• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সাইনবোর্ডে প্রকাশ্যে নাজিম বাহিনীর চাঁদাবাজরা সক্রিয় !

১১ জন চাঁদাবাজকে গ্রেফতারের দাবী ট্রাফিকের, এরপরও সক্রিয় অনেকেই

Thursday, 11 June 2020, 6:21 pm
সাইনবোর্ডে প্রকাশ্যে নাজিম বাহিনীর চাঁদাবাজরা সক্রিয় !
19
SHARES
62
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রকাশ্যে চাঁদাবাজি করার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের অভিযানে ১১ জন পরিবহন চাঁদাবাজকে আটক করা হয়েছে ।এমন চাঁদাবাজদের গ্রেফতার করা হলেও ফতুল্লার সাইনবোর্ডে করোনা সংকটেও থেমে নেই নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিনের চাঁদাবাজি।

যেখানে করোনা ভাইরাসের আতঙ্কে সারদেশের ন্যায় নারায়ণগঞ্জে সেনা, র‌্যাব, পুলিশ ও সিভিল প্রশাসন ব্যস্তসময় পার করছে তখনও সাইনবোর্ডে বাসস্ট্যান্ড, সড়কের পাশে সড়ক ও জনপথের জায়গা দখল করে গড়ে ওঠা হোটেল ও ছোটখাটো চায়ের দোকান থেকে চলছে চাঁদা আদায়। প্রকাশ্যে সাইনবোর্ডে চাঁদাবাজি চললেও প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

এছাড়া লিংক রোড দখল করে শতাধিক দোকান ঘর তৈরি করে প্রত্যেকটি দোকান থেকে অগ্রিম ২ থেকে আড়াই লাখ টাকা নিয়ে ভাড়া দিয়েছেন।

এদিকে করোনাভাইরাস সংক্রমণ ঢাকার জেলার পরেই সবচেয়ে বেশি আতংক নারায়ণগঞ্জ জেলাতে। যেখানে সাধারন মানুষ খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। আর অপরদিকে নাজিম উদ্দিন ও তার কয়েক অনুসারী লিপ্ত রয়েছে চাঁদাবাজিতে।

এক সপ্তাহ হলো সরকার লকডাউন শিথিল করেছে। এই করোনার দুযোর্গের মধ্যেই পুরোদমে শুরু করেছে ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিনের অনুসারীদের চাঁদাবাজি। বিষয়টিতে প্রশাসানের নজর না থাকায় চাঁদা আদায় বন্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছেনা।

এই সাইনবোর্ডে এলাকায় চাঁদাবাজিতে নেতৃত্ব দিচ্ছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিনের অনুসারী রাসেল সাউদ, জাকির, নুরুল আমিন।অত্যন্ত প্রভাবশালী সাংসদ শামীম ওসমানের আস্থাভাজন বহু বিতর্কে বিতর্কীত এই নাজিম উদ্দিন। তিনি কখনো চাঁদাবাজি, ভূমিদস্যুতা, কখনো নারী ঘটিত স্ক্যান্ডাল আবার কখনো তিনি খবরের শিরোনাম হয়ে থাকেন সব সময়।

সাইনবোর্ডে বাসস্ট্যান্ডের সড়কে এক তাল বিক্রেতা অভিযোগ করেন, এতদিন ঘড়ে বসে ছিলাম সরকারের দেওয়া নির্দেশ মেনে।লকডাউন শিথিলের পর রাস্তায় নেমেছি তাল বিক্রি করতে।কিন্তু রাস্তায় দাড়িয়ে তাল বিক্রি করলেও টাকা দিতে হয় । আজব এক দেশ আমাদের।করোনা ভাইরাসের আতঙ্কে যেখানে সেনাবাহিনী, র‌্যাব পুলিশ ও সিভিল প্রশাসন ব্যস্ত সময় পার করছে তখনও চাঁদাবাজদের চলছে চাঁদা আদায়ের মহোৎসব । এরা এতোটাই বেপরোয়া যে পুলিশকেও ভয় পায় না।

চাঁদা আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে জেলার কোনো স্থানে চাঁদাবাজি হয়না। শুধুমাত্র ফতুল্লার সাইনবোর্ডে এলাকায় চাঁদা দিতে হয় ৫০ টাকা থেকে ৬০ টাকা। চাঁদা না দিলে বিক্রিতো দূরের কথা রাস্তায় দাড়াতেই দিবেনা ।

নাম প্রকাশ না করার অনুরোধ করে এক শরবত বিক্রেতা বলেন, আমি রাস্তায় দাড়িয়ে শরবত বিক্রি করি। রাস্তায় দাড়িয়ে শরবত বিক্রি করলেও চাঁদা দিতে হয় ৫০ টাকা চাঁদা না দিলে রাস্তায় দাড়িয়ে বিক্রি করতে দিবেনা । তাই তাদেরকে চাঁদা দিয়ে শরবত বিক্রি করছি।

সরেজমিনে দেখা গেছে, সাইনবোর্ডে বাসস্ট্যান্ড, সড়কের পাশে সড়ক ও জনপথের জায়গা দখল করে গড়ে ওঠা হোটেল ও ছোটখাটো চায়ের দোকান থেকে অবৈধ ভাবে চাঁদা আদায় করছে ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিনের অনুসারী রাসেল সাউদ, জাকির, নুরুল আমিন।প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা আদায় করছে তারা।

এ বিষয়ে জানতে আবারো নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার গণমাধ্যমকর্মীরা ফোন করলেও কোনো সাড়া পাওয়া যায়নি ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)নাহিদা বারিক বলেন, চাঁদাবাজির বিষয়টা জানা নেই । তবে যারা চাঁদা আদায় করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

প্রকাশ্যে এমন চাঁদাবাজির ঘটনার পর সড়কে রাত দিন কাজ করা ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ বৃহস্পতিবার ( ১১ জুন ) দুপুরে জানান, গত সাত দিনে আইজিপির নির্দেশে পুরো জেলায় সড়ক ও মহাসড়কে সব ধরনের চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।  ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ১১ জন পরিবহন চাঁদাবাজকে আটক করা হয়েছে ।

সড়কে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না । চাঁদাবাজির ঘটনায় কেউ জড়িত থাকলে কোনো ছাড় দেওয়া হবে না । চাঁদাবাজদের  চাষাঢ়া, সাইনবোর্ড, শিমরাইল, তারাব ও ভুলতা পয়েন্ট থেকে আটক করা হয়। পরে তাদের সংশ্লিষ্ট থানায় চাঁদাবাজির নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে । আটকদের মধ্যে বৃহস্পতিবার সাইনবোর্ড থেকে চাঁদাবাজ নানু মিয়াকে (৩০) আটক করা হয়। তিনি শনিরআখড়ার নুরুল ইসলামের ছেলে।

এমন আটকের ঘটনা ঘটলেও প্রকাশ্যেই এখনো নাজিম বাহিনীর লোকজন চালিয়ে যাচ্ছে অপকর্ম ।
Previous Post

আড়াইহাজারে টেক্সটাইল মিলে দূর্বৃত্তদের অগ্নী সংযোগ

Next Post

না.গঞ্জে ফকিরা গ্রুপে আক্রান্ত 'স্বামীর লাশ দাহ করার কষ্ট...!’

Related Posts

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

Next Post
না.গঞ্জে ফকিরা গ্রুপে আক্রান্ত ‘স্বামীর লাশ দাহ করার কষ্ট…!’

না.গঞ্জে ফকিরা গ্রুপে আক্রান্ত 'স্বামীর লাশ দাহ করার কষ্ট...!’

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য