• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

২০০ কলেজে ৫০ হাজারের ক্যামেরা সাড়ে ৫ লাখে !

Saturday, 8 May 2021, 2:56 pm
২০০ কলেজে ৫০ হাজারের ক্যামেরা সাড়ে ৫ লাখে !
4
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত বছরের মার্চ মাস থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেখানে বিপন্ন, সেখানে বিজ্ঞান শিক্ষার জন্য ২০০ সরকারি কলেজে কেনা হলো ডিজিটাল ক্যামেরা। সেই ক্যামেরার দাম ৫০ হাজার, ৬০ হাজার বা লক্ষাধিক টাকাও নয়, প্রতিটি ক্যামেরা কেনা হয়েছে পাঁচ লাখ ৪৬ হাজার টাকায়। শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও তড়িঘড়ি করে উচ্চমূল্যে এই ক্যামেরা কেনায় এরই মধ্যে প্রকল্প পরিচালক (পিডি) অধ্যাপক মো. নূরুল হুদাকে সরিয়ে দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘এরই মধ্যে প্রকল্প পরিচালককে ওএসডি ও শোকজ করা হয়েছে। এখন আমরা জবাবের অপেক্ষা করছি। তবে এটা বলতে পারি, অনিয়ম করে কেউ পার পাবে না।’

জানা যায়, প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ‘সরকারি কলেজ সমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প’ হাতে নেওয়া হয় ২০১৮ সালের জুলাই মাসে, যা শেষ হওয়ার কথা ২০২২ সালের জুনে। এই প্রকল্পের অধীনে দেশের ২০০ সরকারি কলেজে বিজ্ঞান শিক্ষার বিদ্যমান সুযোগ সম্প্রসারণসহ অবকাঠামো উন্নয়ন, বিদ্যমান আইটি সরঞ্জাম এবং আরো উন্নত মানের তথ্য-প্রযুক্তি বিষয়ক বৈজ্ঞানিক যন্ত্রপাতি সরবরাহ, শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি, দুর্গম এলাকার কলেজে ৪৭টি হোস্টেল নির্মাণ, বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহসহ নানা কাজ করার কথা। শুরু থেকেই এ প্রকল্পের পরিচালক ছিলেন মো. নূরুল হুদা।

গত ২ মে নূরুল হুদাকে শোকজ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে ১০ দিনের মধ্যে জবাব পাঠাতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত শোকজ তাঁর বর্তমান ও স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অভিযোগে বলা হয়েছে, সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পের সাবেক পরিচালক নূরুল হুদা ২০০টি সরকারি কলেজের জন্য ১০ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ডিজিটাল ক্যামেরা ও আনুষঙ্গিক সরঞ্জামাদি কেনার জন্য ই-জিপি সিস্টেম পোর্টালে দরপত্রপ্রক্রিয়া সম্পন্ন করেন। ২০২০ সালের ২ মার্চ র‌্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের সঙ্গে ক্যামেরা কেনার চুক্তি সম্পাদন করেন। ওই বছরের ২৯ জুন এসব মালপত্র গ্রহণের সর্বশেষ সময় ছিল। তবে সেই বছরের ১৫ জুন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতির সভায় ক্যামেরা কেনার প্রক্রিয়া বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উন্নয়ন প্রকল্পের সভায় উপস্থিত ছিলেন এমন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘করোনার এই সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাই এই সময়ে ক্যামেরার কোনো প্রয়োজনীয়তা নেই বিধায় শিক্ষামন্ত্রী মহোদয় প্রক্রিয়াটি বাতিল করেন। সে সময় ওই প্রকল্পের পরিচালক মন্ত্রীর সিদ্ধান্তের ব্যাপারে একটি কথাও বলেননি। ফলে সভার রেজল্যুশনেও ক্যামেরা কেনার বাতিলের সিদ্ধান্তটি লেখা হয়। মালপত্র গ্রহণ না করা পর্যন্ত নিয়মানুযায়ী তা বাতিলের এখতিয়ারও রয়েছে প্রকল্প পরিচালকের।’

মন্ত্রণালয় আরো বলছে, চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান থেকে ২০২০ সালের ২৯ জুনের মধ্যে মালপত্র গ্রহণের কথা থাকলেও ১৫ জুন প্রতিষ্ঠানটির ওয়্যারহাউস থেকে মালপত্র গ্রহণের অনুরোধ জানিয়ে ই-মেইল দেওয়া হয়। তখন শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী ক্যামেরা কেনার প্রক্রিয়া বাতিল না করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রস্তাব পাঠান প্রকল্প পরিচালক। তবে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-এর ৪২ বিধি অনুসারে জনস্বার্থে ওই সব ক্যামেরা কেনার ইজিপি প্রক্রিয়া বাতিল বা চুক্তি বাতিল করার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এর পরও প্রকল্প পরিচালক ক্যামেরা কেনার বাতিলের সিদ্ধান্ত গ্রহণ না করে ১০ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে তড়িঘড়ি করে ২০০টি ডিজিটাল ক্যামেরা কেনেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও শুধু ক্যামেরা কেনা নয়, দাম নিয়েও হাস্যরসের সৃষ্টি হয়েছে। যাঁরা প্রফেশনাল ক্যামেরা ব্যবহার করেন, সেগুলোর দামই থাকে তিন থেকে পাঁচ লাখ টাকার মধ্যে। এক লাখ টাকায় হাই রেজল্যুশনের ডিজিটাল ক্যামেরা পাওয়া যায়। সেখানে কলেজগুলোতে সর্বোচ্চ ৫০ হাজার টাকার ক্যামেরাই যথেষ্ট ছিল। আর যেগুলো কেনা হয়েছে, সেগুলোর দামও কয়েক গুণ বেশি দেখানো হয়েছে। এমনকি নতুন নির্মিত ভবনে এই ক্যামেরা রাখার কথা থাকলেও এখনো সেই ভবনের নির্মাণকাজই শেষ হয়নি। অথচ উচ্চমূল্যে ক্যামেরা কিনতে নিষেধাজ্ঞা সত্ত্বেও তড়িঘড়ি করে কেনাকাটার প্রক্রিয়া শেষ করেছেন পিডি।

সাবেক প্রকল্প পরিচালক মো. নূরুল হুদার কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। শুধু বলেন, ‘আমি যেহেতু আর প্রকল্প পরিচালক নই, তাই এ বিষয়ে আর কথা বলতে চাই না। যা বলার তা শোকজের জবাবেই বলব।’

Previous Post

নারায়ণগঞ্জে প্যারাডাইজ প্রিমিয়ার ইলেকট্রনিক এ বিশাল মূল্য ছাড়

Next Post

রূপগঞ্জের কুখ্যাত চাঁদাবাজ মাসুদ গ্রেফতার

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

Next Post
রূপগঞ্জের কুখ্যাত চাঁদাবাজ মাসুদ গ্রেফতার

রূপগঞ্জের কুখ্যাত চাঁদাবাজ মাসুদ গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য