• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নাসিক নির্বাচন উদাহরণ সৃষ্টি করবে : কৃষিমন্ত্রী

Saturday, 15 January 2022, 7:52 pm
নাসিক নির্বাচন উদাহরণ সৃষ্টি করবে : কৃষিমন্ত্রী
6
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন জাতীয় ক্ষেত্রে একটি উদাহরণ সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে বরেণ্য কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান, কৃষিবিদ আব্দুল মান্নান ও কৃষিবিদ বদিউজ্জামান বাদশার স্মরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

কৃষিমন্ত্রী বলেন, আগামীকাল (১৬ জানুয়ারি) নাসিক নির্বাচন। এটি হবে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে নির্বাচনটি জাতীয়ক্ষেত্রে একটি উদাহরণ সৃষ্টি করবে। নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার জন্য সরকার নির্বাচন কমিশনকে পূর্ণ সহায়তা করছে।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারাকে ধ্বংস করার জন্য এখনো ষড়যন্ত্র চলছে। এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার-মিথ্যাচার করা হচ্ছে। এ দেশে নাকি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়, এখানে কোন হত্যা করা হয় না। কোন বিরোধীদলীয় নেতাকে গ্রেফতার করা হয় না। যারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, রেললাইনসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। এ দেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। এমনভাবে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে যেন স্বাধীনতা বিরোধী শক্তি বা কোন অপশক্তি ক্ষমতায় আসে। তাই সবাইকে সম্মিলিতভাবে এই অশুভ শক্তি মোকাবিলা করতে হবে।

প্রয়াত তিন কৃষিবিদদের স্মরণে মন্ত্রী বলেন, তারা সংগ্রাম আন্দোলনের সিঁড়ি পেরিয়ে জাতীয় নেতৃত্বে জায়গা করে নিয়েছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর যারা এ দেশকে আরেকটি পাকিস্তান করার স্বপ্ন দেখতো। তাদের বিরুদ্ধে চরম প্রতিকূল পরিবেশে রাজনীতি করেছিলেন এই তিনজন। যারা দেশ গড়ার ভূমিকা রেখেছেন।

কৃষিবিদদেরকে বঙ্গবন্ধু প্রথম শ্রেণির মর্যাদা দিয়েছিলেন। সবসময়ই কৃষিবিদরা মুক্তিযুদ্ধের পক্ষের বড় শক্তি। কৃষিবিদরা আজ যেভাবে অবদান রাখছেন, এটা জাতীয় পর্যায়ে স্বীকৃত। সবাইকে সরকারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করছি, কৃষিবিদদের সম্মান জাতীয় পর্যায়ে উত্তরোত্তর বাড়বে।

বঙ্গবন্ধু স্বাধীনতার আগেই বাংলাদেশে সবুজ বিপ্লবের কথা বলেছিলেন। স্বাধীনতার পরে প্রথম সমাবেশে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কৃষির উন্নয়নের কথা বলেছিলেন। তাই ৮শ কোটি টাকার প্রথম বাজেটে ১শ কোটি টাকাই বরাদ্দ দেওয়া হয়েছিল কৃষিখাতে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কৃষিকে গুরুত্ব দিয়ে বিপ্লব ঘটিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আমির হোসেন আমু বলেন, তিন কৃষিবিদদের প্রত্যেকের সঙ্গে আমার অত্যন্ত গভীর সম্পর্ক ছিল। তিনজনই অত্যন্ত পরিশ্রমী স্বচ্ছ রাজনীতিবিদ ছিলেন। তারা দুর্দিনে সফলতার সঙ্গে নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়ে গেছেন, সংগঠনকে শক্তিশালী করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধু কৃষিবিদদের দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নিত করে গিয়েছিলেন। কৃষিক্ষেত্রে জোর দিয়েছেন বলেই আমাদের কৃষিখাতে কোন সমস্যা হয়নি। তারই কন্যা শেখ হাসিনাও কৃষিখাতে জোর দিয়েছেন বলে কৃষিতে আজ দেশ স্বয়ংসম্পূর্ণ ।

Previous Post

রাত পোহালেই ভোট

Next Post

নাসিক নির্বাচনে কঠোর নিরাপত্তা

Related Posts

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….
Lead 1

ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর….

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২
Lead 1

রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম
Lead 1

দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান
Lead 1

‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত
Lead 1

আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
Lead 1

নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

Next Post
নাসিক নির্বাচনে কঠোর নিরাপত্তা

নাসিক নির্বাচনে কঠোর নিরাপত্তা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ভাংগা থানায় নারীসহ আটক দারোগা মিলন দাস : অতঃপর…. 02 Mar, 2026
  • রূপগঞ্জে ক্রেন দুর্ঘটনা : গ্রাফ পড়ে নিহত ২ 01 Mar, 2026
  • কাঁচপুরে ডোবার পাশে কঙ্কাল উদ্ধার 01 Mar, 2026
  • দুর্ধর্ষ মুখোশের আড়ালে পুরনো দালালি : আবারো বিতর্কে বিতর্কিত হাতেম 01 Mar, 2026
  • ‘বিচার ব্যবস্থার অপব্যবহার ?’ আইভী ইস্যুতে ডেভিড বার্গম্যান 01 Mar, 2026
  • লাইব্রেরি না ব্যারাক ? আড়াইহাজারে প্রশ্ন 28 Feb, 2026
  • রূপগঞ্জে বকেয়া বেতন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ১০ 28 Feb, 2026
  • আড়াইহাজার-বন্দরে সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্স নিহত 28 Feb, 2026
  • নারায়ণগঞ্জে আসছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 28 Feb, 2026
  • আইভীর বিরুদ্ধে নতুন হত্যা মামলা, গ্রেপ্তার দেখালো পুলিশ 27 Feb, 2026
No Result
View All Result
March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য