• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘কুত্তা হাড্ডি চায়, কিছু হাড্ডি পাড্ডি পায়’- শামীম ওসমান

আমি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। অনেক টেস্ট দিয়েছে। কিন্তু রোগ চিহ্নিত করতে পারেনি

Saturday, 13 November 2021, 8:46 pm
‘কুত্তা হাড্ডি চায়, কিছু হাড্ডি পাড্ডি পায়’- শামীম ওসমান
30
SHARES
98
VIEWS
Share on FacebookShare on Twitter

“নির্বাচনের আগে কিছু কিছু পত্রিকা মানুষের চরিত্র হনন করেছে পয়সার বিনিময়ে। অনেক নেতা চেয়ারম্যানদের চরিত্র হনন করেছে। কুত্তা হাড্ডি চায় এমন কিছু হাড্ডি পাড্ডি পায়। আমি এসব দেখিও না পড়িও না। দেশের বড় বড় পত্রিকা অনেক কিছু করেও আমার কিছু পায়নি। এখন গাছের পাতায় পাতায় আওয়ামী লীগ। সব স্থানে আওয়ামী লীগ ও সরকারি দল। সব সেক্টর আওয়ামী লীগ হয়ে গেছে।  মাঝে মধ্যে আমার, চন্দন, খোকন সাহাদের মনে হয় আমরা বোধহয় বিএনপি জামায়াত করি।” এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের রাইফেল ক্লাবে সদর, বন্দর ও সোনারগাঁয়ের নির্বাচিত চেয়ারম্যানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এমপি শামীম ওসমান বলেন, ‘সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন অনেক সুষ্ঠ হয়েছে। নির্বাচনের আগে আমি দেশের বাইরে ছিলাম। আমি নির্বাচনে কোনো হস্তক্ষেপও করিনি। আমরা তো হাইব্রিড রাজনীতিবিদ না। তাই আমরা মাটির গন্ধ বুঝতে পারি। যখন দেশে আসলাম তখন জানতে পারলাম যে আমার ও বন্দর এলাকায় নির্বাচনী এলাকাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। তারা চেয়েছিল কোনো লাশ ফেলে বিশৃঙ্খলা করবে। এটা চেয়েছিল তৃতীয় কোনো পক্ষ। সেটা প্রতিহত করা হয়েছে। আমি খুশি যে, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই নির্বাচন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের ছাত্রলীগ অনেক সভ্য। তাদের বিরুদ্ধে কোনো প্রশ্ন কেউ তুলতে পারেন না। কোনো ভুল বোঝাবুঝি হোক যেভাবেই হোক সেখানে আওয়ামী লীগের সভাপতি কামালের (এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগ) সামনে একটি ঘটনা সাজানো হয়। আমি সেখানে গিয়ে র‌্যাবের কর্মকর্তার সঙ্গে কথা বলার পর অফিসাররাও বুঝেছে এটা সাজানো। সেখানে কিছু অনিবন্ধিত পত্রিকার গাড়িও সেখানে দেখেছি । সবকিছু ছিল ফিটফাট। সেখানে ভুল বোঝাবুঝির কারণে ছাত্রলীগ সভাপতির পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে । যেখানে যা জানানোর প্রয়োজন সেখানে আমরা জানাবো।’

তিনি বলেন, আমি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। আমার ১০ নভেম্বর আমার জন্য শারীরিক সমস্যার জন্য মেডিক্যাল টিম বসেছিল। দেশের সেরা ১১ জন ডাক্তারের মেডিক্যাল টিম আমাকে পিজি হাসপাতালে দেখেছে। অনেক টেস্ট দিয়েছে। কিন্তু রোগ চিহ্নিত করতে পারেনি। আল হামদুলিল্লাহ আল্লাহ মানুষের রোগ দেন পাপ মোছনের জন্য। আমাদের নবীজীরও রোগ দিয়েছিল আল্লাহ।

উল্লেখ্য, ১১ নভেম্বর নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের পশ্চিম মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পিটুনীর পর সেখানে এমপি শামীম ওসমানের উপস্থিতিতে নেতাদের কথোপকথন এখন দেশজুড়ে আলোচিত। শুধু নারায়ণগঞ্জ বা বাংলাদেশ না বরং এটা বিশ্বব্যাপী এখন ভাইরাল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রীতিমত ট্রল শুরু হয়।

ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জের ঘটনায় বিকেল সোয়া ৩টায় কেন্দ্রে যান শামীম ওসমান। তাকে অভিযোগ করে ছাত্রলীগ নেতা রিয়াদ বলেন, ‘আমাদের কুত্তার (কুকুর) মতো পিটিয়েছে’। তখন শামীম ওসমান উপস্থিত র‌্যাব কর্মকর্তাদের অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসা করেন। জবাবে সিদ্ধিরগঞ্জের র‌্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার এ কে এম মনিরুল আলম বলেন, ‘ওদেরকে মারি নাই স্যার। ওরা দেখেন এসব জিনিসপত্র নিয়ে (ধারালো অস্ত্র, লাঠিসোটা দেখানো হয়) আসছে। ওখানে ককটেল আছে। তারা এখানেই ছিল। আপনি সবাইকে জিজ্ঞাসা করেন।’

জবাবে শামীম ওসমান বলেন, ‘এখন নারায়ণগঞ্জ আপনি সামাল দেন। দেখি আপনি পারেন কিনা আর আমি পারি কিনা। আপনি ছাত্রলীগের জয়েন্ট সেকেটারিকে চোরের মতো মারবেন ?’

র‌্যাব কর্মকর্তা বলেন, ‘আমি সর্বদা চেষ্টা করব। ব্যাপারটা ওইরকম নয় স্যার। চোরের মতো পিটানো হয় নাই স্যার। তাদের প্রতিহত করা হয়েছে। এগুলো নিয়ে আসায়।’ এ সময় সাংবাদিকেরা শামীম ওসমানের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কিছু না বলেই চলে যান।

Previous Post

স্বর্ণের দাম বাড়লো

Next Post

বিচ্ছেদে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রলীগ নেতার আত্মহত্যা

Related Posts

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

Next Post
বিচ্ছেদে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রলীগ নেতার আত্মহত্যা

বিচ্ছেদে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্রলীগ নেতার আত্মহত্যা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য