• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জে জঙ্গিবাদের বিপক্ষে মানববন্ধন

Thursday, 26 November 2020, 4:31 pm
নারায়ণগঞ্জে জঙ্গিবাদের বিপক্ষে মানববন্ধন
10
SHARES
32
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের স্থান হবে না, এই প্রতিপাদ্য নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সংঘ।

বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকালে নারায়ণগঞ্জে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

২১ আগস্টের গ্রেনেড হামলা ও ২৬ নভেম্বরের মুম্বাই হামলার কথা উল্লেখ করে বক্তারা এর পেছনে পাকিস্তানের ভূমিকার কথা তুলে ধরেন। পরে জঙ্গিবাদ বিরোধী র‍্যালি বের করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে অংশ নেয়া বক্তারা বলেন, বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদ কখনোই মেনে নেয়া হবে না। ধর্মের নামে জঙ্গিবাদ প্রতিরোধের আহ্বান জানিয়ে তারা বলেন, জঙ্গিবাদের কোনো ধর্ম থাকতে পারে না।

মুম্বাই হামলার পেছনে লস্কর-ই-তৈয়বা বা জামাত-উত-দাওয়া-র মতো সন্ত্রাসী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হাফিজের জড়িত থাকার সমস্ত প্রমাণ থাকা স্বত্বেও মাত্র ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। গত সপ্তাহেই পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালত ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রকারীকে এই সাজা দেয়। গোটা দুনিয়ার কাছেই হাফিজের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের সবরকম তথ্য প্রমাণ থাকলেও এই রায়ের মাধ্যমে হাফিজকে রক্ষায় ও জঙ্গিবাদের পক্ষে নিজেদের অবস্থান খোলসা করে দিয়েছে পাকিস্তান।

অবশ্য মুম্বাইয়ে দেশ-বিদেশের বহু মানুষ হত্যার পরও যে হাফিজের কড়া শাস্তি হবেনা সেটা আগেই বোঝা গিয়েছিল। বিষয়টি এ বছরের ৯ জুন আরো পরিষ্কার হয়। মুহাম্মদ হাফিজ সৈয়দের সঙ্গী হাফিজ আবদুল রহমান মাক্কি, মালিক জাফর ইকবাল, ওয়াইয়া আজিজ আর আবদুল সালামদের শাস্তি ঘোষণার সময়ই তা উঠে আসে সাধারণ জনগণের কাছে। মুম্বাই হামলায় জড়িত ইকবাল আর আজিজের মাত্র ৫ বছর কারাদণ্ড হয়। আর মাক্কি ও সালামকে এক বছরের জন্য জেলে পাঠায় পাক-আদালত। হাফিজ ও তার দলবলকে ঘরোয়া রাজনীতির বাধ্যবাধকতায় মানি লন্ডারিং বা অর্থ পাচার ও সন্ত্রাসীদের অর্থায়নের অভিযোগে শাস্তি দিচ্ছে পাক-সরকার।

এমন ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা মানব সভ্যতার পক্ষে বিপজ্জনক। আর পাকিস্তান সরাসরি মদত দিয়েছে এই হামলায়। মুম্বাই বিস্ফোরণের তদন্তে পাকিস্তানি গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-এর সঙ্গে লস্করের যোগাযোগের নতুন নতুন প্রমাণ উঠে এসেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই গ্রেপ্তার করে ভারতে জঙ্গি হামলার ষড়যন্ত্রে অংশ নেওয়া ডেভিড কোলেম্যান হ্যাডলিকে। লস্কর আর আইএসআইয়ের সঙ্গে যোগসূত্রের ভূমিকায় ছিল হ্যাডলি। সে নিজেই বলেছে, মার্কিন, জিউস ও ভারতীয় নাগরিকদের খতম করার জন্য আইএসআই ও লস্কর যৌথভাবে ষড়যন্ত্রে সামিল ছিল। অর্থায়ন থেকে শুরু করে সব বিষয়েই আইএসআই জড়িত ছিল মুম্বাই হামলায়।

আইএসআই অফিসার মেজর ইকবাল হ্যাডলিকে হামলার বিষয়ে যাবতীয় গোয়েন্দা তথ্য প্রদান করতেন। আক্রমণের লক্ষ্য নির্বাচন থেকে কৌশল সবই হয়েছিল মেজর ইকবালের নির্দেশনায়। বর্ষীয়ান লস্কর জঙ্গি মাজিদ মীর ছিলেন ২৬/১১ হামলার সমন্বয়কারীর ভূমিকায়। করাচীর হাই-টেক সেনা কমান্ড অফিস থেকে মীরের ফোনালাপও ধরা পড়েছে। স্পষ্ট শোনা গিয়েছে, সেখানে মীর চবদ হাউজে এক বন্দী নারীর মাথায় গুলি করার নির্দেশ দিচ্ছেন।

পাকিস্তান মুম্বাই হামলার ষড়যন্ত্রকারীদের রক্ষা করে চলেছে। এর পিছনে রয়েছে নিজেদের স্বার্থ। ভারত ও আফগানিস্তানে জঙ্গি কার্যকলাপ জারি রাখার পাশাপাশি মুম্বাই ষড়যন্ত্রে তাঁদের প্রত্যক্ষ ভূমিকা যাতে ফাঁস না হয় সেদিকেও লক্ষ্য রয়েছে ইসলামাবাদের।

Previous Post

মেয়র এমপি প্যা. মেয়রের নাকের ডগায় অবৈধ স্ট্যান্ডে বিশাল চাঁদাবাজি

Next Post

বিতর্কের অবসান : এমপি খোকাকে ক্ষমা করলেন আনোয়ার হোসেন

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন
Lead 5

লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

Next Post
বিতর্কের অবসান : এমপি খোকাকে ক্ষমা করলেন আনোয়ার হোসেন

বিতর্কের অবসান : এমপি খোকাকে ক্ষমা করলেন আনোয়ার হোসেন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য