• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সংবিধান প্রণেতা ড. কামাল বললেন আইন লঙ্ঘনের কথা

Tuesday, 13 July 2021, 9:11 am
সংবিধান প্রণেতা ড. কামাল বললেন আইন লঙ্ঘনের কথা
5
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘কারখানাগুলোয় আইনের লঙ্ঘন নিয়মিত ঘটনা। সরকারের নজরদারির অভাবেই বারবার এমন ভয়াবহ ঘটনা ঘটছে।’

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড প্রসঙ্গে তিনি এই কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘অনেক দুর্ঘটনা হত্যাকাণ্ডের সামিল। তাজরিন, রানা প্লাজা অথবা সেজান জুস কারখানার মানুষ মরার ঘটনাপ্রবাহ লক্ষ্য করলে দেখবেন, অবহেলা এবং দায়িত্বহীনতার কারণে বহু হতাহত হয়েছে।

এ সময় তিনি রূপগঞ্জের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

গণফোরাম সভাপতি বলেন, ‘একজন মানুষও যেন অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ না করে তার নিশ্চয়তা সরকার এবং কারখানার মালিককেই দিতে হয়।’

একই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল সেলিম এবং জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলীর কাছে।

মুজাহিদুল ইসলাম বলেন, ‘সমাজ আজ দুই ভাগে বিভক্ত। এক শতাংশ মানুষ একদিকে, অন্যদিকে ৯৯ ভাগ মানুষ। সরকার এক শতাংশ মানুষের স্বার্থ রক্ষা করতে মরিয়া। আর এই এক শতাংশ মানুষ সরকারকেও সুরক্ষা দিচ্ছে।’

কমিউনিস্ট পার্টির সভাপতি আরও বলেন, ‘লুটেরা, ধনী আর সাম্রাজ্যবাদ শক্তির নিশানায় সরকারগুলো পরিচালিত হচ্ছে। আর এ কারণেই তাজরিন, সেজান জুস কারখানার মতো ঘটনা বারবার দেখতে হচ্ছে। এদেশে সাধারণ মানুষের কোনো মূল্য নেই। চাপা পড়ে বা পুড়ে মরলে মালিকের কিছু যায় আসে না। মুনাফাই সব। সরকার উন্নয়নের কথা বলে ক্ষমতা পোক্ত করে। উন্নয়নের জন্য মুনাফা দরকার। সে মুনাফা পোড়া লাশের বিনিময়ে হলেও মালিক-সরকারের কোনো সমস্যা নেই।’

বামপন্থি এ রাজনৈতিক বলেন, ‘সাধারণ মানুষ জীবন বাজি রেখে শ্রম দিচ্ছেন। আর মালিকেরা বিদেশে টাকা পাচার করছেন। করোনায় সব বন্ধ করে দেয়া হলো। অথচ গার্মেন্টস চালু রাখা হলো। কী নির্মম! সেজান জুস কারখানায় মানুষকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার দাবি করি। কিন্তু কার কাছে বিচার দাবি করব।’

অ্যাডভোকেট সালমা আলী বলেন, ‘একটি ঘটনা দিয়ে আরেকটি ঘটনা চাপা পড়ে যায়। রানা প্লাজা দিয়ে তাজরিনের ঘটনা ভুলে গেছি। সেজান জুস কারখানার ঘটনায় রানা প্লাজার ঘটনা চাপা পড়ে যাবে। এভাবেই চলছে। অথচ, আমাদের এই পরিস্থিতি থেকে বের হওয়ার কথা ছিল। কারখানাগুলো সুস্পষ্টভাবে আইন লঙ্ঘন করছে। আমি বহু ফ্যাক্টরি পরিদর্শন করেছি। দেখেছি, কিভাবে অল্প বয়সী মেয়েদের যৌন হয়রানি করা হয়। শ্রম আইন মানা হয় না বললেই চলে।’

বিশিষ্ট এই আইনজীবী আরও বলেন, ‘মাত্র দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার কথা বলা হচ্ছে। কি হাস্যকর। একজন মানুষের মূল্য কি দুই লাখ টাকা! মূলত, জবাবদিহিতা এবং দায়বদ্ধতা না থাকার কারণেই এমন শোষণের শিকার হতে হচ্ছে। সরকার কারখানাগুলো পরিদর্শনের ব্যবস্থাটা জোরদার করলে অন্তত এত মানুষকে নির্মমভাবে মরতে হয় না।’

সূত্র :  (jagonews24.com)

Previous Post

বিড়ির ব্যবসা থেকে দুর্ধর্ষ প্রতাপশালী হাসেম ! অতঃপর হাতকড়া

Next Post

রূপগঞ্জে পরিদর্শনে যাবে বিএনপি

Related Posts

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি
Lead 1

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

Next Post
রূপগঞ্জে পরিদর্শনে যাবে বিএনপি

রূপগঞ্জে পরিদর্শনে যাবে বিএনপি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি 03 Mar, 2026
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য