• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

“কি করতে হবে, কি হবে ! কি করবেন ?”

Thursday, 23 December 2021, 8:56 pm
“কি করতে হবে, কি হবে ! কি করবেন ?”
36
SHARES
116
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের রাজনীতিতে এখন একটিই কথা, তা হচ্ছে : জোহা ও চনকা পরিবারের যে রাজনৈতিক দ্বন্ধ তার মানষিক দূরত্ব যোজন যোজন । এই দূরত্ব এতো সহজেই কি কমানো সম্ভব ? এরপরেও রাজনীতিতে শেষ বলে কোন কথা নাই । সেই দিকেই সকলের দৃষ্টি আগামীকাল ২৪ ডিসেম্বর শুক্রবার দেওবোগ রাসেল পার্কে দিকে। সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে নগরীর দেওভোগে শেখ রাসেল পার্কে আওয়ামী লীগের বিজয় সমাবেশের আয়োজন করা হয়েছে। বিজয়ের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই সমাবেশ আহবান করা হয়। তবে বিজয় সমাবেশটি শেষ পর্যন্ত ডা. সেলিনা হায়াৎ আইভীর নির্বাচনী জনসভায় রূপ নেবে। এমনটা জানিয়েছেন আওয়ামীলীগের একাধিক কেন্দ্রীয় নেতা।

ফলে এই সমাবেশকে ঘিরে আওয়ামীলীগের নেতাকর্মী ছাড়াও নগরীরবাসীর মধ্যে নানা আলোচনা ঢালপালা ছড়াচ্ছে। কারণ নির্বাচনের আগে এই সমাবেশে আওয়ামীলীগের কেন্দ্রীয় ডজনখানেক নেতা মঞ্চে উপস্থিত থাকবেন। নির্বাচনের আগে আওয়ামীলীগের এমন একটি সমাবেশ নির্বাচনে প্রভাব ফেলবে, এমনটা যেমন মনে করছেন নগরবাসী তেমনিভাবে এই সমাবেশের মঞ্চে আওয়ামীলীগের দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে হত্যা চেষ্টা মামলার হুকুমের আসামী শামীম ওসমান গংদের কি দেখা যাবে আইভীর পাশে, এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে নগরবাসীর মধ্যে।

নারায়ণগঞ্জ মহানগরীর রাজনৈতিক বোদ্ধাদের মতে, নাসিকের সাবেক মেয়র ডা, সেলিনা হায়াৎ আইভী দেড়যুগ ধরে ওসমান পরিবারকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সভা-সমাবেশে ও বিবৃতিতে বিষদাগার করে আসছেন। এমনকি সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির ছেলে তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যাকারী হিসেবেও ওসমান পরিবারকে দায়ী করে আসছেন। এখানেই শেষ নয়, ২০১৮ সালের ১৬ জানুয়ারি নগরীর বঙ্গবন্ধু সড়কে হকার ইস্যূকে কেন্দ্র করে হকারদের সাথে সাবেক মেয়র আইভীর সমর্থকদের সংঘাত হয়। এই ঘটনায় ২০১৮ সালের ২৩ জানুয়ারি সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা জি এম এ সাত্তার বাদী হয়ে শামীম ওসমানকে হুকুমের আসামী করে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। যদিও তা মামলা হিসেবে নেয়নি পুলিশ। এরপর ২২ মাস ১৮ দিন পর ২০২০ সালের ৪ ডিসেম্বর আদালতে পুনরায় হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়।

মামলার বাদী সিটিকর্পোরেশনের  আইন কর্মকর্তা জি এম এ সাত্তার এজাহারে উল্লেখ করেন, মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে হত্যা চেষ্টা করা হয়েছিল। পরে নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফাহমিদা খাতুনের আদালত অভিযোগটি আমলে নিয়ে সদর মডেল থানাকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন ৷

মামলায় শামীম ওসমানকে হুকুমের আসামী করা হয়। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, যুবলীগ নেতা নিয়াজুল ইসলাম খান, জানে আলম বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, যুবলীগ কর্মী নাসির উদ্দিন, যুবলীগ নেতা চঞ্চল মাহমুদের নাম উল্লেখ এবং অজ্ঞাত প্রায় ৯০০ থেকে ১০০০ জনকে আসামী করা হয়। মামলার আসামীদের সবাই নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের অনুসারী নেতাকর্মী। যদিও তারা চলতি বছরের ১৩ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন নিয়েছেন।

এদিকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতাদের বিরুদ্ধে মামলার ঘটনায় চরম ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি নেতাকর্মীদের মধ্যে।

তাই আইভীকে হত্যা চেষ্টা মামলার এই আসামীদের কি শুক্রবারের সমাবেশ মঞ্চে দেখা যাবে ? আর যদি তাদের মঞ্চে দেখা যায়, তাহলে কি বলবেন আইভী ? যাদের তিনি সন্ত্রাসী বলে মাঠ গরম করেছেন, তাদেরকে নিয়ে কিভাবে তিনি নগরবাসীর কাছে ভোট চাইবেন ? এমন প্রশ্ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও নগরবাসীর।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কয়েকজন নেতা আপাততঃ নাম প্রকাশ না করার অনুরোধে বলেন, ঢাকার সভাতে না যাওয়ার কারণে একরকম চাপের মধ্যে রয়েছেন শামীম ওসমান। কেন্দ্রীয় সিনিয়র বেশ কজন নেতা তার ওই আচরণকে ভালোভাবে নিতে পারেননি। বিষয়টি নিয়ে তারা ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেন। তারা ওইদিন এতটাই ক্ষুব্ধ ছিলেন শামীম ওসমানের প্রতি যে, বক্তব্যে সাংসদকে ঈঙ্গিত করে বলেছেন, “দায়িত্বশীল ব্যক্তিকেও মনে রাখতে হবে- তিনি আওয়ামী লীগে একমাত্র অপরিহার্য নন। আওয়ামী লীগে না থাকলে কেউ সালামও দেবে না। তাই অহংকার ছাড়তে হবে। মতবিরোধ কিংবা প্রতিযোগিতা থাকতেই পারে। তা নিয়ে আলোচনা হবে দলীয় সভায়। জনসভায় সেই আলোচনা আনা যাবে না। তা ছাড়া রাজনীতিতে আবেগের জায়গাও নেই।” এমন ঈঙ্গিরে পর কোন কোন গণমাধ্যমে নৌকার বিরোধীতাকারীদের বিরুদ্ধে কেন্দ্র কঠোর হতে পারে বলেও সংবাদ প্রকাশ পেয়েছে । এমন ঈঙ্গিতের পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের উত্তর মেরুখ্যাত শামীম ওসমানের বলয়ে চলছে নানা চুলচেরা বিশ্লেষণ । কি করতে হবে ? কি হবে ? কি করবেন ?

Previous Post

নারায়ণগঞ্জে মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন

Next Post

সোনারগাঁয়ে ছোট ভাইয়ের শাশুড়িকে গুলি

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 4

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

Next Post
সোনারগাঁয়ে ছোট ভাইয়ের শাশুড়িকে গুলি

সোনারগাঁয়ে ছোট ভাইয়ের শাশুড়িকে গুলি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য