• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

এতিমদের দানের টাকায় হেফাজত নেতার নারী নিয়ে ফুর্তি !

Monday, 31 May 2021, 2:30 am
এতিমদের দানের টাকায় হেফাজত নেতার নারী নিয়ে ফুর্তি !
10
SHARES
33
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম বলেছেন, ‘হেফাজতের সিনিয়র বেশ কয়েকজন নেতাকে গ্রেফতারের পর বেশকিছু মামলার তদন্তে অগ্রগতি হয়েছে। তদন্তে বিদেশ থেকে আসা মাদরাসার জন্য, এতিমখানা ও রোহিঙ্গা ফান্ডের বিপুল পরিমাণ টাকা নয়-ছয় হয়েছে।’

তিনি বলেন, ‘শুধু মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে গত এক বছরে ৬ কোটি টাকা লেনদেন হয়েছে। আরও বেশকিছু অ্যাকাউন্ট আমরা পেয়েছি। আমরা গভীরভাবে মামলাগুলো তদন্ত ও পর্যবেক্ষণ করছি।’

রোববার (৩০ মে) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর তেজগাঁওয়ের ডিবি কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

মো. মাহবুব আলম বলেন, ‘হেফাজতের অর্থ সম্পাদক মনির হোসেন কাসেমী গ্রেফতারের পর তদন্ত পর্যায়ে লক্ষ্য করেছি হেফাজতে যে অর্থায়ন করা হয় তা অনেক বিদেশি দেন। মূলত রোহিঙ্গা, মাদরাসা ও এতিমদের জন্য অর্থ আসে। তাছাড়া কিছু টাকা আসে যা শুধু হেফাজতের দলীয় কার্যক্রম পরিচালনার জন্য। তবে এই টাকাগুলোর হিসাব সঠিকভাবে রাখা হয় না। হিসাবে আমরা স্বচ্ছতা পাইনি। ক্ষেত্র বিশেষে দেখা যায়, রাজনৈতিক কর্মকাণ্ড বা হেফাজতের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে ওই টাকা ব্যবহার করা হচ্ছে।’

ডিবির যুগ্ম কমিশনার মাহবুব বলেন, ‘তদন্তে বিপুল পরিমাণ টাকা তসরুফের তথ্য মিলেছে। যে টাকা তারা শান-শওকত, বাড়ি-গাড়িসহ আভিজাত্যের সাথে ব্যবহার করেছেন। যারা এইসব অর্থ ব্যবহার ও তসরুফ করছেন তারা কিন্তু নিজেরা যেমন টাকার মালিক হচ্ছে তেমনি সিন্ডিকেট গড়ে অন্যদের কোণঠাসা করছে।’

তিনি বলেন, ‘আমরা আরও লক্ষ্য করেছি, মাদ্রাসা ভিত্তিক সংগঠন বেফাক ও হায়াতুল উলিয়া কোণঠাসা হয়ে পড়েছে। যদিও সংগঠনগুলো গুরুত্বপূর্ণ। এই সংগঠন দুটিকে জিম্মি ও ব্যবহার করা হচ্ছে নিজেদের স্বার্থে। অনেক ভালো বুজুর্গ ও মাওলানা সেখানে সুযোগ পাচ্ছেন না। হেফাজতের পাশাপাশি মাদরাসা ও মাদরাসাভিত্তিক সংগঠনগুলোকে ব্যবহার করা হয়েছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার পাশাপাশি হেফাজতকে নিয়ন্ত্রণ করার জন্য।’

মামলার চূড়ান্ত প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, ‘২০১৩ সালের ঘটনায় করা ১৪টা মামলা আমরা তদন্ত করছি। পাশাপাশি নতুন মামলাও তদন্ত করছি। অন্য সংস্থাও তদন্ত করছে। আমরা সমন্বিতভাবে তথ্য শেয়ারিং করে কাজ করছি। সুনির্দিষ্টভাবে সময় বলা না গেলেও দ্রুত সময়ের মধ্যে মামলাগুলো চার্জশিট দাখিল করা হবে।’

রোহিঙ্গাদের টাকা কিভাবে তসরুফ হয়েছে জানতে চাইলে ডিবির এই কর্মকর্তা বলেন, ‘বিদেশ থেকে আসা টাকার হিসাব নিই গ্রেফতার হওয়া হেফাজত নেতাদের কাছে। আমরা বিদেশি অর্থের হিসাবের স্বচ্ছতাও পাইনি। মধ্যপ্রাচ্য থেকে বেশি টাকা আসছে। টাকাগুলো কিভাবে আসছে তা আমরা খতিয়ে দেখছি। রোহিঙ্গা ক্রাইসিসের পর রোহিঙ্গাদের জন্য ফান্ড কালেকশন করা হয়েছে। অনেকে টাকা দিয়েছেন। কী পরিমাণ টাকা আসছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে বিপুল পরিমাণ টাকা। শুধু মামুনুল হকের অ্যাকাউন্টেই ৬ কোটি টাকা লেনদেন হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে কতো টাকা আসছে তা আমরা খতিয়ে দেখছি।’

তিনি বলেন, ‘হেফাজতের মূল টাকাটা মনির হোসেন কাসেমীর কাছেই আসতো। তার সেটার হিসেব রাখার কথা। তবে আমরা স্বচ্ছতা পাইনি তদন্তে।’

অভিযোগ আছে বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা টাকা দিয়ে হেফাজতকে উসকে দিয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, এখন পর্যন্ত তদন্তে আমরা এমন কোনো আলামত বা তথ্য পাইনি।’

এদিকে এমন সংবাদ প্রকাশের পর সর্বত্র ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে ।  কয়েকজন মুসুল্লি  বলেছেন, “তাহলে কি এতিম ও রোহিঙ্গাদের জন্য বিদেশি দানের টাকা ভাগবাটোয়ারা করে সেই টাকায় নারী নিয়ে নারায়ণগঞ্জের রিসোর্টে ফুর্তি করতে এসেই ধরা পরতে হয়েছে মামুনুল হক কে। আল্লাহ এমন পাপ সহ্য করতে বা পেরেই হয়তো মামুনুল হকের বিচার এই জমিনেই দেখিয়ে দিয়ে সকল ভন্ডদের শিক্ষা দিয়েছেন ।” আর সোনারগাঁ রিসোর্টে মামুনুল হকের হাতে থাকা ব্যাগে কি পরিমাণ টাকা ছিলো তা প্রকাশের দাবীও করেছেন মুসুল্লীগণ ।

Previous Post

ভ্যাট ফাঁকি : ব্যবসায়ীদের হুংকারে ভ্যাট কর্মকর্তাদের পলায়ন !

Next Post

ফতুল্লায় পুলিশ বেশে ডাকাতির চেষ্টা ব্যর্থ

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
ফতুল্লায় পুলিশ বেশে ডাকাতির চেষ্টা ব্যর্থ

ফতুল্লায় পুলিশ বেশে ডাকাতির চেষ্টা ব্যর্থ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য