• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

এসপির নির্দেশের পরও তেল নিয়ে রূপগঞ্জ ওসির তেলেসমাতি !

Friday, 14 February 2020, 4:35 pm
এসপির নির্দেশের পরও তেল নিয়ে রূপগঞ্জ ওসির তেলেসমাতি !
111
SHARES
359
VIEWS
Share on FacebookShare on Twitter

সাম্প্রতিক সময়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের দেহরক্ষী কনস্টেবল রবিউলকে প্রত্যাহার করা হয় ।  দীর্ঘদিন যাবৎ রূপগঞ্জে দায়িত্ব পালনকালে ওসির ক্যাশিয়ার হিসেবে কাজ করে আসছিলেন বলে জোড়ালো অভিযোগ ছিলো ওসি ও তার বডিগার্ড রবিউলে বিরুদ্ধে । এমন ঘটনার সংবাদ প্রকাশের পর তেলে-বেগুণে জ্বলে উঠেন ওসি মাহমুদুল ।

তারই নির্দেশেই বুধবার (১২ ফেব্রুয়ারী ) দুপুরের দিকে রূপগঞ্জের দড়িকান্দি থেকে শাহাদাৎ হোসেন (২৮)  আটক করা হয়। তার কাছ থেকে ৮ সিলভার কালারের ড্রমে মজুদকৃত ৩শ ৩০ লিটার ডিজেল উদ্ধার দেখানো হলেও প্রত্যাক্ষদর্শীদের দাবী পুলিশের জব্দ করা তেলের পরিমাণ ছিলো ৮ টি ড্রামে মোট ১৭০০ লিটার । এ ঘটনায় মামলা দায়ের হয়েছে তাতে দেখানো হয়েছে ৩৩০ লিটার। পুলিশ এই মামলায় আরও আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো ৩০/৩৫ জনকে আসামী করা হয়েছে । ওসি মাহমুদুল হাসানের ক্যাশিয়ার রবিউলকে প্রত্যাহার করার ক্ষোভ থেকে এমন ঘটনায় তোলপাড়ের সৃষ্ট হয়েছে রূপগঞ্জজুড়ে ।

পুলিশ সুপার হারুন অর রশিদ কে প্রত্যাহরের পর দুই মাস মনিরুল ইসলাম দায়িত্ব পালনকালে ক্যাশিয়ার রবিউলের কোন সমস্যা না হলেও পুলিশ সুপার জায়েদুল আলম নারায়ণগঞ্জে যোগদান করে পুলিশ কনফারেন্সে সকল কর্মকর্তাদের বলেছেন মিথ্যা মামলা যেন না হয় । এমন নির্দেশ থাকার পরও শুধু মাত্র বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় ওসি মাহমুদুল হাসান তেল নিয়ে তেলেসমাতি করে যাচ্ছেন দারোগাদের কঠোর নির্দেশ দিয়ে । যা এখন রূপগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে  

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

জেলার রূপগঞ্জ থানায় দায়েরকরা তেলচুরির এক মামলায় জড়িত না থাকার পরও একাধিক ব্যক্তিকে আসামি করার অভিযোগ উঠেছে রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে ।

মামলার আসামি করা এক ব্যক্তি ৩ মাস ধরে নারায়ণগঞ্জ জেলা কারাগারে জেল খাটছেন বলে জানা গেছে তবে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এ মামলায় ।

এমন চাঞ্চল্যকর ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা রূপগঞ্জ থানার উপ পরিদর্শক সোহেল সিদ্দিকী নারায়ণগঞ্জ নিউজ আপডেট বলেছেন ভিন্ন কথা । তিনি দাবী করেছেন মামলার  ৮ নং এজাহারভূক্ত আসামী আবদুল মোমেন যে কারাগারে রয়েছে তা আমার জানা নাই । একই সাথে তদন্তে তার যেহেতু বাবার নাম অথবা ঠিকানা নাই সেহেতু এই মামলা থেকে বাদ দেয়া হবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ আদালতে এ মামলায় গ্রেফতার করা শাহাদাত হোসেন (২৮) নামে এক আসামিকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। শাহাদাত রুপগঞ্জের নলপাথর এলাকার নিয়াজুল সিকদারের ছেলে। যার রিমান্ড শুনানীর ধার্য্য করা হয়েছে আগামী রোববার ।

মামলার ৮ জনের নাম উল্লেখসহ ও ৩৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে । এজাহারভুক্ত ৮ আসামি হলেন, গ্রেফতারকৃত শাহাদাত হোসেন (২৮), আব্দুল ইমাম শান্ত (৩০), মিলন (৩৮), হামিদুল্লাহ (৩৪), মাহফুজ (৩৫), শরীফ (৩৮), হোসেন (৩২), টাইগার মোমেন ওরফে টাইগার মমিন (৩৫)। এদের মধ্যে টাইগার মমিন ৩ মাস ধরে কারাগারে অন্তরীন রয়েছেন।

মামলায় পুলিশ উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারি দাউদকান্দি ব্রীজের পূর্বপাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮টি ড্রামে ৩৩০ লিটার ডিজেলসহ মিনি কভার্ডভ্যান (ঢাকা মেট্রো ম ০২ ২৬০০) আটক করা হয়। এসময় একজনকে ধরতে পারলেও বাকিরা দৌড়ে পালিয়ে যায়। এদের মধ্যে কারাগারে থাকা মমিনের নামও আসে।

মমিন সোনারগাঁ উপজেলার কাঁচপুরের বাসিন্দা। মামলার সকলের বিরুদ্ধে সিন্ডিকেট করে চোরাই তেল বিক্রির অভিযোগ তোলা হয়। আর সরাসরি ওসি নির্দেশেই এই মামলা হয়েছে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে রুপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) সোহেল সিদ্দিকি জানান, এখানে ১ ও ২ নং আসামির নাম ঠিকানা সনাক্ত করা হয়েছে বাকিদের কে কোথায় আছে জেনে তদন্ত করে নাম রাখা কিংবা বাদ দেয়া হবে। তাদের নাম ঠিকানা এখনো অনিশ্চিত, আর জেলে থাকার ব্যাপারেও খোঁজ নেয়া হবে।

সোহেল সিদ্দিকী আরো জানান , তেল নিয়ে যে কেলেংকারী তা সম্পূর্ণ মিথ্যা । যাদের নাম এসেছে তাদের কেউ জড়িত না থাকলে অভিযোগ পত্রে অব্যাহতি দেয়া হবে । নাম বাদ দেয়ার ক্ষেত্রেও কেউ টাকা দাবী করেছে এমন প্রমাণ কেউ দিতে পারবেন না ।

Previous Post

থানায় পুলিশ পিটিয়ে তদ্বিরে মুক্তি পেলো ফাতেমা ! সমালোচনায় এসপি

Next Post

‘খালেদা জিয়ার মুক্তি চেয়ে ফোন করেছিলেন মির্জা ফখরুল’

Related Posts

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

Next Post
‘খালেদা জিয়ার মুক্তি চেয়ে ফোন করেছিলেন মির্জা ফখরুল’

‘খালেদা জিয়ার মুক্তি চেয়ে ফোন করেছিলেন মির্জা ফখরুল’

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য