• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

গুলি করে অধ্যক্ষ কে হত্যার হুমকি ছাত্রলীগ নেতার

Thursday, 26 August 2021, 12:06 am
গুলি করে অধ্যক্ষ কে হত্যার হুমকি ছাত্রলীগ নেতার
24
SHARES
77
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ এলাকার একটি কলেজের অধ্যক্ষকে মারতে তেড়ে যাওয়াসহ গুলি করে হত্যা করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে।

ঘটনাটি ঘটিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক দ্বীন ইসলাম।

বুধবার (২৫ আগস্ট) বিকেল তিনটার দিকে সিদ্ধিরগঞ্জ হিরাঝিলে অবস্থিত গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষের রুমে ওই ঘটনাটি ঘটে।

এই ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন কলেজ অধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন। তিনি এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।

কলেজ অধ্যক্ষ মোসাদ্দেক হোসেন অভিযোগ করে বলেন, দ্বাদশ শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থী তানভীন গত দেড় বছর অনলাইন ক্লাস করাসহ কোনো প্রকার এ্যাসাইনমেন্ট জমা দেয়নি। এই ঘটনা তার অভিভাবক (পিতা) তাজুল ইসলামকে জানালে তিনি দুইবার অঙ্গিকারনামা দেন। এরপরও সে অনলাইন ক্লাস থেকে বিরত থাকেন। তারপরও এই শিক্ষার্থীকে এইচএসসির ফরম ফিলাপের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু গেল দেড় মাসেরও কিছু বেশি সময় ধরে সে অনলাইন ক্লাসতো করেই নাই উল্টো ইউটিউব দেখে দেখে অ্যাসাইনমেন্ট কপি পেস্ট করে জমা দেয়। এ কারণে তাকে এইএচএসসির ফরম ফিলাপের সুযোগ দেওয়া হবে না জানিয়ে বুধবার দুপুর দুইটার দিকে তার পিতা তাজুল ইসলামকে ফোন করে জানান অধ্যক্ষ নিজেই।

অধ্যক্ষ বলেন, তাজুল ইসলামের সাথে কথা বলার কিছুক্ষণ পর দ্বীন ইসলাম নামে একজন লোক নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে তার মুঠোফোনে কল করেন এবং তার সাথে কথা বলতে চান বলে জানান। পরে অধ্যক্ষ তাকে জানান, আমি একটি মিটিংয়ে যাওয়ার জন্য বের হচ্ছি। কথা বলতে চাইলে দ্রুত আসতে হবে। এরপরই এক যুবক তার রুমে ঢুকেন। তখন সেখানে আরও কয়েক শিক্ষক উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘দ্বীন ইসলাম এসে জানতে চান তানভীনকে কেন ফরম ফিলাপ করতে দেওয়া হবে না।’ এর উত্তরে অধ্যক্ষ্য তাকে বলেন, ‘এই বিষয়টি নিয়ে তার অভিভাবকের সঙ্গে কথা হয়েছে।’ ছাত্রলীগ নেতা অধ্যক্ষকে ফোর্স করে কারণ জানতে চাইলে অধ্যক্ষ বলেন, ‘আমি তার অভিভাবকের সঙ্গে যা বলার বলেছি।’

এরপরও দ্বীন ইসলাম একরকম উত্তেজিত হয়ে তাকে ঘটনাটি বলার জন্য ফোর্স করতে থাকেন। তখন অধ্যক্ষ জানান, আপনি কে, আপনাকে কেন কৈফিয়ত দিতে হবে। তখন দ্বীন ইসলাম উত্তেজিত হয়ে নিজেকে ছাত্রলীগ নেতা দাবি করেন এবং অধ্যক্ষের দিকে মারমুখি ভঙ্গিতে মারতে তেড়ে যান এবং অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। তখন অধ্যক্ষ তাকে হাত নেড়ে তার রুম থেকে বেরিয়ে যেতে বলেন। এসময় তিনি আবারও তেড়ে আসতে চাইলে উপস্থিত শিক্ষকেরা তাকে নিবৃত করার চেষ্টা করলে তিনি অধ্যক্ষকে কলেজের বাইরে এলে গুলি করে মেরে ফেলার হুমকি দেন।

এদিকে ছাত্রলীগ নেতা দ্বীন ইসলাম বলেন, আজকে এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপের শেষ তারিখ। তানভীন খুবই মেধাবী ছেলে। কিন্তু তাকে ফরম ফিলাপ করতে দেওয়া হচ্ছে না। আর তার বাবা শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি আসবেন রাতে। তাই বিষয়টি আমাকে দেখার জন্য বললে আমি তানভীনের পক্ষ নিয়ে কলেজে যাই। কিন্তু মোসাদ্দেক আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং অন্যান্য শিক্ষককদের নিয়ে আমাকে আটকে মারধর করতে চেয়েছিলেন। আমি কোনো রকমে তার রুম থেকে বেরিয়ে আসি। এরপরও অধ্যক্ষ অন্য শিক্ষকদের সাথে নিয়ে সিঁড়ির উপরে আমাকে আটকে মারধরের চেষ্টা করেন। পরে আমি এসআই রিপনকে ফোন করলে তারা সরে গেলে আমি কলেজ থেকে দ্রুত বের হয়ে আসি।

অন্যদিকে যে শিক্ষার্থীকে কেন্দ্র করে এত কিছু সেই শিক্ষার্থীর পিতা তাজুল ইসলাম বলেন, দ্বীন ইসলাম নামের কাউকে আমি চিনি না। তাকে ফোন করে পাঠানোর প্রশ্নই উঠে না।

তিনি আরও বলেন, আমার ছেলে মেধাবী ছাত্র ছিল। কিন্তু সঙ্গদোষে সে অমনোযোগী হয়ে যায়। আমি দুইবার তার হয়ে অঙ্গিকারনামাও দিয়েছিলাম। এরপরও সে লাস্ট পনেরদিন ক্লাস করেনি। বুধবার কলেজ থেকে অধ্যক্ষ স্যার আমাকে ফোন করে বিষয়টি জানালে আমি নিজেও লজ্জিত হই এবং তাকে জানিয়েছিলাম, স্যার আপনাকে অনুরোধ করার মুখ আমার আর নেই। এখন যেটা ভালো মনে করেন আপনি করতে পারেন আমার বলার আর কিছু নেই।

Previous Post

নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মী আটক, পুলিশের অস্বীকার

Next Post

‘ফ্রি ফায়ার ও পাবজি’ বন্ধ

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
‘ফ্রি ফায়ার ও পাবজি’ বন্ধ

‘ফ্রি ফায়ার ও পাবজি’ বন্ধ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য