• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

“মমিন উল্লাহ পাটোয়ারির কাছে অবৈধ অস্ত্র জমা দিয়েছি” : শামীম ওসমান

Tuesday, 3 March 2020, 7:56 pm
“মমিন উল্লাহ পাটোয়ারির কাছে অবৈধ অস্ত্র জমা দিয়েছি” : শামীম ওসমান
30
SHARES
98
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজের কাছে এক সময় জেলা পুলিশের চেয়েও বেশি অস্ত্র থাকার কথা বলে আবার আলোচনায় এসেছেন শামীম ওসমান ৷ তবে একদিন পরই ডয়চে ভেলের কাছে নারায়ণগঞ্জের এই আওয়ামী লীগ নেতা ও সাংসদের দাবি, আর কোনো অবৈধ অস্ত্র নেই তার কাছে ৷

নতুন উপলব্ধির কথা জানাতে গিয়ে ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘আগে মনে করতাম অস্ত্রই শক্তিশালী, কিন্তু এখন বিশ্বাস করি পৃথিবীতে একমাত্র আল্লাহ শক্তিশালী৷’’

রবিবার নারায়ণগঞ্জ পুলিশ লাইন মাঠে পুলিশ মেমোরিয়াল ডে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শামীম ওসমান  সেখানে তিনি বলেন, ‘‘২০০১ সালের আগে জেলা পুলিশ ফোর্সের কাছে যত অস্ত্র না ছিল, তার থেকে বেশি অস্ত্র একা আমার নিজের কাছেই ছিল৷” অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার ও জেলার ডেপুটি কমিশারও উপস্থিত ছিলেন৷

সোমবার ওই বক্তব্য নিয়ে ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘আমি যা বলেছি ঠিকই বলেছি৷ তবে সময়টি হবে ১৯৯১ সাল৷ তখন আমার বয়স ছিল ২২ বছর৷ আমি ভুলে ২০০১ সাল বলে ফেলেছি৷ আমার কাছে তো অস্ত্র ছিল৷ আমরা গোলগুলি, ফাটাফাটি তো করেছি৷ এটা অস্বীকার করবো কিভাবে?’’

তিনি আরো বলেন, ‘‘আমার লাইসেন্স করা অস্ত্র আছে৷ তবে তা ২০০১ সাল থেকে আমার সাথে নাই৷’’

শামীম ওসমান সেইঅবৈধ অস্ত্র রাখার পক্ষেও যুক্তি তুলে ধরে বলেন, ‘‘১৯৭৫ সালের ১৫ আগস্টের পর থেকে ১৯৯১ সাল পর্যন্ত আমরা অস্ত্র ব্যবহার করতে বাধ্য হয়েছি৷ কারণ, ওই সময়ে স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধীরা এবং বঙ্গবন্ধুর হত্যাকারীরা সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিয়েছে৷ মিথ্যা কথা বলবো না, তখন আমরা অস্ত্র জোগাড় করতে বাধ্য হয়েছি৷ বঙ্গন্ধুকে মেরে ফেলার পর আমরা মনে করেছিলাম প্রতিশোধটা আমরা হত্যার মাধ্যমে নেবো৷ কিন্তু আমাদের এই ধারণা পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি বলেছেন, হত্যার মাধ্যমে প্রতিশোধ নয়, আইনের শাসনের মাধ্যমে প্রতিশোধ৷’’

শামীম ওসমানের দাবি, ১৯৯১ সালে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার পর তার আর অস্ত্রের প্রয়োজন হয়নি ৷ তাই জমা দিয়ে দেন ৷ তিনি জানান, ওই সময় নারায়ণগঞ্জের এসপি ছিলেন মমিন উল্লাহ পাটোয়ারি৷ তখন তিনি ও তার সহযোগীরা পুলিশের কাছে লাইন ধরে, প্যাকেট ভরে সব অবৈধ অস্ত্র জমা দিয়েছেন৷ তিনি বলেন, ‘‘নারায়ণগঞ্জে ওই সময়ে সবচেয়ে বেশি অস্ত্র জমা পড়েছে ৷ তবে আমাদের অস্ত্র জমা দেয়ার সিদ্ধান্ত সঠিক ছলো কিনা জানি না৷ কারণ, এরপর আমাদের ওপর জুলুম হয়েছে ১৯৯৬ সাল পর্যন্ত ৷’’

তিনি বলেন, ‘‘যখন অস্ত্র ছিল, তখন বয়স কম ছিল৷ তখন আমি অস্ত্রের ওপর নির্ভর করতাম৷ মনে করতাম অস্ত্রই শক্তিশাী ৷ কিন্তু এখন আমি বিশ্বাস করি অস্ত্র শক্তিশালী না, একজনই শক্তিশালী, তিনি হচ্ছেন আল্লাহ ৷’’

নারায়ণগঞ্জে অস্ত্রের রাজনীতির এখনকার পরিস্থিতি জানতে চাইলে শামীম ওসমান দাবি করেন, ‘‘নারায়ণগঞ্জে এখন আর কোনো অস্ত্রের রাজনীতি নেই৷ এখানে সবচেয়ে বেশি শান্তি বিরাজ করছে৷ বিভিন্ন সময়ে আমাদের ৫০ জন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে ৷ জবাবে আমরা একটা ফুলের টোকাও দেইনি৷ আমার ওপরে বোমা হামলা হয়েছে, আল্লাহ বাঁচিয়েছে ৷ আর কোনো দলের রাজনীতি করতে কোনো বাধা নেই৷ নারায়ণগঞ্জের মানুষ সন্ত্রাসী নয়৷ যারা সন্ত্রাস করে, তারা বহিরাগত৷’’

শামীম ওসমানকে আজকাল বিভিন্ন ওয়াজ মাহফিলে যেতে দেখা যায়৷ হেফাজতের সাথেও তার ঘনিষ্ঠতার কথা শোনা যায় ৷ এ নিয়ে তিনি বলেন, ‘‘ধর্মের যাতে অপব্যাখ্যা না দেয়া হয় সে কারণে আমি ওয়াজ মাহফিলে যাই৷’’

তিনি আরো বলেন, ‘‘আমি খারাপ কিছু খাই না৷ খারাপ কিছু করি না৷ আমি ফেরেস্তা নই, তবে মানুষ হিসেবে যে কাজ করায় নিষেধ আছে তা আমি করি না৷’’

শামীম ওসমান নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক৷ বর্তমানে নগর আওয়ামী লীগের সদস্য তিনি৷ নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান এর আগেও দু’বার সংসদ সদস্য ছিলেন৷

Previous Post

সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের বিশাল সিন্ডিকেটের তিন সদস্য আটক

Next Post

ফুটপাত নিয়ে এসপির নির্দেশ উপেক্ষিত !

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
ফুটপাত নিয়ে এসপির নির্দেশ উপেক্ষিত !

ফুটপাত নিয়ে এসপির নির্দেশ উপেক্ষিত !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য