• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

জনগণ ভালোবেসেই নৌকায় ভোট দেয় : আনোয়ার হোসেন

Wednesday, 15 September 2021, 9:32 pm
জনগণ ভালোবেসেই নৌকায় ভোট দেয় : আনোয়ার হোসেন
11
SHARES
34
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিদের্শে জেলা পরিষদের মাধ্যমে জেলার প্রতিটি স্থানে উন্নয়ন করেছি, করে যাচ্ছি। ২০১৬ সালে আমি সিটি করপোরেশনের মেয়র হিসেবে প্রতিদ্বন্দিতার স্বপ্ন দেখেছিলাম। দলও আমার পেছনে ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু জাতির জনকের কন্যা শেখ হাসিনা মনে করেছিল আমার চেয়ে ভাল যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছিলেন এবং আমাদের ডেকে বলেছিলেন আমরা যাকে নৌকা দিয়েছি তার পেছনে ঐক্যবদ্ধ হও তোমাদের ব্যাপারটা আমরা পরে দেখবো।

আমি আশ্বস্ত হয়ে সেদিন চলে আসলাম। চলে আসার পর আমি যখন অসুস্থ হয়ে ল্যাবএইডে চিকিৎসাধীন তখন তার মনে হল আনোয়ারকে এমন একটা জায়গায় দেয়া উচিত যে জায়গাটা সবচেয়ে যোগ্য যেখানে সবচেয়ে সিনিয়র রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্টিত করার চেষ্টা করলেন। তিনি টেলিফোনযোগে আমাকে বললেন আনোয়ার আমি তোমাকে সুন্দর মেসেজ দিতে চাই। আমি রাগে গোস্বায় বললাম আপা আর কী মেসেজ দিবেন আমি তো মৃত্যুশয্যায় শায়িত।

বুধবার ১৫ সেপ্টেম্বর বন্দর প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক হোসেন কমল খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিশেষ অতিথি ছিলেন, বন্দর থানা অফিসার ইনচার্জ দীপক সাহা, কাউন্সিলর সাগর, কাউন্সিলর হান্নান সরকার, কাউন্সিলর সুলতান আহম্মেদ প্রমুখ।

তিনি বলেন, গুন্ডা সন্ত্রাস ও মস্তানের ভয় দেখিয়ে নয় ভালোবেসে নৌকায় ভোট দেয় বাংলার জনগণ। আমার কোন সন্ত্রাসী বাহিনী নেই আর রাজনীতি ভন্ডামী জিনিস নয়। জনপ্রতিনিধি হতে হলে মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। হুমকি ধমকি ভয় দেখিয়ে কোন কিছু আদায় করা সম্ভব হয় না।

প্রধানমন্ত্রী আমাদের নেত্রী আমাকে আরো বললেন, আমি নারায়ণগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব তোমার ওপর অর্পণ করতে চাই। আমি বললাম আমি অসুস্থ আমি সেই দায়িত্ব পালন করতে পারবো কীনা তিনি বললেন তা আমার ওপর ছেড়ে দাও তুমি শুধু সুস্থ হয়ে ওঠো এবং মনোনয়ন পত্র জমা দাও আমি তোমার নির্বাচনের সমস্ত দায়িত্ব নিলাম। আমি অসুস্থ অবস্থায় মনোনয়ন জমা দিয়ে আমি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হলাম।

নির্বাচিত হওয়ার পরেই আমি জননেত্রীর সাথে দেখা করলাম তিনি বললেন আনোয়ার জনপ্রতিনিধি হয়েছ মানুসের কল্যানে কাজ করো। রাজনীতি মানুষের কল্যানের জন্য মানুষকে যদি ভালবাসতে পারো তাহলে মহান রাব্বুল আলামিন খুশি হবে। আমি সেদিন একই কথা দুইজনের কাছে শুনলাম বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনা। পাঁচটি বছর আমি নারায়ণগঞ্জের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ালাম উন্নয়নমূলক কাজ আমি করে যাচ্ছি। আমি বিশ্বাস করি রাজনীতি মানুষের কল্যানের জন্য। মানুষের কল্যান করলে আওয়ামী লীগের ভোট ব্যাংকও বাড়বে। দম্ভ অহংকার ও সন্ত্রাসী করলে আওয়ামী লীগের ভোট বারবে না। আমি সন্ত্রাস করিনা ঝুট ব্যবসা টেন্ডারবাজিও করি না। আমার কোন অনুসারীও তা করে না। সে কারণেই মানুষ আমাকে ভালবাসে ক্লিন ইমোজের নেতা হিসেবে আমাকে পরিচয় করিয়ে দেয়।

আনোয়ার হোসেন আরও বলেন, আসলে আমি একজন রাজনীতিবিদ। পঞ্চাশ বছর রাজনীতির জীবন। বঙ্গবন্ধুর সান্নিধ্যে আসতে পেরেছিলাম। বঙ্গবন্ধু আমাকে বলেছিলেন ছাত্রজীবনে ভাল ছাত্র হও, লেখাপড়া করো মানুষের কল্যাণ করো। মানুষকে ভালবাসলে মহান রাব্বুল আলামিনকে খুশি করা যায়। মহান রাব্বুল আলামিন যদি খুশি হন তাহলে মৃত্যুর পরের জীবনে ভাল থাকা যায়। রাজনীতি মানুষের কল্যানের জন্যই, এটাই আমি বঙ্গবন্ধুর কাছে শিখেছিলাম। ছাত্রজীবনে হঠাৎ এক সময় রাতের অন্ধকারে বঙ্গবন্ধুকে হারিয়ে ফেললাম।

আমরা ভাবতে পারিনি বঙ্গবন্ধুর মত একজন নেতাকে আমরা হারিয়ে ফেলব। আন্তর্জাতিক চক্রান্তের কারনে সেদিন স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বাঙালিকে বাংলাদেশের স্বাধীনতাকে ব্যার্থ প্রমান করার জন্য এই হত্যাকান্ড সংগঠিত হয়। আমরা সেদিন হতভম্ব হয়ে গিয়েছিলাম। ছাত্র মানুষ আমরা কী থেকে কী করবো বুঝতে পারছিলাম না। শপথ নিলাম বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করবো। সেদিন বিবেকের তাড়নায় মাঠে নামলাম, মিছিল করলাম গুটিকয়েক ছাত্র নেতাদের নিয়ে।

উনিশ মাস জেল খাটার পর ছাত্রলীগের দায়িত্ব পেলাম সারা নারায়ণগঞ্জে ছাত্রলীগকে সংগঠিত করতে শুরু করলাম। এমন এক অবস্থার মাঝেই আমরা জাতির পিতার আদর্শের উজ্জীবিত হলাম। ভাবতে শুরু করলাম এমন একজন নেতার অধীনে বাংলাদেশে অসাম্প্রদায়িক বাংলাদেশের যে স্বপ্ন জাতির জনক দেখেছিলেন সে স্বপ্ন বাস্তবায়িত হোক। আল্লাহর রহমতে আমাদের নেত্রী শেখ হাসিনা বাংলার রাজনীতিতে আসলেন আওয়ামী লীগের সভানেত্রী হলেন।

তিনি এসে বললেন আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি যা হারিয়েছি তা আর পাবো না। আমার বাপ ভাই হারিয়েছি আমি বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে সম্পন্ন করতে চাই। আমরাও তার পেছনে ঐক্যবদ্ধ হলাম আন্দোলন সংগ্রাম করলাম। তার মাধ্যমে তত্বাবধায়ক সরকারের অধীনে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হল যার মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হল।

তিনি বলেন, সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি চেষ্টা করলেন বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ তার স্বপ্ন তিনি বাসতবায়ন করবেন। তৎকালীন জিয়াউর রহমানের সরকার ইনডেমনিটি আইন প্রতিষ্ঠার মাধ্যমে জারি করলেন বঙ্গবন্ধুর হত্যার বিচার করা যাবে না। জাতির জনকের কন্যা আইনের মাধ্যমে সংসদে সেই আইন বিলুপ্ত করে শেখ মুজিব হত্যার বিচার করার রুদ্ধ অবস্থা থেকে পরিত্রানের আইন পাস করলেন। ইতিমধ্যে তিনি যারা বঙ্গবন্ধুর স্বঘোষিত হত্যাকারি তাদের বিচারের কারগরায় দাড় করালেন। আজ কেউ কেউ ফাঁসি আদেশ কার্যকর হয়েছে এবং কেউ বিদেশে পলায়ন করে আছে।

আনোয়ার আরও বলেন, জাতির জনকের কন্যার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তিনি বললেন বঙ্গবন্ধু হত্যার জন্য যা যা করা দরকার তা তা করবো এবং তিনি তাই করলেন। তিনি বাংলাদেশে জাতির জনকের হত্যার পর যারা রাষ্ট্রীয় ভাবে পুনর্বাসিত করল তাদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাড় করালেন। ২০০১ এ আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে যাওয়ার পরে তাদের আবারও গ্রাস করা শুরু করল আমরা আবারও আন্দোলন সংগ্রাম করলাম। আমরা আন্দোলন সংগ্রাম শুরু করলাম তার মাধ্যমে আবারও শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠিত হল তিনি তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার চেষ্টা করছেন।

অনুষ্ঠানে কাউন্সিলর হান্নান সরকার বলেন, জেলা পরিষদ কি আমরা আগে জানতে পারি নাই। আনোয়ার হোসেন চেয়ারে বসা পর এটা কত ক্ষমতা তিনি বুঝিয়ে দিয়েছেন। বন্দরে সিটি এলাকাও তিনি উন্নয়নে অবদান রেখেছেন। আমরা পুনরায় আনোয়ার হোসেনকে চেয়ারম্যান চেয়ারে দেখতে চাই।

অনুষ্ঠানে কাউন্সিলর সুলতান আহম্মেদ বলেন, দলমত নিবিশেষের নেতা হলে আনোয়ার হোসেন। তার মত নেতাই জেলা পরিষদের গুরুত্বপূর্ণ লোক প্রয়োজন। সোনাকান্দা সহ বন্দরে ৮টি বড় বড় উন্নয়ন করেছে যাহা প্রশংসিত। আনোয়ার হোসেন বেশি বেশি বন্দরে উন্নয়ন করেছেন ।

Previous Post

রূপগঞ্জে সাবেক মেয়র বাদশার বাড়িসহ ৪০ টি স্থাপনা উচ্ছেদ

Next Post

ভয়ংকর সেই পরাজিত চক্র ফের নীলনক্সায়, জবাব ব্যালটেই

Related Posts

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

Next Post
ভয়ংকর সেই পরাজিত চক্র ফের নীলনক্সায়, জবাব ব্যালটেই

ভয়ংকর সেই পরাজিত চক্র ফের নীলনক্সায়, জবাব ব্যালটেই

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য