• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ত্যাগের মহিমায় আজ খুশির ঈদ

নারায়ণগঞ্জে ৪১০০ মসজিদে সাড়ে ৮ হাজার ঈদ জামাত

Saturday, 1 August 2020, 12:51 am
ত্যাগের মহিমায় আজ খুশির ঈদ
9
SHARES
30
VIEWS
Share on FacebookShare on Twitter

শেষ মুহূর্তে রাজধানী ছেড়েছে অনেক মানুষ। যদিও প্রিয়জনের সঙ্গে ঈদ করতে এবার রাজধানী ছেড়েছে অন্যান্য বারের তুলনায় কম মানুষ। রেল, ঘরমুখী মানুষের চেনা সেই জনস্রোত নেই। শেষ সময়ে বাস, ব্যক্তিগত গাড়ি, পিকআপ, ট্রাকে করে ঢাকা ছাড়তে দেখা গেছে অনেককে। এবার ঈদগাহে জামাত হচ্ছে না। কোরবানির হাটে শেষ দিনে ভিড় ছিল। সেই তুলনায় পশু কম। মহামারির এই কালে কাগজে-কলমে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হচ্ছে।

এমনি ভিন্ন আবহে আজ শনিবার ১০ জিলহজ উদ্‌যাপিত হতে যাচ্ছে ঈদুল আজহা। আমাদের দেশে এই ঈদ কোরবানির ঈদ নামেই পরিচিত। করোনা মহামারির মধ্যে গত ঈদে (ঈদুল ফিতর) চিরচেনা উৎসব চোখে পড়েনি। তবে এবারের চিত্র গত বারের তুলনায় ভিন্ন। শেষ মুহূর্তে রাজধানীর পশুর হাট, শপিংমল, বাজারে ভিড় লক্ষ্য করা গেছে।

ঈদুল আজহা আসে আত্মত্যাগের মহিমা নিয়ে। আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক নর-নারীর জন্য এই ঈদে পশু কোরবানি করা ওয়াজিব। আমাদের দেশে গরু ও ছাগলই কোরবানি করা হয় বেশি। অল্প কিছু মহিষ, ভেড়া, উট-দুম্বাও কোরবানি করা হয়। ধর্মীয় বিধান অনুসারে ঈদের দুই দিন পর অর্থাৎ ১১ ও ১২ জিলহজ তারিখেও কোরবানি করা যায়।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করেছেন।

মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তাঁর উদ্দেশে পশু কোরবানির ভেতর দিয়ে নিজেদের ভেতরের পশুত্ব ও লোভ-লালসা, হিংসা-বিদ্বেষকে কোরবানি করাই এই ঈদের মূল তাৎপর্য। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য হজরত ইব্রাহিম (আ.) তাঁর প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। তবে আল্লাহপাকের কুদরতে ইসমাইল (আ.)-এর পরিবর্তে দুম্বা কোরবানি হয়ে যায়। ঈদের দিন সকালে ঈদগাহে দুই রাকাত ওয়াজিব নামাজের খুতবায় খতিবরা এই ঘটনার বয়ান দেন এবং কোরবানির তাৎপর্য তুলে ধরেন। তবে এবার আগেই সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। মসজিদগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। গত ঈদুল ফিতরেও ঈদগাহে নামাজের ব্যবস্থা করা হয়নি।

কোরবানির ঈদের আগে আগে পশু কেনা, তার পরিচর্যা করার মধ্য দিয়ে যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়, শহরের দৃশ্যপটে এবার তা খুব একটা দেখা যাচ্ছে না। ক্রেতারা হাট থেকে গরু কিনে গলায় জরির মালা, শিংয়ে রাংতা জড়িয়ে দড়ি ধরে টানতে টানতে বাসায় নিয়ে যাওয়ার সেই দৃশ্য এবার কমই চোখে পড়েনি। যাঁরা কোরবানি দিচ্ছেন, তাঁরাও হাটে হাটে বেশি ঘোরাফেরা না করে চটজলদি পশু কিনে বাসায় ফিরছেন। বরাবর যেমন অনেকে কোরবানির কয়েক দিন আগে পশু কিনে তাদের একটু পরিচর্যা করার চেষ্টা করেন, এবার তা থেকে বিরত থাকছেন। অনলাইন হাট থেকেও অনেকে পশু কিনেছেন।

গত ৩১ মে থেকে লকডাউন উঠে যাওয়ার পর স্বাস্থ্যবিধি মেনে বাস-ট্রেন-লঞ্চসহ সব যানবাহন চালু হয়েছে। তবে নিরাপদ থাকতে অনেকে ঈদে বাড়ি যাওয়া থেকে বিরত থেকেছেন। ফলে বরাবর বাস টার্মিনাল, রেলস্টেশন ও সদরঘাটে ঈদের সপ্তাহখানেক আগে থেকে ব্যাগ-বোঁচকা নিয়ে যে বিপুল জনস্রোত দেখা যায়, শেষ দিন (আজ) ছাড়া সেই দৃশ্য এবার ছিল না। এসব মিলিয়েই এক অন্য রকম কোরবানির ঈদ এসেছে এবার।

নারায়ণগঞ্জে ৪১০০ মসজিদে সাড়ে ৮ হাজার ঈদ জামাত

করোনা ভাইরাসের কারণে ঈদুল ফিতরের পর এবার ঈদুল আজহাতেও নারায়ণগঞ্জে কোন ময়দানে বা ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবেনা। তবে প্রতিটি মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ঈদের একাধিক জামাতের ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। সর্বশেষ জরিপ অনুযায়ী জেলায় মোট ৪১শ মসজিদ রয়েছে। প্রতিটি মসজিদের একাধিক জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী জেলায় এবার ঈদুল আজহায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে প্রায় সাড়ে ৮ হাজার।

নারায়ণগঞ্জের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে মাসদাইরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৭ টায়। এখানে দ্বিতীয় জামাত ৮ টায় ও তৃতীয় জামাত ৯ টায় অনুষ্ঠিত হবে। এতে জায়নামাজ ব্যতিত অন্য কিছু নিয়ে আসতে নিষেধ করা হয়েছে মুসল্লিদের।

ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জের উপ পরিচালক জাকির হোসাইন জানান, উন্মুক্ত স্থানে নামাজ হবেনা, বাসা থেকে সবাই ওজু করে আসবে, বাচ্চারা বয়স্করা আসবেনা, কার্পেট বিছানো যাবেনা, জায়নামাজ নিয়ে আসবে সকলেই এমনটাই আমরা দিক নির্দেশনা দিয়েছি। এবার ঈদে জেলায় মোট ৪১শ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সাড়ে ৮ হাজারের মত। আশা করছি সবাই দিক নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি অনুসরণ করেই ঈদের নামাজ আদায় করবেন।

Previous Post

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Next Post

শোকাবহ আগস্ট

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ
Lead 1

আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ

Next Post
শোকাবহ আগস্ট

শোকাবহ আগস্ট

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য