• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জে বড় হচ্ছে শহর, ফসলি জমি কমছে

Sunday, 31 October 2021, 11:35 am
নারায়ণগঞ্জে বড় হচ্ছে শহর, ফসলি জমি কমছে
1
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

শিল্প-বাণিজ্য ক্ষেত্রে বরাবরই এগিয়ে ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ। শিল্পায়নের প্রসারে যে নগরায়ণ হচ্ছে তাতে কলেবর বাড়ছে শহরের। কমছে ফসলি জমি, বাড়ছে জেলায় উৎপাদিত খাদ্যশস্যের ঘাটতি। অপরিকল্পিত শিল্পায়নে প্রতি বছরই কোপ পড়ছে কৃষি জমিতে। এতে স্বাভাবিকভাবেই কমছে খাদ্য উৎপাদন।

কৃষিজমি কমে যাওয়ায় বাড়ছে না আবাদ। নির্দিষ্ট গণ্ডির মধ্যে উৎপাদন ওঠা-নামা করছে। গত এক দশকে প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জে ধানের আবাদ হয়েছে ১ লাখ ১২ হাজার ৩৯৮ হেক্টর জমিতে। তবে সরকারের কৃষিবান্ধব নীতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বীজ-সারের সহজলভ্যতা ও উন্নত জাতের বীজ উদ্ভাবনের কারণে উৎপাদন স্থিতিশীল রয়েছে বলে দাবি কৃষি বিভাগের।

নারায়ণগঞ্জ কৃষি বিভাগ জানায়, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে ধানি জমি ও খাল-জলাশয় ভরাট করে গড়ে উঠছে বাড়িঘর। নগরায়ণ ও শিল্পায়নের ফলে বাড়ছে শিল্প-কারখানাসহ নানা স্থাপনা। এতে প্রতি বছর ১ শতাংশ কৃষিজমি চলে যাচ্ছে অকৃষি খাতে।

বন্দর উপজেলা এলাকার কৃষক আমির উদ্দিন জাগো নিউজকে বলেন, ২০ বছর আগেও গোলা ভরে ধান তুলতাম। বাড়ির সামনে দাঁড়ালে শুধু ফসলি জমি চোখে পড়তো। এখন বাড়ির সামনে দাঁড়ালে খালি বিল্ডিং চোখে পড়ে। ধানও আগের মতো হয় না। ক্ষেতও নেই। কী চাষ করবো আর কী ধান তুলবো।

আড়াইহাজার এলাকার কৃষক খালেক বলেন, আগে আমাদের অনেক ফসলি জমি ছিল। প্রত্যেক মৌসুমে প্রায় ৪০০ মণ ধান তুলতাম। এখন ৫০ মণও ধান ফলাতে পারি না। আমরা ১০ ভাই ছিলাম। বর্তমানে দু-তিনজন ছাড়া সবাই চাকরি করেন। তাদের ফসলি জমির দরকার নেই। তারা তাদের জমি বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করেছেন। এসব জমিতে বড় বড় কোম্পানি হচ্ছে। এভাবেই আমাদের ফসলি জমি কমছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিশ্বব্যাংক, জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ১০ বছর ধরে নারায়ণগঞ্জে আশঙ্কাজনকভাবে ধানি জমি কমতে শুরু করেছে। বিশেষ করে নগর ও নগরীর আশপাশের উপজেলায় ব্যাপকভাবে আবাদযোগ্য জমি কমছে। বড় হচ্ছে শহরাঞ্চল। এসব এলাকায় অপরিকল্পিত নগরায়ণে কৃষিজমি দ্রুত অকৃষি খাতে যাচ্ছে। এছাড়া ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে আবাসস্থল, শিল্প-কারখানাসহ নানা স্থাপনা নির্মাণের কারণে বেশি কমছে আবাদযোগ্য জমি।

১৯৯৭ সালে কৃষি জরিপ অনুযায়ী, ফসলি জমির পরিমাণ ছিল ৬৮ হাজার ৮৩৯ হেক্টর। এর মধ্যে চাষাবাদের আওতায় ছিল ৪৬ হাজার ৭৭৪ হেক্টর। জেলায় অকৃষি জমি ৩৮২১ হেক্টর। ফসলের নিবিড়তা ১৭৬ শতাংশ। আবাদযোগ্য পতিত জমি ৪ হাজার ৩০৫ হেক্টর ও অস্থায়ী পতিত জমি ৫৮৭০ হেক্টর।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) প্রতিবেদনে বলছে, দেশে বিভাগওয়ারি কৃষিজমি অকৃষি খাতে চলে যাওয়ার প্রবণতা নারায়ণগঞ্জে বেশি। এ বিভাগে প্রতি বছর ৩ হাজার ৮২১ হেক্টর জমি অকৃষি খাতে চলে যাচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইসহাক বলেন, নারায়ণগঞ্জ শিল্পের জন্য বিখ্যাত এটা সবাই জানেন। তারপরও যেসব জমি রয়েছে এগুলোতে উৎপাদন বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছি। যদিও নারায়ণগঞ্জসহ সারাদেশেই কৃষিজমি কমতে শুরু করেছে। তবে অপরিকল্পিত শিল্পায়নের কারণে যেভাবে কৃষিজমি কমতে শুরু করছে তা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবশ্যই হুমকিস্বরূপ। সরকারিভাবেও নির্দেশনা রয়েছে কৃষিজমি রক্ষার ব্যাপারে। এ বিষয়ে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।

Previous Post

বাদলের বাহিনীর হামলা, রক্তাক্ত হাতপাখার প্রার্থী

Next Post

বাদল পুত্রের অস্ত্রের আঘাতেই রক্তাক্ত হাতপাখার প্রার্থী

Related Posts

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার
Lead 4

কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০
Lead 4

রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০

আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত
Lead 4

আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত

তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে !
Lead 6

তেল চুরি কেলেঙ্কারি : আবুল ও ইয়াকুব জেলে, টুটুল বীরের বেশে !

Next Post
বাদল পুত্রের অস্ত্রের আঘাতেই রক্তাক্ত হাতপাখার প্রার্থী

বাদল পুত্রের অস্ত্রের আঘাতেই রক্তাক্ত হাতপাখার প্রার্থী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
  • আড়াইহাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, যুবক কুপিয়ে আহত 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য