• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ধর্ষণ থেকে বাঁচতে মসজিদে আশ্রয়, রক্ষা পেল না বান্ধবী

Monday, 15 April 2019, 9:12 pm
ধর্ষণ থেকে বাঁচতে মসজিদে আশ্রয়, রক্ষা পেল না বান্ধবী
7
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

এনএনইউ ডেক্স :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বৈশাখী মেলা থেকে ফেরার পথে এক কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে। এ সময় আরেক কিশোরী ধর্ষকদের হাত কামড়ে পালিয়ে এসে মসজিদে গিয়ে আশ্রয় নেয়।

এ ঘটনার সঙ্গে জড়িত তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রূপসী প্রধান বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, দুই বান্ধবী রূপসী নিউ মডেল স্কুলে বৈশাখী মেলায় বেড়াতে যায়। সন্ধ্যা ৭টার দিকে তারা মেলা থেকে বের হয়ে বরপার দিকে যাচ্ছিল। এ সময় রূপসী প্রধান বাড়ির সামনে তাদের পথরোধ করে ছয় যুবক। দুই কিশোরীকে ছয় যুবক মিলে পাশের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ধর্ষকদের হাত কামড়ে পালিয়ে যায় একজন। দৌড়ে গিয়ে পাশের একটি মসজিদে আশ্রয় নেয় সে। কিন্তু ওই সময় পালাতে পারেনি আরেক বান্ধবী। তাকে নির্জন স্থানে পালাক্রমে ধর্ষণ করে ছয় যুবক। মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে রেখে চলে যায় ধর্ষকরা।

ওসি মাহমুদুল হাসান বলেন, ধর্ষণের শিকার মেয়েটি রাতেই এ ঘটনা পুলিশকে জানায়। গতকাল রাত থেকে সোমবার (আজ) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আনিসুর রহমান, আকাশ মিয়া ও ইসমাইলকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় নির্যাতনের শিকার কিশোরী বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করে। এখন পর্যন্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

এদিকে আড়াইহাজার উপজেলায় ১৪ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত লিটনকে গ্রেফতার করেছে পুলিশ। ১১ এপ্রিল উপজেলার প্রভাকরদী এলাকায় এ ঘটনা ঘটে। রোববার রাতে আড়াইহাজার থানায় মামলা করে স্কুলছাত্রীর পরিবার। সোমবার অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফায়জুর রহমান বলেন, ১১ এপ্রিল আড়াইহাজার উপজেলার প্রভাকরদী গ্রামের তোতা মিয়ার ছেলে লিটন ১৪ বছরের ওই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সেখান থেকে তুলে নিয়ে বাড়ির পাশের একটি গরুর খামারে ছাত্রীকে ধর্ষণ করে লিটন। এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে লিটন পালিয়ে যায়। পরে বিষয়টি এলাকায় জানাজানি হয়।

এসআই ফায়জুর রহমান আরও বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা ঘটনাকে ধামাচাপা দিতে উঠে পড়ে লাগে। একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় তারা। এ অবস্থায় থানায় মামলা করে স্কুলছাত্রীর পরিবার। মামলার পর অভিযান চালিয়ে ধর্ষক লিটনকে গ্রেফতার করে পুলিশ। ( সূত্র : জাগো নিউজ)

Previous Post

শেষ পর্যন্ত ধর্ষক লিটনের সাথে ধর্ষিতার বিয়ে আর হলো না

Next Post

সিদ্ধিরগঞ্জে দলবেধে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
সিদ্ধিরগঞ্জে দলবেধে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে দলবেধে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য