার শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে এবং সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা যোগায়। পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও শোকের দিন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে ৬১ হিজরীর ১০ মহরম হজরত মুহম্মদ (সা.) এঁর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা:) তার পরিবারের সম্মানিত সদস্য ও ঘনিষ্ঠ সহচরবৃন্দ বিশ্বাসঘাতক ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালায় শহীদ হন। ইসলামের সুমহান আদর্শ ও ত্যাগের মহিমাকে সমুন্নত রাখার জন্য তাঁদের এই আত্মত্যাগ ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার শোকাবহ ঘটনা আমাদের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে এবং সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা যোগায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানিয়েছেন। বলেন, পবিত্র আশুরা একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও ভাবগাম্ভীর্যপূর্ণ। মহানবী হজরত মুহম্মদ (সা.) এঁর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (র.) ও তার পরিবারবর্গ কারবালার প্রান্তরে শাহাদাত বরণ সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তাদের এ আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত। এবার আমরা এক সঙ্কটময় সময়ে আশুরা পালন করছি। করোনাভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। আমাদের সরকার এ পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা জনগণকে সকল সহযোগিতা অব্যাহত রেখেছি। মহান আল্লাহ বিপদে মানুষের ধৈর্য পরীক্ষা করেন। এ সময় সকলকে অসীম ধৈর্য নিয়ে সহনশীল ও সহানুভূতিশীল মনে একে অপরকে সাহায্য করে যেতে হবে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে বলেন, আমরা সকলে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করি যেন এই সংক্রমণ থেকে দ্রুত মুক্তি পাই।

Previous Post

সাংসদ বাবুর বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবক শ্রীঘরে

Next Post

রূপগঞ্জে অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্যের দাবিতে সম্মেলন

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
রূপগঞ্জে অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্যের দাবিতে সম্মেলন

রূপগঞ্জে অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্যের দাবিতে সম্মেলন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য