• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

কনস্টেবল হত্যা মামলার চার্জশিটে নাই স্বপন চেয়ারম্যানের নাম

Sunday, 25 October 2020, 1:13 am
কনস্টেবল হত্যা মামলার চার্জশিটে নাই স্বপন চেয়ারম্যানের নাম
8
SHARES
26
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ সদস্য রুবেল আহমেদ হত্যা মামলা থেকে কালাপাহাড়িয়ার ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ওরফে স্বপনকে বাদ দিয়ে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

দুই বছরের বেশি সময় অনুসন্ধান শেষে পিবিআই গত ৯ জানুয়ারি ৩৫ জনকে দায়ী করে আদালতে এই অভিযোগপত্র জমা দেয়।

আদালতে দেওয়া অভিযোগপত্রে পিবিআই বলেছে, কালাপাহাড়িয়া গ্রামের লোকজন চারটি দলে বিভক্ত। রূপ মিয়া একটি দলের নেতৃত্ব দিতেন। বাকিদের সঙ্গে তার বিরোধ ছিল। ২০১৭ সালে কোরবানির ঈদের আগে স্থানীয় গরুর হাটের হাসিলের টাকা গোনাকে কেন্দ্র করে এই চারটি পক্ষের মধ্যে বিরোধ বাধে। এর জের ধরে ঘটনার দিন তিন পক্ষের লোকজন এক হয়ে রামদা, চায়নিজ কুড়াল, চাপাতি, টেঁটাসহ লাঠিসোঁটা নিয়ে কনস্টেবল রুবেল আহমদের বাড়িতে হামলা চালায়। হামলায় নিহত হন রুবেল।

২০১৭ সালের ১ সেপ্টেম্বর হত্যা করা হয় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) কনস্টেবল রুবেলকে।

ঈদের ছুটিতে আড়াইহাজারের কালাপাহাড়িয়ায় নিজের গ্রামের বাড়িতে আসেন তিনি। এই ঘটনায় তার বড় ভাই কামাল আহমেদ কালাপাহাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় মামলা করেন।

মামলায় আরো অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। পরবর্তীতে কনস্টেবল রুবেল হত্যার ঘটনায় গ্রেপ্তার পাভেল, শাহিন, ইয়াসিন ও সিরাজ মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এই চারজনই ঘটনার সঙ্গে চেয়ারম্যান সাইফুলের সম্পৃক্ততার কথা বলেন।

এদিকে রুবেলের পরিবারের অভিযোগ, স্থানীয় সাংসদের ঘনিষ্ঠজন হওয়ায় চেয়ারম্যান সাইফুল ইসলাম ওরফে স্বপনকে অব্যাহতি দেয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে অভিযোগপত্র থেকে চেয়ারম্যানের নাম বাদ দেয়ার অভিযোগও আনেন তারা।

সাংসদ নজরুল ইসলাম বলেছেন, চেয়ারম্যান ভালো, ভদ্র ছেলে। তাঁকে ষড়যন্ত্র করে মামলায় ফাঁসানো হয়েছিল। পরে মামলার বাদী নিজেই চেয়ারম্যানের সঙ্গে আপস করেছেন। এখানে কেউ প্রভাব বিস্তার করেনি। অর্থের লেনদেনও হয়নি।

নিহত পুলিশ সদস্য রুবেল আহমেদের বাবা রূপ মিয়ার অভিযোগ, অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার জন্য চেয়ারম্যান তদন্ত কর্মকর্তাকে অন্তত ১৫ লাখ টাকা দিয়েছেন।

(সূত্র: প্রথম আলো)

Previous Post

বন্দরে ভাড়ার জন্য হত্যা, রিমান্ডে ৩ বাড়িওয়ালা

Next Post

সিদ্ধিরগঞ্জে চোরাই তেলসহ শাহজাহান গ্রেফতার, অনেকেই অধরা

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
সিদ্ধিরগঞ্জে চোরাই তেলসহ শাহজাহান গ্রেফতার, অনেকেই অধরা

সিদ্ধিরগঞ্জে চোরাই তেলসহ শাহজাহান গ্রেফতার, অনেকেই অধরা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য