• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

আবারো আইভী – শামীম মুখোমুখি অবস্থানে

Wednesday, 20 March 2019, 10:27 pm
আবারো আইভী – শামীম মুখোমুখি অবস্থানে
7
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের অভ্যন্তরীন কোন্দল আবারো মাথাচারা দিয়ে উঠেছে । একদিক শামীম ওসমান ও তার পক্ষের বিভিন্ন সংগঠন লোকজন অপর দিকে মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিশাল জনসমর্থনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের লোকজেনর বিপরীত মতপার্থক্য নিয়ে রাজনৈতিক লড়াই শুরু হয়েছে।

মেয়র আইভী ও সংসদ সদস্য শামীম ওসমানের রাজনৈতিক দ্বন্ধের কারণে বেশ কিছুদিন নিরুত্তাপ থাকার পর আবার তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা দিবসকে কেন্দ্র করে বিচার দাবীর পাশাপাশি সাদমান সাকি নিখোজ হওয়ার বিষয়টি জ্বলন্ত আগুনে আবারো ঘি ঢেলে দেয়ার মতো অবস্থা তৈরী হয়েছে । ফলে নতুন করে ওসমান পরিবার ও সহযোগি নেতাদের বিরুদ্ধে কোন প্রমাণ ছাড়াই দোষােরোপ করায় সংসদ সদস্য শামীম ওসমানপন্থি বিভিন্ন সংগঠনের লোকজন মেয়র আইভীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করায় আবারো চাঙ্গা হয়ে উঠেছে । নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের রাজনৈতিক কোন্দলের কারণে পুরানো ষ্টাইলেই শুরু হয়েছে পাল্টাপাল্টি মন্তব্য ।

প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রদানের পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীও গণমাধ্যমের কাছে তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ওনার (শামীম ওসমান) যা মনে আসে বলুক। নারায়ণগঞ্জের মানুষ ওনার সম্বন্ধে জানে। উনি সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানাতে পটু। তাকে নিয়ে বলার কিংবা ভাবার কোন সময় আমার নেই।’

জানা যায়, গত মঙ্গলবার ১৯ মার্চ সকালে ‘সচেতন নাগরিক সমাজ’ এর ব্যানারে মেয়র আইভীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জমা দেয় নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের অনুসারী জনপ্রতিধি, রাজনৈতিক, ব্যবসায়ীক ও পেশাজীবী নেতৃবৃন্দ। এমন স্বারকলিপি প্রদানের বিষয়ে জানতে চাইলে প্রতিক্রিয়ায় মেয়র আইভী এমন মন্তব্য করেন।

মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী  আরো বলেন, উনি কি সাগর রুনি, ত্বকী, তনু হত্যার বিচার চান না। আমি তো চাই এ সকল হত্যাকান্ডের বিচার হোক। আর আমি এ দাবি সব সময় জানিয়ে যাবো। সিটি কর্পোরেশনের একজন মেয়র হিসেবে আমি জনগণের জন্য কাজ করে যাচ্ছি। জনগণ কীভাবে ভালো থাকবেন সে চিন্তার বাইরে অন্য কিছু নিয়ে চিন্তা করার সুযোগ আমার নাই।

স্মারকলিপি বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মেয়র আইভী বলেন, সার্বিক বিষয়গুলো আমি পর্যবেক্ষন করে দেখছি। অনেকেই খোঁচানের চেষ্টা করছেন এবং করবেন। আমি উন্নয়নের কাজ করতে চাই। এ বিষয়ে কোন মন্তব্যই আমি করবো না। নারায়ণগঞ্জবাসী, দেশবাসী ওনার (শামীম ওসমান) বিচার করবেন।

স্মারকলিপিতে মেয়রের বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়, মেয়রের সাথে জামায়াতের সম্পর্ক রয়েছে। তিনি সাংসদ শামীম ওসমানসহ ওসমান পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এছাড়া স্মারকলিপির মাধ্যমে সাংবাদিক দম্পতি সাগর-রুনি ও তনু হত্যাকান্ডের বিষয়ে মেয়রকে জিজ্ঞাসাবাদের দাবি জানানো হয়।

এদিকে গত ৬ মার্চ ত্বকী হত্যার বিচারহীনতার ৬ বছর উপলক্ষে আয়োজিত শিশু সমাবেশে মেয়র আইভী বলেছিলেন, তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকান্ড কে বা কারা সংগঠিত করেছে তা সারা বাংলাদেশের কারোর অজানা নয়। কার অদৃশ্য শক্তির ইঙ্গিতে এই হত্যাকান্ডের বিচার হচ্ছে না তা আমাদের সকলের জানার অধিকার আছে। পাশাপাশি চঞ্চল, আশিক সহ অন্যান্য হত্যাকান্ডের আমরা বিচার চাই। এই সবগুলো হত্যাকান্ড সংগঠিত হয়েছে ওসমান পরিবার দ্বারা।

শামীম ওসমানপন্থি বিভিন্ন সংগঠনের ব্যানারে  স্বারকলিপি প্রদানের পর নারায়ণগঞ্জ জেলা ও শহরের সর্বত্র বিভিন্ন আলোচনা সমালোচনার ঝড় বইছে । কেউ কেউ ওসমান পরিবার বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করছে বলে মন্তব্য করেছেন । আবার কেউ কেউ মেয়র আইভীর উল্টাপাল্টা মন্তব্যের কারণে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে বলেও সমালোচনা করছেন আইভীর বিরুদ্ধে । আবার অনেকেই বলেছেন মেয়র আইভী ও এমপি শামীম ওসমান দুজনের কেউ ই কাউকে কোন ছাড় দিতে না চাওয়ায় নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটেই থাকছে যুগের পর যুগ । (ছবি : ফাইল)

Previous Post

অয়ন ওসমানের সাথে বডিগার্ড মামুন কক্সবাজারে ভ্রমনের ঘটনায় তদন্ত কমিটি গঠন হচ্ছে

Next Post

শিশু সাকি উদ্ধার ও ঘৃন্য স্বার্থান্বেষী মহলের শাস্তি চায় নাসিক কাউন্সিলরগণ

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
শিশু সাকি উদ্ধার ও ঘৃন্য স্বার্থান্বেষী মহলের শাস্তি চায় নাসিক কাউন্সিলরগণ

শিশু সাকি উদ্ধার ও ঘৃন্য স্বার্থান্বেষী মহলের শাস্তি চায় নাসিক কাউন্সিলরগণ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য