• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘আপনাদের সন্তানদের মানুষ বেঈমানের বাচ্চা বলবে’- আইভী

রাজাকারকে মুক্তিযোদ্ধা বানালে

Sunday, 3 April 2022, 11:31 am
‘আপনাদের সন্তানদের মানুষ বেঈমানের বাচ্চা বলবে’- আইভী
18
SHARES
58
VIEWS
Share on FacebookShare on Twitter

‘এখানে অনেক সুধীজন ও মুক্তিযোদ্ধা আছেন। দয়া করে ‘প্রসিদ্ধ রাজাকার’কে কারও কথায় মুক্তিযোদ্ধা বানানের চেষ্টা করবেন না। তাহলে ভবিষ্যতে আপনাদের মানুষ ধিক্কার দিবে। আপনাদের সন্তানদের মানুষ ধিক্কার দিবে। আপনি মরে যাবেন কিন্তু আপনাদের সন্তানদের মানুষ বেঈমানের বাচ্চা বলবে। এই কাজটা অত্যন্ত নিজের সন্তানের জন্য হলেও কইরেন না।’

এভাবেই নারায়ণগঞ্জের কুখ্যাত রাজাকার গোরাম রাব্বানী খান কে সম্প্রতিক সময়ে মুক্তিযোদ্ধা বানানোর চেষ্টা করার ঘটনায় কঠোর সমালোচনা করে সতর্ক বার্তা দিয়েছেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

তিনি স্থানীয় মুক্তিযোদ্ধা ও সুধীজনকে এই বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে কুখ্যাত রাজাকার গোলাম রাব্বানী খান কে ঘিরে এমন মন্তভ্য করেন ।

শনিবার (২ এপ্রিল) বিকেলে নগরীর ৮ নম্বর ওয়ার্ডে গোদনাইল ক্যানেলপাড় এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন।

অনুষ্ঠানে টানা তৃতীয়বারের মতো নাসিক মেয়র নির্বাচিত হওয়ায় ডা. আইভীকে এলাকাবাসী গণসংবর্ধনা প্রদান করেন।

এই সময় আইভী আরও বলেন, ‘বীরত্বের সাথে লড়াই করে এই দেশ স্বাধীন করেছেন। নারায়ণগঞ্জে জুজুর ভয় কইরেন না। মরতে যখন হবেই তাহলে এত ভয় কেন! ভয় পাইয়েন না দয়া করে। সত্য কথা বলেন।’

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াকে উদ্দেশ্য করে সিটি মেয়র বলেন, ‘এখানে মজিবুর কাকা ও ইয়াছিন কাকা একসাথে এসেছেন। তারা আওয়ামী লীগের পক্ষে আছেন বলে জানালেন। তারা আসায় অনেকদিন পর ভালো লাগলো। আগে মনে হতো আমি যেন অন্য কোনো দল করি। মনে হতো, একজনই যেন আওয়ামী লীগের সম্পত্তি, আমরা যেন ভেসে এসেছি। আমরা ভেসে আসি নাই। আমার বাবা আলী আহাম্মদ চুনকা মাটি ও মানুষের নেতা ছিলেন। বঙ্গবন্ধুর সময় ১৯৭৪ সালে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি একাধারে আওয়ামী লীগের মহানগর ও জেলার সভাপতি ছিলেন। এখন যারা আওয়ামী লীগ করেন তারা আলী আহাম্মদ চুনকার সাথে রাজনীতি করেছেন।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সূতিকাগার নারায়ণগঞ্জে আলী আহাম্মদ চুনকা, প্রয়াত নেতা শামসুজ্জোহার হাত ধরে রাজনীতি করেছেন সকলে। জোহা কাকা আমার বাবার বড় ছিলেন কিন্তু আমার বাবা তার সাথে নির্বাচন করে শহর ও জেলায় সভাপতি হয়েছিলেন। আরও অনেকেই আছেন যেমন আনসার আলী কাকা, মফিজ সাহেব, নাজমা রহমানকে ভুলতে বসেছি। আমরা মুক্তিযোদ্ধাকে রাজাকার আর রাজাকারকে মুক্তিযোদ্ধা বানিয়ে ইতিহাসকে বিকৃত করছি। যারা গায়ের রক্ত পানি করে, জীবন বাজি রেখে আওয়ামী লীগ করেছে, পঁচাত্তরের পট-পরিবর্তনের পর দলকে সংগঠিত করেছে তাদেরকে আমরা অবমূল্যায়ন করি। তাদের কথা সাহস করে বলি না। জুজুর ভয়ে মন খুলে কথা বলতে পারি না। যারা শেখ হাসিনার নেতৃত্বে দল করেন তারা সবকিছু থেকে বেরিয়ে এসে জনগণের সাথে মেশেন। মানুষের কথা শোনেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা কোন্দলে আর দল-উপদলে জর্জরিত হচ্ছি। একজনে আরেকজনের পেছনে লেগে থাকছি।’

আইভী বলেন, ‘গত ১৯ বছরে কখনও কোন কাউন্সিলরের পেছনে আরেকজনকে দাঁড় করিনি, আরেকজন নেতা তৈরির চেষ্টা করি নাই। দল থেকে যার কথা আসবে সেই নেতৃত্ব দেবে। কিন্তু এ ধরনের কাজগুলো কীভাবে হচ্ছে, কে করছে তা আপনারা জানেন। সিদ্ধিরগঞ্জে সবচেয়ে বেশি গ্রুপিং, সবচেয়ে বেশি দলাদলি। কাউন্সিলররা মন খুলে কথা বলতে  পারেন না। ভয়ভীতি ঝেড়ে ফেলে দেন। আমাকে অনেক সময় প্রতিবাদ করতে হয়, সত্য কথা বলতে হয়। বিবেকের তাড়নায় বলতে হয় এই জন্য বলি। আমার চাঁদাবাজি করার অভাস্যও নাই সন্ত্রাসীও করি না। আমার সারাদিনের কাজ হলো মানুষের সেবা করা। এবং মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করা।’

নাসিকের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিনের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা এহসান কবির রমজান, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সাউদ, নাসিকের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখায়রুল খোকন, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান খান, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিএম সাদরিল, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুর উদ্দিন মিয়া, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফফর, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর মিনোয়ারা বেগমসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সমাজসেবক ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জসহ সারাদেশের রাজনীতিতে ব্যাপকভাবে আলোচিত সমালোচিত বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোহাম্মদ আলী ২৪ মার্চ বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের দপ্তরে একটি প্রত্যায়ন পত্র দাখিল করেন । যে প্রত্যায়ণ পত্রে উল্লেখ ছিলো, “মুক্তিযুদ্ধকালীন চিহ্নিত রাজাকার গোলাম রব্বানী খান শান্তি কমিটির কেউ নয়, রাজাকার ছিলেন না।”

সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের রাজনতিতে এমন ঘটনায় তোলপাড়ের সৃস্টি হয় সর্বত্র ।

মোহাম্মদ আলীর এমন কান্ডে নগরীর অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, নানা অপকর্মের হোতা রাইফেল ক্লাব ও নারায়ণগঞ্জ চেম্বার এন্ড কমার্স নেতা  খালেদ হায়দার খান কাজল কে রাজাকার পুত্রের তকমা থেকে রক্ষা করতে একটি প্রভাবশালী পরিবারের সদস্যদের জোড়ালো তদ্বির ও আকার ঈঙ্গিতে নানাবাবে হুমকির কারণেই এমন প্রত্যায়ণপত্র দিতে বাধ্য হয়েছেন মোহাম্মদ আলী ।

Previous Post

রূপগঞ্জে আগুন : দগ্ধ আরও দুজনসহ মোট মৃত্যু ৪

Next Post

নগরীতে ট্রাক চাপায় যুবক নিহত, ট্রাক আটক

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
নগরীতে ট্রাক চাপায় যুবক নিহত, ট্রাক আটক

নগরীতে ট্রাক চাপায় যুবক নিহত, ট্রাক আটক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য