• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘উৎসব সবার, হিন্দু মুসলমান আমরা ভাইবোন’ মেয়র আইভী

Thursday, 11 March 2021, 1:47 am
‘উৎসব সবার, হিন্দু মুসলমান  আমরা ভাইবোন’ মেয়র আইভী
18
SHARES
58
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘এখানে হিন্দু-মুসলমান সবাই একসাথে মিলেমিশে থাকেন। আমাদের কাছে তালিকা আছে। আপনারা এখানে দীর্ঘ চল্লিশ বছর ধরে বসবাস করে আসছেন। তালিকানুযায়ী ঘর বরাদ্দ পাবেন। এখানে মসজিদ আছে। খেলার মাঠ করে দিবো, স্কুলটিও এখানে থাকবে, বাজারও থাকবে। মা-বোনেরা যারা দোকান চালাতেন তাদের জন্য সুবিধা রেখেই পরিকল্পনা করা হয়েছে। নারায়ণগঞ্জের অন্যান্য জায়গার তুলনায় এখানে আপনারা সবচেয়ে বেশি ভালো আছেন।’

বুধবার (১০ মার্চ) বিকেলে শহরের কাচারী গল্লি ঋষিপাড়া এলাকায় বাৎসরিক পূজা উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর আগমন উপলক্ষে উৎসবমূখর পরিবেশে ফুল ছিটিয়ে বাদ্য-বাজনা করে নেচে ও গাণ গেয়া অতিথিদের বরণ করে ঋষিপাড়ার সকলে ।

ঋষিপাড়ার বাসিন্দাদের জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগে সিটি কর্পোরেশনের মাধ্যমে ভবন নির্মাণ করে দেওয়া হচ্ছে। এই ভবনে ঘর বিতরণ প্রসঙ্গে মেয়র বলেন, ‘যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আমি মুখ দেখে নয় বরং লটারির মাধ্যমে এখানে ডিস্ট্রিবিউট করবো। বাচ্চারা যদি স্কুলে না যায় তাহলে আমি সেই মায়ের সহযোগিতা করবো না। আপনাদের কোনো সমস্যা হলে কাউন্সিলরদের বলবেন, বাইরের কোনো লোক এসে এখানে কোনো ধরনের মাতব্বরি যেন না করে। বাংলাদেশে বিশেষ করে নারায়ণগঞ্জে হিন্দু-মুসলমান ভাই-বোন মিলেমিশে সবকিছু করতে পারি সেটা আমরা করে যাবো।’

এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘যেহেতু আপনারা সিটি কর্পোরেশনের জায়গার মধ্যে আছেন তাই আপনাদেরও কিছু দায়-দায়িত্ব আছে। আগে ঋষিপাড়ার নাম শুনলে মানুষ ভয় পেত। চুরি, ডাকাতি, ছিনতাই, খুনিদের লুকিয়ে থাকাসহ এখানে অনেক ধরনের সমস্যা হতো। এখন আগের মতো তেমন ঘটনা শোনা যায় না।’

যুবকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘কাজকর্ম ঠিক মতো করবেন। বাচ্চারা যেন ঠিকমতো স্কুলে যায় সেদিকে খেয়াল রাখবেন। আমাদের প্রকল্পে আপনারা অনেক সুযোগ-সুবিধা পাবেন। তাই কাজগুলো ঠিক করে করবেন’

সিটি মেয়র সকলকে সতর্ক করে দিয়ে বলেন, এখানে যাতে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ না হয়। বিচারের নাম করে কেউ উল্টা-পাল্টা কাজ করুক তা আমি চাই না। এমনটা শুনলে কিন্তু কাজটা ভালো হবে না। বিশেষ করে এখানে যারা দুই গ্রুপের মধ্যে বিভেদ করার চেষ্টা করবেন আপনারা তাদের চিহ্নিত করে বের করে দিবেন। আমার কথা ছাড়া আর কারও কথা শুনে উল্টাপাল্টা কাজ করলে ঠিক হবে না।

সহযোগিতার আশ্বাস দিয়ে সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘এখানে দুই ওয়ার্ডের দুইজন কাউন্সিলর আব্দুল করিম বাবু ও কবির হোসাইন আছেন এবং তারা আপনাদের প্রতি আন্তরিক। তাছাড়া কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসও আছেন। যদি কোন কারণে কাউন্সিলররাও আপনাদের প্রতি ভালো নজর না দেয়, আপনাদের কাজ সঠিকভাবে না করে তাহলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। যেভাবে সিটি কর্পোরেশনের কাছে আপনারা আপনাদের কথা বলেন সেরকম কাউন্সিলরদের কাছে বলবেন। প্রয়োজনে তিনজন একসাথে এসে আপনাদের সমস্যা সমাধান করবো।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবির হোসাইনসহ ঋষিপাড়ার কয়েকশ’ এলাকাবাসী।

Previous Post

চাঁদাবাজ আসাদের রিমান্ড শুনানী রোববার

Next Post

কৈশোরকালীন সচেতনতায় কাউন্সেলিং সেন্টার

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
কৈশোরকালীন সচেতনতায় কাউন্সেলিং সেন্টার

কৈশোরকালীন সচেতনতায় কাউন্সেলিং সেন্টার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য