• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

কারাগারের দূর্ণীতির প্রশ্ন করতেই বঙ্গবন্ধুর নাম বেচলেন সুভাষ ঘোষ !

নারায়ণগঞ্জ জেলা কারাগার যেন দূর্ণীতির হাট বাজার, দেখার কেউ নাই

Thursday, 21 March 2019, 3:04 pm
কারাগারের দূর্ণীতির প্রশ্ন করতেই বঙ্গবন্ধুর নাম বেচলেন সুভাষ ঘোষ !
26
SHARES
84
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ নিউজ আপডেট  :

কেউ কি নাই নারায়ণগঞ্জ জেলা কারাগারের দূর্ণীতি বন্ধ করার জন্য ? জেলা প্রশাসন, কারাগারের শীর্ষ কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের কেউ তো দেখি না কারাগারের ভিতরে আসলে অপরাধ কি পরিমাণ হচ্ছে । তা বন্ধ করতে কোন উদ্দ্যেগ কেন নেয়া হয় না ?   তবে কি সকলেই ম্যানেজ ! এক কেজি গরুর মাংশ রান্না করার পর ওজনে তা কয়েক কেজি হয়ে যায় । ঝোলসহ গরুর রান্না করা মাংশ বিক্রে হচ্ছে ১৭ শ টাকা কেজিতে । সিদ্ধ আলু বিক্রি হচ্ছে ৭০/৮০ টাকা কেজি । এ যেন দূর্ণীতিরহাট বাজারে পরিণত হয়েছে ।

সকল খাবার কিনে খেতে হলে কয়েকগুণ বৃদ্ধি করে তা কয়েদীদের কাছে বিক্রি করে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের চিহ্নিত একটি সিন্ডিকেট । এমন লুটপাটের ঘটনা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার জানা থাকলেও প্রতিমাসে দপ্তরে দপ্তরে মাসোয়ারা পাঠানোর কারণে বহাল তবিয়্যতেই আছে লুটপাটকারী চক্রটি । তাদের থামানো অত্যান্ত কঠিন । এভাবেই নারায়ণগঞ্জ কারাগারে বন্দি কয়েকজন কয়েদী/আসামীদের কেউ কেউ অনর্গল বলতে থাকে কারাগারের দুঃসহ যন্ত্রণার কথা । টাকা থাকলে সব মিলে, টাকা না থাকলে কিছুই মিলে না বলেও মন্তব্য করেন কয়েদীরা।

জানা যায়,  ট্রেন থেকে মাদকসহ বিপুল পরিমাণ টাকা নিয়ে চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাস গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য প্রদানের পর গত বছর সারাদেশের সকল কারাগারের ন্যয় নড়েচড়ে বসে  নারায়ণগঞ্জ কারাগারের মহা দূর্ণীতিবাজ সিন্ডিকেটের সকলেই । এরপর নারায়ণগঞ্জ কারাগারে কিছুদিন দূর্ণীতির মাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও আবার “যেই লাউ সেই কদু”র মতো অবস্থা হয়ে দাড়িয়েছে । নারায়ণগঞ্জ কারাগরের চরম দূর্ণীতির কারণে ২ হাজার বন্দি/ বন্দিদের স্বজন এবং প্রতিদিন জামিন প্রাপ্ত অসংখ্য ভূক্তভোগিদের তিক্ত অভিজ্ঞাতার খবর সকলের জানা থােকলেও কেউ যেন এমন দূর্ণীতির বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায় নাই ।

নাম প্রকাশ না করার অনুরোধ করে একজন কারারক্ষি বলেন,  নারায়ণগঞ্জ কারাগারে প্রতি মাস প্রায় তিন কোটি টাকার লক্ষমাত্রা নিয়ে নানাভাবে বন্দি/আসামী/ কয়েদীদের স্বজনদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে টাকা । এ যেন লাগামহীণ দূর্ণীতির ঘোড়া । নারায়ণগঞ্জ জেলা কারাগারে লূটপাটের ভিডিও চিত্র অসংখ্যবার উর্ধতন কর্তৃপক্ষের নজড়ে আনা হলেও দূর্ণীতির লাঘামহীন ঘোড়া কেউ নিয়ন্ত্রণ করতে পারে নাই ।

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদীদের সাথে পরিবার-পরিজনের সাক্ষাতের নামে চলছে অবৈধ অর্থ হাতিয়ে নেয়ার রমরমা বাণিজ্য। জেল সুপার কিংবা জেলার পদে যখন যে বদলি হয়ে এই কারাগারের দায়িত্বে আসুক না কেনো, এ অবৈধ বাণিজ্যের ধারাবাহিতকা বজায় রাখেন প্রত্যেকে। শুধু তাই নয়, এই বাণিজ্যকে টার্গেট করে অনেকেই নারায়ণগঞ্জ জেলা কারাগারের দায়িত্ব নিতে বদলী হয়ে আসার অপেক্ষায় মোটা অঙ্কের ঘুষও দেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাধারনত বন্দীদের সাথে দেখা করার জন্য বিশাল লাইনে দাঁড়িয়ে থেকে ওপেন ভাবে টিকিট প্রতি ১৫০/২০০ টাকা করে দিতে হয় কারা কর্তৃপক্ষকে। এরপর টোকেন নিয়ে দেখা করতে হয় বিশাল জ্বালের এপাশ থেকে ওইপাশে।

অথচ খোঁজ নিয়ে জানা গেছে, এই টিকিট টি সম্পূর্ণ অবৈধভাবে বিক্রি করা হচ্ছে। দেশের কোথাও কয়েদীদের সাথে দেখা করার জন্য কোনো ধরনের আর্থিক লেনদেনের নিয়ম নেই সরকারি ভাবে। অর্থাৎ নারায়ণগঞ্জ জেলা কারা কতৃপক্ষ নিজ উদ্যোগে টিকিট ছাপিয়ে এনে দেখিয়ে সাধারন মানুষের থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে অত্যন্ত নিঁপুন ভাবে।

এছাড়া গেটে ঢোকার শুরুতেই হাতের মোবাইল ফোনটি জমা রাখার জন্য জনসাধারনকে দিতে হয় ৫/১০ টাকা করে। অথচ এই অর্থ আদায়েরও নেই কোনো সরকারি নিয়ম। বছর বছর পদ বদল হলেও বদলায় না এ বিশাল দুর্নীতি।

একইভাবে বন্দীদের সাথে আলাদা করে দেখা করার জন্য জনসাধারনকে গুণতে হয় ১৩০০ থেকে ১৭০০ টাকা। দায়িত্বরত জেলারের নির্দেশে এই মোটা অঙ্কের টাকা নিয়ে অফিস রুমেই দুই পক্ষের দেখা করার ব্যবস্থা করে দেয়া হচ্ছে নিয়মিতই, এবং এর জন্য কয়েদীর আত্মীয়কে দেয়া হয়না কোনো টোকেন বা মানি রিসিট।

নাম প্রকাশ না করার শর্তে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী  থেকে আসা এক কয়েদীর আত্মীয় জানান, জমি-জমা নিয়ে বিরোধের কারণে শত্রুপক্ষের দেয়া মিথ্যে মামলায় ২ বছর ধরে আমার ছেলে হাজতবাস করছে। এই ২ বছরে কোনোদিনই টাকা ছাড়া ছেলের সাথে দেখা করতে পারিনি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে দেখা করতে পারলেও জালের এপাশ থেকে ওইপাশে ছেলেকে অন্ধকারে ঠিকমতো দেখতে পারিনা, কথাও ঠিকমতো বলতে পারিনা। তাই অনেক কষ্ট করে টাকা জমিয়ে মাসে অন্তত ১/২ বার হলেও ১৩০০-১৭০০ টাকা খরচ করে জেলা সুপারের  অনুমতি নিয়ে অফিস রুমে ছেলেকে ডেকে এনে দেখা করি।

একই অভিযোগ রূপগঞ্জ থেকে থেকে আসা এক আসামীর স্ত্রীর । তিনি বলেন, যতবারই জেলখানায় আসি স্বামীর সাথে দেখা করতে, ততবারই টাকা নিয়ে আসতে হয়। মেইন গেট দিয়ে ঢোকা থেকে শুরু করে স্বামীর সাথে কোনোমতে দেখা করে বেরিয়ে যাওয়ার সময় পর্যন্ত সবখানে টাকা দিতে হয়। যেদিন স্বামীর সাথে দেখা করতে আসি, সেদিন বাড়ি ফিরে গিয়ে ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে না খেয়ে থাকতে হয় টাকার অভাবে।

এদিকে এসব অর্থ নেয়ার সরকারি কোনো নিয়ম নেই, তার পরও কেনো তারা আসামীর সাথে দেখা করার জন্য অর্থ খরচ করছে জানতে চাইলে অবাক হয়ে এ প্রতিবেদককে জানান, ‘আমরা তো জানি বন্দীদের সাথে কারাগারে দেখা করতে এলেই টাকা দিতে হয় এবং এটাই নিয়ম। কখনো এই নিয়মের বন্ধ হতে দেখিনি’।

অসংখ্য অভিযোগের ভিত্তিতে আবোরো ২১ মার্চ বৃহস্পতিবার সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা কারাগরে উপস্থিত থেকে দেখা যায়, কারাগারের প্রধান ফটকে দাড়িয়ে থাকা কাররক্ষি ( সেন্ট্রি ) যে কোন আসামীর স্বজনকে জিজ্ঞেস করছে ভিআইপিতে দেখা করবেন নাকি ? ভিআইপিতে সাক্ষাতে রাজি হলেই বন্দির স্বজনদের নেয়া হচ্ছে অনুসন্ধান কক্ষ নামক টাকা গ্রহণকারীর কক্ষে । এই কক্ষে টাকা ১৫ শত টাকা জ,মা দেয়ার পর দেয়ার একটি বিশেষ টোকেন হাতে দিয়ে পাঠানো হচ্ছে কারাগারের মূল ফটকে। ৩/৪ জনের দল দেখা করতে গিয়ে আবার দিতে হচ্ছে ২/৩ শত টাকা ।

নারায়ণগঞ্জের ভূক্তভোগি অনেকের দাবী একটি সিন্ডিকেট ও জেলার প্রভাবশালী রাজনৈতিক চক্রের সহায়তায় সুভাষ ঘোষ প্রতি মাসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে নানা ছলছাতুরী করে ও বন্দি আসামী কয়েদীদের জিম্মি করে । এমন লুটপাট যেন সকলকে নিয়েই চালিয়ে যাচ্ছে  সুভাষ সাহা ।

এমন প্রকাশ্যে লুটপাট দূর্ণীতির ব্যাপারে নারায়ণগঞ্জ জেল সুপার সুভাষ কুমার ঘোষের সাথে যোগাযোগ করা হলে. সাংবাদিক পরিচয় জানার পরই কোন কথা না শুনে জেরা কারাগারের আমূল পরিবর্তন, সরবারের সুণামের ফিরিস্তি জেলা প্রশাসনের সিুণামের ফিরিস্তির এক পর্যায়েজাতির জনক বঙ্গবন্ধুর নামও বিক্রি করতে সুভাষ সাহা কুণ্ঠাবোধ করে নাই । ৫ মিনিট ৪১ সেকেন্ডের মুঠোফোনের আলোচনায় কারাগারের সুপার সুভাস ঘোষ অনর্গল নিজের সাফাই গাইতেও ব্যস্ত হয়ে পরেন । প্রতিবেদকের কোন প্রশ্নের উত্তরও দিতে চান নাই ।

 

Previous Post

প্রবীর হত্যায় বিচার চাইলো স্বর্ণ ব্যবসায়ীরা ॥ ঘাতক পিন্টুর ধূর্ততা

Next Post

নারায়ণগঞ্জে থেমে আছে পুলিশী অভিযান ! তেল চোরচক্র সক্রিয়

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
নারায়ণগঞ্জে থেমে আছে পুলিশী অভিযান ! তেল চোরচক্র সক্রিয়

নারায়ণগঞ্জে থেমে আছে পুলিশী অভিযান ! তেল চোরচক্র সক্রিয়

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য