• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

করোনার চেয়েও করুণ ৩শ শয্যা : সেলিম ওসমান

Monday, 12 October 2020, 1:49 am
করোনার চেয়েও করুণ ৩শ শয্যা : সেলিম ওসমান
12
SHARES
39
VIEWS
Share on FacebookShare on Twitter

শহরের খানপুর এলাকায় অবস্থিত কোভিড ডেডিকেটের নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের (করোনা হাসপাতাল) অবস্থা ‘করোনার চেয়েও করুণ’ মন্তব্য করেছেন সাংসদ সেলিম ওসমান।

রোববার (১১ অক্টোবর) বিকেলে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন একটি ফিলিং স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় করোনা হাসপাতাল প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।।

নারায়ণগঞ্জ-৫ আসনের (সদর-বন্দর) এই সাংসদ সম্প্রতি হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতির পদ থেকে সরে দাড়িয়েছেন বলেও জানান।

তিনি বলেন, ‘করোনা হাসপাতাল বানিয়ে এখন সাধারণ রোগীদের সমস্যা হচ্ছে। সাধারণ রোগের চিকিৎসা নিতে পারছে না মানুষ। এটা করোনার চেয়েও করুণ অবস্থা বলে আমার কাছে মনে হয়।

একটা মানুষের মাথা ধরলে, স্ট্রোক করলে হাসপাতালে যেতে পারছেন না। শুধুমাত্র করোনা রোগীদের হাসপাতাল হয়ে গেছে। যাদের করোনা হচ্ছে তারা নিজেরাও গোপণ করছে। এসব কারণে আমি সভাপতির পদ থেকে সরে দাড়িয়েছি। এছাড়া ওখানে যেসব কীর্তিকান্ড ঘটেছে সেসব আগেও বলেছি।’

তিনি বলেন, খানপুরের ৩শ’ শয্যা হাসপাতালের আমি সভাপতি ছিলাম। করোনার চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের ৩শ’ শয্যা হাসপাতালকে করোনা হাসপাতালে রূপান্তরিত করেছিলাম। কিন্তু এক পর্যায়ে দেখা গেল ১৩০ জন ডাক্তার-নার্স আর রোগীর সংখ্যা ১১ জন। টেস্টের জন্য হুমড়ি খেয়ে পড়তো। সেখানে এখন টেস্ট করানোর মানুষ খুঁজে পাওয়া যায় না। বর্তমানে আমি ওখান থেকে পদত্যাগ করেছি।

কারণ একটাই, মানুষের সেবা না করতে পারলে সভাপতি পদে থেকে লাভ নেই। আমার নারায়ণগঞ্জের মানুষ যেন সুচিকিৎসা পায় সেজন্য সরকার যেন সহযোগিতা করে এটাই কামনা।

সেলিম ওসমান বলেন, একটা সময় অস্ত্র বানানোর জন্য, মানুষ মারার জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি খরচ হতো। এখন মানুষ বাঁচানোর জন্য সবচেয়ে বেশি অর্থ খরচ হচ্ছে। কীভাবে করোনার ভ্যক্সিন তৈরি করা যায় সেটা নিয়ে সারাবিশ্বে কাজ চলছে। অন্যান্য রোগের মতো হয়তো এই রোগেরও ওষুধ পাবো বলে আশা করছি।

সাংসদ বলেন, হিংসা, বিভেদ, পায়ে পাড়া দিয়ে ঝগড়া, অপরাজনীতি যাতে নারায়ণগঞ্জে না হয় সেজন্য মানুষের সহযোগিতা চাই। প্রত্যেকে সম্মিলিতভাবে কাজ করলে নারায়ণগঞ্জের সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে।

উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অটো প্রমোশন প্রসঙ্গে সেলিম ওসমান বলেন, অনেকেই অটো প্রমোশন পেয়ে খুশি।

কিন্তু এভাবে মেধা কার কতটুকু সেটা বের করা কঠিন। সরকার যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে সঠিক পদক্ষেপ না নেয় তাহলে মেধাসম্পন্ন শিক্ষার্থীরা অবমূল্যায়িত হবে। অনলাইন কিংবা অফলাইন যেভাবে হোক একটি পদক্ষেপ নিতে হবে। অন্যথায় শিক্ষার দিক থেকে একটা গ্যাপ তৈরি হবে।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের রামারবাগ এলাকায় নারায়ণগঞ্জের প্রথম এলপিজি ষ্টেশন ‘তাজ এলপিজি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি খবির উদ্দিন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু।

Previous Post

ফতুল্লায় কান ধরে প্রকাশ্যে ক্ষনা চাইলো যুবলীগ নেতা

Next Post

এসিআই'র নকল স্যানিটাইজার : কোটি টাকা জরিমানা

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
এসিআই’র নকল স্যানিটাইজার : কোটি টাকা জরিমানা

এসিআই'র নকল স্যানিটাইজার : কোটি টাকা জরিমানা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য