• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জে তিতাসের পুকুরচুরি ! ৭ দিনে ৫০ হাজার বিচ্ছিন্ন

Monday, 24 May 2021, 1:57 am
নারায়ণগঞ্জে তিতাসের পুকুরচুরি ! ৭ দিনে ৫০ হাজার বিচ্ছিন্ন
27
SHARES
88
VIEWS
Share on FacebookShare on Twitter

সারাদেশে যেভাবে বা যে প্রক্রিয়ায় অবৈধ গ্যাস সংযোগ নেওয়া হয়েছে তাতে যে কোনো মুহূর্তে বড় ধরনের অগ্নিকান্ডের আশঙ্কা রয়েছে।

নারায়ণগঞ্জের তল্লার অগ্নিকান্ডের মতো আরও ঘটনা ঘটতে পারে। পাইপলাইনে গ্যাসের প্রেসার বা চাপ বাড়লেই এ ধরনের আগুনের ঘটনা ঘটবে। হবে প্রাণহানিও। ফলে সার্বিক বিবেচনায় নিরাপত্তার কারণে অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা এবং গ্যাস বিতরণ কোম্পানি তিতাস অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সক্রিয় অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে।

ইতোমধ্যে সংযোগ উচ্ছেদের অভিযানও পরিচালনা করা হয়েছে। প্রায় ৭০ হাজার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সব সংযোগের মধ্যে শিল্পকারখানা, বাণিজ্যিক লাইনও রয়েছে।

তিতাস গ্যাস সূত্রে জানা যায়, চলতি মাসের ১৫ তারিখ থেকে গত শনিবার পর্যন্ত নারায়ণগঞ্জের সোনারগাঁও, রূপগঞ্জ,  কাঞ্চন এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৭০ হাজার আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে এবার বাড়ি বাড়ি গিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেনি। তিতাস গ্যাস তাদের নেটওয়ার্ক দেখে অবৈধ সংযোগের মূল পয়েন্ট থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বিআর স্পিনিং মিলের পাশ থেকে ৮ ইঞ্চি ব্যাসের ১৪০ পিএসজিআই ভাল্ব আউটলেট থেকে অবৈধভাবে নেওয়া ১০ কিলোমিটার লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। ওই এলাকায় সাত হাজার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর মধ্যে ১০০টি ছোট শিল্প, ৫টি রেস্টুরেন্টও রয়েছে।

রূপগঞ্জ এলাকায় ২২ মে রূপগঞ্জের কায়েতপাড়া এলাকার ৮ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সেখানে প্রায় তিন হাজার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ২০ মে রূপগঞ্জের কাঞ্চন এলাকায় ৫০ পিএসআইজি চাপের ৬ ইঞ্চি ব্যাসের এক হাজার বৈধ গ্যাস গ্রাহক এবং ৪০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুটি শিল্প সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া ৫০টি অবৈধ বাণিজ্যিক সংযোগ দুটি উপজেলায় নেওয়া ১৬টি গ্রামে ৫০ কিলোমিটার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ১৪০ পিএসআইজির ৮ ইঞ্চি ব্যাসের একটি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে এ পাইপলাইন থেকে ১৫ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ ছিল।

এ বিষয়ে বিদ্যুৎ জ্ব্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। অবৈধ গ্যাস ব্যবহারকারীদের কারণে বৈধ ব্যবহারকারীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া খুবই ব্যয়বহুল আমদানি করা লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) এসব অবৈধ ব্যবহারকারীরা ব্যবহার করছে।

এদিকে বছরের পর বছর ধরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। তবে সেটা তেমন কার্যকর হয়নি। একদিকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে অন্যদিকে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে দেওয়া হচ্ছে। তবে এবার অবৈধ গ্যাস সংযোগ নিয়ে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান তৈরি করেছে তিতাস। যেসব এলাকায় গ্যাস সংযোগের অধিকাংশ অবৈধ হিসাবে চিহ্নিত হবে সেসব এলাকার পুরো গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

বিষয়টি নিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মো. নুরুল্লাহ সাংবাদিকদের বলেন, দেশে গ্যাস সংকট রয়েছে। গ্যাস সংকটের কারণে সরকার বিদেশ থেকে এলএনজি আমদানি করছে। আমদানি করা গ্যাসে সরকার ভর্তুকি দিচ্ছে। অথচ সেই গ্যাসের বিরাট অংশ অবৈধ ব্যবহারকারীরা ব্যবহার করছে। এ ছাড়া নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, অবৈধভাবে নিম্নমানের পাইপ, নানা উপকরণ দিয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ নেওয়া হয়েছে। নেটওয়ার্ক লাইনে গ্যাসের চাপ বাড়লেই বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটতে থাকবে। ফলে রাষ্ট্রের অর্থ সাশ্রয়, বৈধ শিল্প গ্রাহকদের সন্তোষজন সরবরাহ এবং সর্বোপরি অগ্নিকান্ডের দুর্ঘটনা থেকে নিরাপত্তা নিশ্চিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কোনো বিকল্প নেই।

যেসব এলাকার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে সেখানে প্রায় ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস ব্যবহার হতো। তিতাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যদি এলএনজি আমদানির বিষয়টি ধরে হিসাব করা হয় তবে দেখা যায় বিচ্ছিন্ন করা অবৈধ সংযোগগুলোই প্রতিদিন ২০ কোটি টাকার গ্যাস ব্যবহার হতো। সে হিসাবে মাসিক ৬০০ কোটি টাকার গ্যাস ব্যবহার হয়।

প্রসঙ্গত, গত কয়েক বছরে প্রায় অর্ধশতাধিক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তিতাস গ্যাসের লিকেজ, আগুন এবং বিস্ফোরণ থেকে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ঘটনা নারায়ণগঞ্জের তল্লা। একই এলাকায় এক বছরের মধ্যে দুটি দুর্ঘটনায় সেখানে প্রায় অর্ধশতাধিক মানুষ মারা যায়।

জ্বালানি বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান গগণমাধ্যম কে বলেন, অবৈধ গ্যাস সংযোগ গ্রহণকারীদের আর কোনো ছাড় দেওয়া হবে না। তিতাস গ্যাস কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে যতদ্রুত সম্ভব অবৈধ গ্যাস সংযোগ শূন্যের কোঠায় আনতে। তিনি বলেন, এলাকা ধরে ধরে যেসব এলাকায় অবৈধ সংযোগ বেশি সেসব এলাকার মূল পয়েন্ট থেকে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যদি কোনো বৈধ সংযোগ থাকেও পরে পরীক্ষা করে সংযোগ দিয়ে দেওয়া হবে।

Previous Post

শামীম ওসমানের আসনে পতিতাপল্লীর দালালের তথ্যে বিতর্কে ইউএনও !

Next Post

মাত্র ২ মাসেই মাদক ও অস্ত্রসহ আটক সেই দারোগার জামিন

Related Posts

নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন
Lead 4

নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড
Lead 1

ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি
Lead 1

১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই
Lead 1

কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !
Lead 4

চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি !

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে
Lead 5

ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

Next Post
মাত্র ২ মাসেই মাদক ও অস্ত্রসহ আটক সেই দারোগার  জামিন

মাত্র ২ মাসেই মাদক ও অস্ত্রসহ আটক সেই দারোগার জামিন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • নারী কেলেঙ্কারিতে ক্লোজ সেকেন্ড অফিসার মিলন 03 Mar, 2026
  • ফের মঞ্চে লাঞ্চিত, বাইরে শক্তি প্রদর্শন—নির্লজ্জ হাতেমের কান্ড 03 Mar, 2026
  • ১৩ বছরেও বিচার নেই : ত্বকী হত্যায় নীরব রাষ্ট্র, ৩ দিনের কর্মসূচি 03 Mar, 2026
  • কারচুপির অভিযোগে নারায়ণগঞ্জ-২ ও ৩ আসন নিয়ে আইনি লড়াই 03 Mar, 2026
  • চেইন চুরির অভিযোগ, তিন নারীকে গাছে বেঁধে চুল কেটে শাস্তি ! 03 Mar, 2026
  • ফতুল্লার নরসিংপুরে সানির মাদক কাউন্টার : আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে 02 Mar, 2026
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য