• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘কয়েকজন কেউ কাউকে সহ্য করতে পারে না’- সেলিম ওসমান

Thursday, 10 June 2021, 1:47 am
‘কয়েকজন কেউ কাউকে সহ্য করতে পারে না’- সেলিম ওসমান
9
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জে নির্মিত ও নির্মাণাধীন তিনটি সড়ক স্থাপনার নামকরণ ঐতিহ্যবাহী ওসমান পরিবারের তিন সদস্যের নামে করার পর সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির সমালোচনার জবাব এসেছে ব্যবসায়ী সংগঠনের নেতাদের কাছ থেকে।

একই সঙ্গে ওই পরিবারের উত্তরসূরী এমপি সেলিম ওসমানও ওই সমালোচনার জবাব দিয়েছেন।

ব্যবসায়ী সংগঠনের নির্বাচিত নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময়ে তিনি এসব কথা বলেন।

৯ জুন বুধবার রাতে চেম্বার অব কমার্সের ভবনে ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, হোসিয়ারী অ্যাসোসিয়েশন, নিটিং অ্যাসোসিয়েশন এবং বিকেএমইএ’র সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন সেলিম ওসমান।

মদনপুর-মদনগঞ্জ-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কে বন্দর উপজেলায় নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতুটির নামকরণ হয়েছে বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমানের নামে। স্বাধীনতা পদকপ্রাপ্ত (মরণোত্তর) ভাষা সৈনিক এ কে এম সামসুজ্জোহার নামে নামকরণ হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের সাইনবোর্ড-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড থেকে চাষাড়া পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি। আর এ কে এম সামসুজ্জোহা স্ত্রী ভাষা সৈনিক বেগম নাগিনা জোহার নামে নামকরণ হয়েছে খানপুর হয়ে হাজীগঞ্জ গোদনাইল হয়ে ইপিজেড পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি।

৮ জুন আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গনে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের মাসিক কর্মসূচিতে রফিউর রাব্বী বলেন, ‘সরকারের কতিপয় মন্ত্রী এবং আমলারা টাকা খেয়ে এই নারায়ণগঞ্জের রাস্তা ও বিভিন্ন স্থাপনা বিভিন্ন জনের নামে তারা নামকরণ করছে। আমরা এ মন্ত্রী আমলাদের প্রশ্ন করতে চাই, যে দয়া করে আপনারা আমাদের জানান যাদের নামে নামকরণ করলেন তাদের এ নারায়ণগঞ্জে বা দেশে অবদানটা কি ? লাশ ফেলা খুন-খারাবি এগুলো যোগ্যতার মধ্যে পরে কিনা এ বিষয়টুকু জানান ? কারণ নারায়ণগঞ্জের মানুষ হিসেবে এ বিষয়টি জানার অধিকার আমাদের আছে। সরকার এ নামকরণ নিয়ে দেশে যে ঘটনা ঘটিয়ে চলেছে বিশ্বে এমন নির্লজ্জ ঘটনা আর খুঁজে পাওয়া যাবে না।’

রফিউর রাব্বির এমন মন্তব্যের একদিন পরেই ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে উঠে আসে উল্লেখিত ওই বক্তব্যের প্রতিবাদে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা সামসুজ্জোহা নাগিনা ও নাসিম ওসমানের নামে নামকরণ নিয়ে কথা বলায় রফিউর রাব্বীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়েছেন। তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন। কারণ দেশ ও নারায়ণগঞ্জের ভাবমূর্তি ক্ষুন্ন করা হচ্ছে।

পরে ব্রিফিংয়ে সেলিম ওসমান বলেন, কিছু কচুক্রি আজকে সরকারকে মন্ত্রীকে সচিবকে বলা হচ্ছে ঘুষের মাধ্যমে নাকি তারা নামকরণ করেছে। দেশকে অপমান করা হচ্ছে জাতিকে অপমান করা হচ্ছে।

তিনি বলেন, নারায়ণগঞ্জে কয়েকজন কেউ কাউকে সহ্য করতে পারে না। করোনার মধ্যে আমরা পাঁচটি সংগঠন একসাথে বসেছি। সকলেই তিনঘণ্টা ধরে আমার কথা শুনেছেন। আমরা বিশ্বাস করি যে কোনো মুহূর্তে যে কোনো বছরে আমরা আবার ঘুরে দাঁড়াবো। আমাদের স্বপ্ন দেখতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে। আমাদের প্রজন্ম দেশ স্বাধীন করেছে। একেকটা সমস্যার কারণে কাজ করা যাচ্ছে না। আমরা শান্তিরচর পেয়েছিলাম। কিন্তু যাতায়াতের কারণে সেটা আটকে রয়েছে। আজকে নারায়ণগঞ্জের যে যাতায়াত সুবিধা পেল লিংক রোড আদমজী রো ব্রীজ ব্যবসা আমাদের অনেকদূর চলে যাবে। যখন যাতায়াত ব্যবস্থা ভাল হবে তখন ব্যবসা অনেকদূর এগিয়ে যাবে। নারায়ণগঞ্জবাসী অনেক কিছু করেছি। কার নামে হচ্ছে এটা আমরা জানেন। আমার বাবা মা ভাইয়ের নামে হচ্ছে। নারায়ণগঞ্জের মানুষ বুঝতে পারছে কেন তাদের নামে হচ্ছে।

৮ জুন বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কুমুদীনীতে হাসপাতাল নির্মাণ নিয়ে সেখানকার শ্রমিকদের উচ্ছেদ প্রসঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শ্রমিকদের পক্ষে আন্দোলন করা শ্রমিক নেতা মাহাবুবুর রহমান ইসমাইলের সঙ্গে সেলিম ওসমানের বাদানুবাদ ঘটে।

৯ জুন ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে ব্রিফিংয়ে সেলিম ওসমান বলেন, আজকে সামান্য এক শ্রমিকনেতা কাপনের কাপড় পড়ে নারায়ণগঞ্জের এক কোটি মানুষের চিকিৎসা ব্যবস্থায় হস্তক্ষেপ করছে। আমি আশা করবো নারায়ণগঞ্জের মানুষ সকলেই এই হসপিটালে চিকিৎসা করাতে হবে। তাদের চিকিৎসার কোনো সমস্যা হবে না। সকল পেশার মানুষকে এক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। দুই একজন মানুষ যেন ঝামেলা করতে না পারে। আমাদের মধ্যে সবাই মুক্তিযোদ্ধা ছিল না। রাজাকার আলবদর ছিল। কেন একজন কমিশনার তাদের আশ্বস্ত করলেন তোমরা জায়গা ছেড়ে যাবে না। তোমাদেরকে টাকা দেয়া হবে। তিনি কে ? তিনি নারায়ণগঞ্জের মালিক ? কোম্পানী তাদের শ্রমিকের সাথে কথা বলে আইনগতভাবে বিদায় করে দিয়েছে । সর্বশ্রেষ্ঠ হসপিটাল হবে নারায়ণঞ্জে। আমি সকলের সহযোগিতা চাই। কেউ আমাদের ক্ষতিগ্রস্ত করতে পারবে না।

সেলিম ওসমান বলেন, আমি সৌভাগ্যবান আমি নারায়ণগঞ্জের সংসদ সদস্য। সৌভাগ্যবান এই কারণে আমি কিছু বিদ্যালয় সৃষ্টি করতে পেরেছি। আমার লক্ষাধিক নাতি নাতনি রয়েছে। আমার একটি স্কুলে বাচ্চাদের বলেছিলাম আমার ছেলে নেই। আমাকে কেউ দাদু বলে ডাকবে না। আজকে লক্ষাধিক নাতি নাতনি। তারা আমাকে দাদু বলে ডাকে। তারা আমার বিপদে আপদে জন্মদিনে বলে দাদু তুমি কেমন আছ। আবার এমনও কেউ বলে আমি খাব কি? শ্রমিকের ছেলে মেয়েরা অনলাইনে পড়ালেখা করতে পারছে না। নারায়ণগঞ্জ কলেজে অনলাইনে পড়ালেখার ব্যবস্থা করতে পেরেছি। আমাদের ঘুরে দাঁড়াতে হবে।

এ ব্যবসায়ী নেতা আরো বলেন, টেক্সটাইল বিভাগের নির্বাচিত চারটি সংগঠন ইয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশন, ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, হোসিয়ারী অ্যাসোসিয়েশন, নিটিং অ্যাসোসিয়েশন এবং বিকেএমইএ পাঁচটি সংগঠন টেক্সটাইল নিয়ে আলোচনা করেছি। নারায়ণগঞ্জের মানুষ জানে একসময় পাট এবং টেক্সটাইল এই দুই মিলে ছিল প্রাচ্যের ডান্ডি। আমাদের দাবিয়ে দেয়ার জন্য পৃথিবীর অষ্টম আশ্বর্চ আদমজীকে ধ্বংস করে দেয়া হয়েছে। এখানে বিদেশীদের আনাগোনা ছিল। পাট এবং বস্ত্রের জন্য বিখ্যাত ছিল। কিন্তু আমাদের মনে হয় একটা অন্যায় ভাষা আন্দোলনের জন্য স্বাধীনতার জন্য যে কোনো আন্দোলনের জন্য ডাক দিলে মালিক শ্রমিক বেড়িয়ে পড়তাম। যে কোনো আন্দোলনে নারায়ণগঞ্জের মানুষ সক্রিয় ভূমিকা পালন করেছে।

কিন্তু ইতিহাস থেকে আমাদেরকে মুছে দেয়ার চেষ্টা করেছে। একটি দল তাদের ক্ষমতাকে স্থায়ী করার জন্য ইন্ডাস্ট্রিগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমরা আজ এখানে বসেছি আমরা যেন আমাদের ঐতিহ্য ফিরিয়ে আনতে পারি। আজকে আমরা ব্যবসা করতে পারি না। আমাদের ট্রাকস্ট্যান্ড নেই। আমরা লোড আনলোড করতে পারি না। আমাদের উপর যত্রতত্র ভ্যাট ট্যাক্সের চাপ দেয়া হয়েছে। আমাদের অনেকভাবে চাপ প্রয়োগ করা হয়েছে। বিসিকে ইন্ডাস্ট্রি জোন থাকলেও রাস্তাঘাটের উন্নয়ন নেই। আমাদের শিল্প পুলিশের ঘর নেই। প্রায় সময় থানায় ব্যবসায়ীদের গাড়ির ব্যবস্থা করে দিতে হয়। দীর্ঘদিন ধরে আমরা সহযোগিতা করে আসছি। করোনার সময় গত বছরে প্রণোদনা দিয়েছেন। কিন্তু আমরা কোনো প্রণোদনা পাই নাই। তারপরেও কোথাও শ্রমিক অসন্তোষ হয়নি আমরা স্ট্রং ছিলাম। শ্রমিকরা যেন কোনো অবস্থায় বিব্রতবোধ না করেন পরিবারের কাছে। কারণ কোনো শ্রমিক যদি না বাঁচে তাহলে ইন্ডাস্টি থাকবে না। আমরা আপ্রাণ চেষ্টা করেছি রমজান মাসে তাদের বেতন বোনাস দিয়েছি। আমরাও খেঁটে খাওয়া মানুষ। আমরাও শ্রমিক। আমরা চাই টেক্সটাইল বাঁচিয়ে রাখতে। নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি খারাপ ছিল। আমরা সেই জায়গা থেকে উঠে এসেছি। এখন আমাদের চিকিৎসার সমস্যা হবে না।

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিএকেএমইর সহ সভাপতি এম এ হাতেম, মোর্শেদ সারোয়ার সোহেল, ইয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক শাহাদাত হেসেন ভূইয়া সাজনু ও এহসানুল হক নিপু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Previous Post

বন্দরে দুই বান্ধবীকে প্রেমিকদের ধর্ষণ

Next Post

ফতুল্লার 'চায়না বিডিএল’র ভয়ংকর তথ্য ! অর্থ পাচার

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
ফতুল্লার ‘চায়না বিডিএল’র ভয়ংকর তথ্য ! অর্থ পাচার

ফতুল্লার 'চায়না বিডিএল’র ভয়ংকর তথ্য ! অর্থ পাচার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য