• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ডিবি পুলিশের ঘুষ ফেরৎ ! পুরানো রূপে ফরিদ-সফিউল

Tuesday, 8 December 2020, 2:43 am
ডিবি পুলিশের ঘুষ ফেরৎ ! পুরানো রূপে ফরিদ-সফিউল
32
SHARES
103
VIEWS
Share on FacebookShare on Twitter

যুগের পর যুগ যাবৎ মেট্রো সিনেমা হল সংলগ্ন জেলা ডিবি পুলিশের এই কার্যালয়কে  “আন  – ছাড় – খা” বলেই ডাকা হতো !  পরবর্তীতে ডিবি কার্যালয় পুলিশ সুপারের দপ্তরের তৃতীয় তলায় স্থানান্তরিত করার পর এবার নগরবাসীর কাছে “ডাকাতের” দপ্তর হিসেবে পরিচিত লাভ করলেও ২০১৯ সালের ২৮ ডিসেম্বরের পর কোন সমালোচনার মুখে পরে নাই নারায়ণগঞ্জ ডিবি পুলিশ ।  কিন্তু এবার  :

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (এসআই) ফরিদ ও সফিউদ্দিনসহ কয়েকজন লোক এসে গাড়িতে তুলেন তেল ব্যবসায়ীকে। দোকানে গাঁজার পোটলা পাওয়া গেছে বলে ৫০ হাজার টাকা দাবী করেন। কোন উপায় না পেয়ে তাৎক্ষনিক অটোরিকশা বিক্রি করে ২০ হাজার টাকা তুলে দেন ওই দুই পুলিশ সদস্যের হাতে। টাকা পাওয়ার পর ব্যবসায়ীকে রেখে চলে যান। এরপর আবার এসে গাড়িতে তেল লাগবে দাবী করে নিয়ে যান আরও ২ হাজার টাকা।

এমন সংবাদ প্রকাশের পর ১৭ হাজার টাকা ফেরত দিয়ে পুলিশ ক্ষমা চেয়েছেন বলে চাউর হয়েছে সিদ্ধিরগঞ্জে ।

গত ৫ ডিসেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের অ্যাপলোর সামনে ঘটে যাওয়া ঘটনায় ভুক্তভোগী তেল ব্যবসায়ী নজরুল ইসলামের বরাদ দিয়ে ৬ ডিসেম্বর অনলাইন গণমাধ্যমে বেশ ফলাও করে প্রচার হয়।

সোমবার ৭ ডিসেম্বর স্থানীয় পত্রিকা গুলোতেও প্রকাশ পায় প্রতিবেদনটি । আর সোমবার দুপুরে টাকা ফেরত দিয়ে ক্ষমা চেয়েছেন বলে চাউর হয়েছে ।

এ ঘটনায় বেশ সমালোচনার জন্ম দিয়েছে। দুই পুলিশ সদস্যের জন্য বদনাম হচ্ছে পুরো নারায়ণগঞ্জ জেলা পুলিশের।

যদিও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযুক্ত (এসআই) ফরিদ টাকা নেওয়ার ব্যাপারটি অস্বীকার করে জানান, ‘একটি চোরাই মটোর সাইকেল নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তেল ব্যবসায়ীকে গাড়িতে তোলা হয়েছিল। কোন মাদক উদ্ধার কিংবা টাকা নেওয়া হয়নি।’

দীর্ঘদিন দিন যাবৎ নারায়ণগঞ্জ শহরের মেট্রো সিনেমা হল সংলগ্ন জেলা ডিবি পুলিশের এই শাখাটিকে সকলেই ডাকতেন “আন – ছাড় – খা !” 

মেট্টো সিনেমা হল এলাকা থেকে ডিবি কার্যালয় পুলিশ সুপারের দপ্তরের তৃতীয় তলায় স্থানান্তরিত হলেও ডিবি বিগত সময়ে ডিবি পুলিশের সসস্যদের “ডাকাত” হিসেবেই টিপ্পনী কেটে অবিহিত করা হতো ।

পরবর্তীতে গেলো বছর ২৮ ডিসেম্বার নারায়ণগঞ্জ জেলা পুলিশের দায়িত্ব নেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। তিনি এসে প্রথমেই পুশির বদনাম গুছাতে পদক্ষেপ নেন। পুলিশ সদস্যরা বিতর্কিত কিছু করলেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুসিয়ারী দেন। তার দায়িত্ব পালন কালের দীর্ঘ প্রায় ১ বছরে ২-৪টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুলিশ সদস্যদের জড়িয়ে তেমন কোন সমালোচনাই দেখা যায়নি।

কিন্তু জেলা গোয়েন্দা পুলিশের (এসআই) ফরিদ ও সফিউদ্দিনের এমন কান্ড বেশ সমালোচনার জন্ম দিয়েছে পুলিশকে ঘিরে, এই দুই পুলিশ কর্মকর্তার কাণ্ডে বদনাম হচ্ছে পুরো জেলা পুলিশের।

‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের নেতা ও এ্যাড. মাহাবুবুর রহমান ইসমাইল গণমাধ্যম কে বলেন, ‘পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন কিছু নয়। জনগণের ট্যাক্সের টাকায় বেতন পাওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিজেই বেআইনী কাজে জড়িয়ে পরে, তাহলে সাধারণ মানুষের সেই আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা থাকে না। তাই আমি বলবো, এখনই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, ‘ব্যাপারটি আমার চোখে পড়েছে। পত্রিকা গুলোও দেখেছি। দুই এসআইয়ের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রমানিত হলে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে।’

Previous Post

কাঞ্চন পৌর কার্যালয়ে হামলা : আহত ৭, গ্রেফতার ১

Next Post

‘নূর হোসেনের সেই অপরাধ সাম্রাজ্য চলছেই !’

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
‘নূর হোসেনের সেই অপরাধ সাম্রাজ্য চলছেই !’

‘নূর হোসেনের সেই অপরাধ সাম্রাজ্য চলছেই !’

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য