• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জের সাংবাদিকরা সবচেয়ে বেশী হুমকিতে আছেন : জেলা প্রশাসক

Wednesday, 31 July 2019, 3:40 pm
নারায়ণগঞ্জের সাংবাদিকরা সবচেয়ে বেশী হুমকিতে আছেন : জেলা প্রশাসক
9
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter

এনএনইউ ডেক্স :

নারায়ণগঞ্জের নব নিযুক্ত  জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জের সাংবাদিকরা সবচেয়ে বেশি থ্রেটে (হুমকি) আছেন। সাংবাদিকরা হুমকি নিতে পছন্দও করেন। নারায়ণগঞ্জে অনেক সমস্যা রয়েছে। এগুলো নিয়ে বিশেষ কাজ করা দরকার। নারায়ণগঞ্জের পরিবেশ উন্নয়ন, শিক্ষা বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই । সাংবাদিকদের কাছ থেকে নারায়ণগঞ্জের নানা দিক সম্পর্কে অবহিত হওয়ার পর এমন মন্তব্য করেন জেলা প্রশাসক ।

বুধবার ৩১ জুলাই সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় প্রেসক্লাবের সাংবাদিকরা নারায়ণগঞ্জে গণমাধ্যমের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, কে যে সাংবাদিক আর কে সাংবাদিক নয় তা বোঝা মুশকিল। এগুলোর একটা সুরাহা হওয়া অতীব প্রয়োজন। নারায়ণগঞ্জের রাজনীতিতে যে কতগুলো বিষয় রয়েছে আমার চেষ্টা থাকবে সেগুলো যতখানি উদারতা দেখিয়ে সবাইকে কতখানি কাছে টানা যায় সেটির উপর। তিনি সাংবাদিকদের নারায়ণগঞ্জ প্রেসক্লাবে একটি মুক্তিযোদ্ধা কর্ণার স্থাপনের আহবান জানান। এছাড়া ১৫ আগস্ট, বাল্যবিবাহ, ঈদুল আজহায় কোরবানীর বর্জ্য ব্যবস্থাপনা মোকাবিলায় সকলের সম্পৃক্ততা আশা করেন বলে জানান।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড.মাহবুবুর রহমান মাসুম বলেন, জেলা প্রশাসক একজন জেলা ম্যাজিস্ট্রেটও বটে। স্থানীয় দৈনিক প্রকাশের কর্তৃপক্ষ। জাতীয় সংসদে তথ্যমন্ত্রী অবহিত করেছেন নারায়ণগঞ্জ জেলা থেকে ১৯ টি দৈনিক ও ৭টি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়। কিন্তু বাস্তবে জেলা থেকে ৩১টি পত্রিকা বের হচ্ছে। ঢাকা থেকে ভাড়ায় কিংবা অন্য জেলায় নিবন্ধন নিয়ে নারায়ণগঞ্জে একটি ব্যুরো অফিসের মাধ্যমে এসব পত্রিকা চালানো হচ্ছে। একটা অরাজকতার পরিবেশ তৈরি করা হয়েছে। এসব অচিরেই বন্ধ করে দেয়া উচিৎ। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি জেলা প্রশাসকের কাছে আহবান জানান।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমন রেজা বলেন, ‘প্রশাসনের সাথে সাংবাদিকদের যাতে দেয়াল তৈরি না হয়। মূলধারার সাংবাদিকদের যাতে গুরুত্ব দেয়া হয়। নারায়ণগঞ্জের উন্নয়নের সবাই যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি সে ব্যাপারে জেলা প্রশাসকের সহযোগিতা আশা করেন বলে জানান তিনি।’

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ বলেন, ‘আমরা সঠিক পেতে জেলা প্রশাসনের সহযোগিতা চাই। যাতে আমাদের লেখনিতে কোন তথ্য বিভ্রান্তি তৈরি না হয়। জেলা প্রশাসকের কাছে জেলায় কতজন সংবাদকর্মী কাজ করছেন তার তালিকা প্রকাশ করারও দাবি জানান তিনি। তিনি বলেন, সাংবাদিক পরিচয়ে ভূঁইভোড় ব্যক্তিদের অত্যাচারে আমরা সমাজের নানা জায়গায় হেয় প্রতিপন্ন হচ্ছি। এসবের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানাই।’

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সভাপতি আবদুস সালাম বলেন, ‘নারায়ণগঞ্জে কিছু ভূঁইফোড় সংগঠন গড়ে উঠেছে। ধর্ষণ মামলার আসামি একটি এনজিও’র নামে নিবন্ধন নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি সে পাবলিসিটির আশায় পুুরস্কার বিতরণ করেছে। নানা জনকে পদক দিয়েছে। আপনি জেলাতে নতুন হিসেবে যোগদান করার পর থেকেই ওরকম কিছু ব্যক্তি আপনার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় নানা অপকর্ম করতে মরিয়া হয়ে উঠেছে। এব্যাপারে সচেতনতা দরকার। জেলা সমাজসেবা কার্যালয়ের কার্যক্রমও তদারকি করার আহবানা জানান তিনি। এছাড়া তিনি জেলা প্রশাসকের উদ্দেশ্যে বলেন, নগরীর ২টি সরকারি স্কুলের বেহাল দশা। এছাড়া নগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর টয়লেটগুলো অপরিষ্কার-অপরিচ্ছন্ন থাকার দরুণ শিক্ষার্থীরা স্কুলে অনুপুস্থিত থাকে এব্যাপারে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।’

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ বলেন, ‘জেলার বিভিন্ন উপজেলায় লাগাতারভাবে মাদ্রাসা গড়ে উঠেছে। এসব মাদ্রাসার অনুমোদন নেয়া হয়েছে কিনা আর সেখানে কি শিক্ষা দেয়া হয় সে বিষয়ে জেলা প্রশাসনের মনিটরিং করার প্রয়োজনীয়তা রয়েছে।’

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, ‘নগরীর সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে জেলা প্রশাসন যাতে দল-মতের উর্ধ্বে উঠে এসে সিদ্ধান্ত নেয়। নির্দিষ্ট কোন পক্ষ যাতে অবলম্বন না করা হয় সেব্যাপারে দৃষ্টি রাখার আহবান জানান তিনি।’

মত বিনিময় সভার শেষ পর্বে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক জসিম উদ্দিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাংবাদিকরা।

Previous Post

ফতুল্লায় ডাইংয়ের পানিতে ঝলসে যাওয়া নূরুলের অবস্থা আশংকাজনক

Next Post

নারায়ণগঞ্জের এএসপি ডেঙ্গুতে আক্রান্ত, থানায় আতঙ্ক

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
নারায়ণগঞ্জের এএসপি ডেঙ্গুতে আক্রান্ত, থানায় আতঙ্ক

নারায়ণগঞ্জের এএসপি ডেঙ্গুতে আক্রান্ত, থানায় আতঙ্ক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য