• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

করোনায় অর্ধাঙ্গিনী হারানোসহ কষ্টের কথা বললেন স্বাস্থ্য সচিব

Tuesday, 14 July 2020, 2:34 am
করোনায় অর্ধাঙ্গিনী হারানোসহ কষ্টের কথা বললেন স্বাস্থ্য সচিব
28
SHARES
89
VIEWS
Share on FacebookShare on Twitter

কাটায় কাটায় এক মাস পূর্বে করোনায় কেড়ে নিয়েছে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের অর্ধাঙ্গিনী কামরুন নাহার কে ।  একই সাথে পরিবারের অনেকেই হয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত ।  সেই কষ্টের কথা তুলে ধরেছেন অকপটে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান নিজেই     

করোনা সংকটকালে নিজের পরিবারের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান বলেছেন, দেশে করোনার নমুনা পরীক্ষায় নানা রকম ঘাটতি আছে। করোনায় আমার স্ত্রীকে হারিয়েছি। তার সঙ্গে শেষ সময় পর্যন্ত হাসপাতালে থাকলেও পরে ২ বার পরীক্ষা করানোর পরও আমার বড় ছেলের করোনা নেগেটিভ আসে। সন্দেহ হওয়ায় তৃতীয়বার পরীক্ষা করা হয়। তখন তার করোনা পজিটিভ পাওয়া যায়। করোনা নেগেটিভের রিপোর্ট ফলস হতে পারে, কিন্তু পজিটিভ মানে পজিটিভ। ফলে টেস্ট নিয়ে আমাদের হতাশা আছে।

সোমবার ১৩ জুুুুলাই দুপুরে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে জেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব উম্মে সালমা তানজিয়া, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন চৌধুরী, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, খানপুর করোনা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম প্রমুখ।

স্বাস্থ্য সচিব বলেন, বড় ছেলে হাসপাতালে আমার স্ত্রীর সঙ্গে একটানা ৪ দিন ছিল। মাকে ছেড়ে ১ ঘণ্টার জন্যও সে অন্য কোথাও যায়নি। মাও ছেলেকে ছাড়েনি। ছেলের মুখের কাছেই তার শেষ নিঃশ্বাস পড়েছে। বড় ছেলের সঙ্গে আমার মেয়ে ও ছোট ছেলেও ছিল। স্ত্রীর দাফন করে এসে দেখলাম ৪ দিন হাসপাতালে মায়ের সঙ্গে থাকলেও বড় ছেলের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আমরা বললাম, তার রিপোর্ট তো নেগেটিভ হতে পারে না। পরে আরেক জায়গায় টেস্ট করালাম, সেখানেও নেগেটিভ। দুইবার নেগেটিভ আসায় আমি ভাবলাম কী আর করা যায়। কিন্তু আমার ছেলে ডাক্তার হওয়ার কারণে বললো, কোভিডের যে চরিত্র, তাতে কোনোভাবেই আমার নেগেটিভ হতে পারে না। ছোট ভাই ও বড় বোনেরও নেগেটিভ হতে পারে না, যেহেতু মৃত্যুর আগে সবাই মাকে জড়িয়ে ধরেছে।

‘পরে তৃতীয় বার টেস্টে আমার ছেলের করোনা পজিটিভ পাওয়া যায়। তখন তাদের হাসপাতালে ভর্তি করি। সেখানে তারা ১৩ দিন ছিল। আমার ছেলের বয়স ২৭ বছর, তাকে আল্লাহ রক্ষা করেছে। আমি যদি তার নেগেটিভ রিপোর্ট নিয়ে বসে থাকতাম আর বলতাম যে, বাবা যেহেতু নেগেটিভ ঘরেই থাকো, তাহলে জানিনা কী হতো। এ জন্য টেস্ট নিয়ে আমাদের হতাশা রয়েছে। নেগেটিভ ফলস হতে পারে কিন্তু পজিটিভ মানে পজিটিভ। এর মধ্যে দুর্বৃত্তরা আবার কোনো টেস্ট না করেই বলছে নেগেটিভ। তাদের কোনো রেহাই নাই।

নারায়াণগঞ্জেও যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে আমি বলে যাচ্ছি, সিভিল সার্জন ব্যবস্থা নেবেন। এইসব দুর্বৃত্তরা বিদেশেও লোক পাঠিয়ে দিচ্ছে মানুষকে ফলস করোনা সার্টিফিকেট দিয়ে। এয়ারপোর্টে নামার পর সেই সব দেশ আবারও বাংলাদেশের মানুষকে ফেরত পাঠাচ্ছে। এই রিজেন্টের মতো, জেকেজির মতো আরো অনেকেই আছে। আমরা এসব ব্যাপারে অনুসন্ধান করছি, কাউকেই ছাড়বো না। দেশ নিয়ে, দেশের মানুষ নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের ছাড় নেই।’

স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশ্যে সচিব বলেন, আমার পরিবারে দুইজন ডাক্তার, কিন্তু স্ত্রীর মৃত্যুর সময় কাজে লাগেনি।

আপনারা যথাযথভাবে বেতন পাচ্ছেন, বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন, এসবের জন্য অন্তত মিনিমাম নৈতিক দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। অন্যান্য সার্ভিস থেকে আপনাদের সার্ভিসের সুযোগ-সুবিধা অনেক বেশি। আমি যথাযথ দায়িত্ব পালন করা সবাইকে প্রমোশন দিতে চাই। কিন্তু করোনার বাইরেও যদি অন্য কোনো রোগে আক্রান্ত রোগী আসেন আর আপনারা চিকিৎসা না করেন সেটি আমরা সহ্য করবো না।

চাকরি জীবনের শুরুর দিকের স্মৃতিচারণ করে তিনি বলেন, হারিকেন দিয়ে ইউএনওগিরি করছি। স্ত্রীকে ফোন করতে ১০ কিলোমিটার দূরে গিয়ে কথা বলতে হতো। এখন তো সেই অসুবিধা নেই, ভিডিও কলের সুবিধাও আছে। ফলে আমাদের তো প্রাপ্ত সুযোগ-সুবিধা আর বেতনের টাকা হালাল করতে হবে। আপনার এখানে সেবা পায়নি বলে রোগী যদি চলে যায়, এটা আমি ভালোভাবে নেব না। আপনাদের এখানে সার্ভিস তারা পাচ্ছে না বলে ঢাকায় ভিড় জমাচ্ছে, এটা আর হতে দেওয়া যাবে না।

উল্লেখ্য  করোনায় আক্রান্ত হয়ে এক মাস পূর্বে ১৪ জুন রাতে মারা মৃত্যু বরণ করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের স্ত্রী কামরুন নাহার।

রবিবার (১৪ জুন) রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যুরবণ করেন। করোনাভাইরাসে কামরুন নাহার মৃত্যু বরণের পর স্বাস্থ্য সচিবের পুত্র, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে কর্মরত মেয়ের জানাতাসহ পরিবারের অনেকেই আক্রান্ত হন করোনা ভাইরাসে ।

যা স্বাস্থ্য সচিব কষ্টের সাথে কথাগুলো  তুলে ধরেছেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের উপস্থিত সকলের সামনেই ।

Previous Post

এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

Next Post

আড়াইহাজারে গৃহবধু খুন

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
আড়াইহাজারে গৃহবধু খুন

আড়াইহাজারে গৃহবধু খুন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য