• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘ডন’ জিকে শামীমের সাথে হাই – বাদলের ছবি ভাইরাল ! সর্বত্র তোলপাড়

Saturday, 21 September 2019, 5:31 pm
‘ডন’ জিকে শামীমের সাথে হাই – বাদলের ছবি ভাইরাল ! সর্বত্র তোলপাড়
94
SHARES
302
VIEWS
Share on FacebookShare on Twitter
সকল গণমাধ্যমে একযোগে প্রকাশিত হয়েছে নারায়ণগঞ্জের অজোপাড়াগায়ের এক স্কুল মাষ্টারের পুত্র জিকে শামীম আন্ডারওয়াল্ডের ডন হিসেবে আটক হয়েছে র‌্যাবের হাতে। অথচ এই র‌্যাবের মহাপরিচালকসহ অনেক রাজনৈতিক দলের নেতা ছাড়াও খোদ প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলে নানা ভাবে প্রচার চালিয়ে গণপূর্ত বিভাগের সকল ঠিকাদারীর নিয়ন্ত্রক ছিলো এই শামীম । যাকে ঘিরে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে চলছে একযোগে তোলপাড়। 
নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

নানা কেলেংকারীর পর  র‌্যাবের হাতে ধরা খাওয়া আন্ডার ওয়ার্ল্ডের ‘ডন’ জিকে শামীমকে চিনেন না জানেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। শুক্রবার দুপুরে জিকে শামীম ঢাকার নিকেতন থেকে আটকের পর গণমাধ্যমকে এমনই বলেছিলেন আব্দুল হাই।

অন্যদিকে এই জিকে শামীমকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে প্রস্তাব করেছিলেন দলটির সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল। তবে, এ বিষয়টিও অস্বীকার করেছেন আব্দুল হাই ।

এমন অস্বীকারের মাত্র কয়েক ঘন্টার মধ্যে কুখ্যাত জিকে শামীমের সাথে জেরা আওয়ামীলীগের সবাপতি ও সাধারণ সম্পাদকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর তোলপাড় সুষ্টি হয় সর্বত্র ।
শুক্রবার ২০ সেপ্টেম্বর দুপুরের পর বিভিন্ন টেলিভিশন চ্যানেলেরে স্কলে  প্রচার হতে থাকে কুখ্যাত এই ঠিকাদারদের ডন জিকে শামীম  নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি। নথিতে তার নাম না থাকলেও শূন্য পদ থাকায় প্রস্তাব দিয়েছিলেন জেলার সভাপতি আবদুল হাই ও সেক্রেটারী আবু হাসনাত শহীদ বাদল।কিন্তু ২০ সেপ্টেম্বর জিকে শামীম গ্রেপ্তারের পর হাই দাবী করেন তিনি তাকে চিনেন না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে হাই ও বাদলের পাশেই দেখা গেছে শামীমকে।

গত বছর অসুস্থ ছিলেন বাদল। ভর্তি ছিলেন হাসপাতালে। তখন হাই ও জিকে শামীম মিলে দেখতে যান বাদলকে। ওই ছবিতেই দেখা গেছে সে চিত্র।

খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সন্মানদী ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত মো. আফসার উদ্দিন মাস্টারের ছেলে শামীম। আফসার উদ্দিন মাস্টার ছিলেন হরিহরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিন ছেলের মধ্যে জি কে শামীম মেজো। বড় ছেলে গোলাম হাবিব নাসিম ঢাকায় জাতীয় পার্টির রাজনীতি করেন। সন্মানদী ইউনিয়নের বাসিন্দারা জানান, প্রাইমারি স্কুল ও হাই স্কুল পাস করার পর তাঁদের গ্রামে দেখা যায়নি। ঢাকার বাসাবো আর সবুজবাগ এলাকায় বড় হয়েছেন। গত জাতীয় নির্বাচনের সময় আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে নির্বাচনের জন্য প্রচারণাও চালিয়েছিলেন শামীম।

শামীমের ব্যবসায়িক কার্যালয় জি কে বিল্ডার্সে অভিযান চালিয়ে ১ কোটি ৮০ লক্ষ টাকা, ১৬৫ কোটি ৮০ লাখ টাকার এফডিআর, সর্টগান, মাদক, বিদেশি অর্থ জব্ধ করা হয়। জি কে শামীমের অস্ত্রের লাইসেন্স থাকলেও অবৈধ ব্যবহারের অভিযোগ ছিল বলে জানিয়েছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ,  ২০১৬ সালের ৯ অক্টোবর আবদুল হাইকে সভাপতি, সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সহ সভাপতি এবং আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে সাধারণ সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট জেলা আওয়ামীলীগের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্র। ওই কমিটি গঠনের পর ১৩ মাস পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ৭৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। তবে এই পূর্ণাঙ্গ কমিটিতে সব মিলিয়ে ৮টি পদ খালি ছিল।

২০১৮ সালের ২৯ জুলাই জেলা আওয়ামীলীগের ৮টি পদ পূরণের লক্ষ্যে সভায় সদস্য হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান দিপুর নাম সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। সেই সভার প্রকাশিত সংবাদে দেখা গেছে, ‘সে সময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের পক্ষে কাদির এবং জিকে শামীম ও শরফুদ্দিন সহ আরও দুই জনের নাম প্রস্তাব করা হয়। সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষ থেকে সহ সভাপতি হিসেবে জসিমউদ্দিন এবং জিয়াউল হক কাজলের নাম প্রস্তাব করা হয়।’

ওই খবরের সংবাদ মতে, এদের জেলা আওয়ামী লীগের শীর্ষ দুইজন নেতার পক্ষে প্রস্তাবিত জিকে শামীমের ব্যাপারে জেলা আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়াসহ অনেকেই চরম আপত্তি জানিয়েছিলেন। শামসুল ইসলাম ভূইয়া দাবী করেছিলেন জিকে শামীম বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তার কাছে প্রমাণ রয়েছে সে বিএনপি নেতা মির্জা আব্বাসের পিএস ছিল। এ নিয়ে সভাপতির সাথে শামসুল ইসলাম ভূইয়া সহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাদের সাথে চরম বাকবিতন্ডার ঘটনা ঘটেছিল। ফলে কোনো ফলপ্রসূ আলোচনা ছাড়াই সিদ্ধান্তবিহীন মিটিংয়ের সমাপ্তি করা হয়েছিল।

Previous Post

টক অব দ্যা কান্ট্রি গডফাদারের গডফাদার কে এই শামীম ?

Next Post

হত্যার হুমকিতে কাজল ও সালাউদ্দিনের বিরুদ্ধে জিডি !

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
হত্যার হুমকিতে কাজল ও সালাউদ্দিনের বিরুদ্ধে জিডি !

হত্যার হুমকিতে কাজল ও সালাউদ্দিনের বিরুদ্ধে জিডি !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য